হোটেল আগ্রাবাদ, চট্টগ্রাম

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বন্দর নগরীর অন্যতম আধুনিক আবাসন হোটেল আগ্রাবাদ


হোটেল আগ্রাবাদ (Hotel Agrabad)

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হোটেল আগ্রাবাদ, চট্টগ্রাম; ছবি : সংগৃহীত


ধরণ : চার তারকা হোটেল (****)

স্থান : সাবদার আলী রোড, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম ৪০০০ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। পাহাড়, নদী, সমুদ্র উপত্যকায়ঘেরা বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে খ্যাত। বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণও চট্টগ্রাম। বাণিজ্যিক এবং পর্যটন দুই খাতেই ক্রমবর্ধমান এই শহরটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাণিজ্য এবং পর্যটনের সমৃদ্ধির পাশাপাশি এখানকার হোটেল আবাসন ব্যবসাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

হোটেল আগ্রাবাদ (Hotel Agrabad) চট্টগ্রাম নগরীর অন্যতম এবং আধুনিক একটি হোটেল। হোটেল আগ্রাবাদ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা মানের হোটেল। আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়ায় হোটেলটি অবস্থিত। এর আধুনিক সাজসজ্জা, ব্যবস্থাপনা, অত্যাধুনিক সেবা এবং চিত্তবিনোদনের আয়োজনের মধ্য দিয়ে হোটেলটি স্থাপনার পর থেকে এখনো দেশ-বিদেশি গ্রাহকদের মাঝে সেবা দিয়ে আসছে।

আরও পড়ুন : বাংলার ঐতিহ্যবাহী খাবার : মেজবানের শহর চট্টগ্রাম

আউটডোর সুইমিংপুল, বার, রেস্টুরেন্ট, মাসাজ সার্ভিসসহ আধুনিক সব পরিসেবা রয়েছে হোটেলটিতে। নিত্যনতুনভাবে গুণগত মানোন্নয়ন, নেতৃত্ব ও নতুনত্বের আনয়নের কারণে হোটেল আগ্রাবাদ ২০১৪ সালে 'ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোয়ালিটি অ্যাওয়ার্ডস-২০১৪' অর্জন করে। স্পেনের মাদ্রিদে অবস্থিত 'গ্লোবাল ট্রেড লিডার্স ক্লাব' কর্তৃক এই পুরষ্কারটি ঘোষিত হয়।

বিজনেস ট্রাভেল, ফ্যামিলি গেট টুগেদারসহ সব রকমের গ্রাহকদের জন্য হোটেলটি নানান ধরণের আধুনিক পরিসেবা, আরামদায়ক আবাসন ও বিনোদনের ব্যবস্থা রেখেছে। ২৪ ঘণ্টা রুম সার্ভিস সহ এখানে ফিটন্যাস সেন্টার, ইভিনিং এন্টারটেইনমেন্ট, মিটিং রুম, বাঙ্কুয়েট হল, স্পা, হাম্মাম এর ব্যবস্থা ও রয়েছে। এখানকার আধুনিক রেস্টুরেন্টে কন্টিনেন্টাল, মিডল ইস্টার্ন, চাইনিজ, থাই, মালায় এবং ইন্ডিয়ান কুইজিন উপভোগ করার সুযোগ রয়েছে।


হোটেল আগ্রাবাদ (Hotel Agrabad)

সুইমিং পুল,স্পা, হাম্মাম এর পাশাপাশি রেস্টুরেন্ট, বার, ফিটনেস সেন্টার রয়েছে এখানে; ছবি : সংগৃহীত



জেনে নেয়া যাক হোটেল আগ্রাবাদ এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিংপুল
  • ফ্রি ওয়াইফাই
  • এয়ারপোর্ট পিক আপ ও ড্রপ অফ
  • ফ্রি পার্কিং
  • ফিটনেস সেন্টার
  • বার
  • বিবিকিউ ফ্যাসিলিটিজ
  • ইভিনিং এন্টারটেইনমেন্ট
  • গেইমস রুম
  • রেস্টুরেন্ট
  • লকারস
  • লাগেজ স্টোরেজ
  • টিকেট সার্ভিস
  • ট্যুর ডেস্ক
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • আয়রনিং
  • লন্ড্রি
  • ফ্যাক্স, ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং/বাঙ্কুয়েট ফ্যাসিলিটিজ
  • ফায়ার এক্সটিংগুইশার
  • সিসিটিভি
  • স্মোক এলার্ম
  • সিকুরিটি এলার্ম
  • সেইফটি ডিপোজিট বক্স
  • রুম সার্ভিস
  • ব্রাইডাল স্যুইট
  • স্পা
  • স্টিম রুম
  • হাম্মাম
  • হট টাব/জেকুজি
  • স্পা
  • স্টিম বাথ
আরও পড়ুন : দ্যা পেনিনসুলা চিটাগাং

রুম টাইপ ও মূল্যমান

হোটেল আগ্রাবাদ দেশ বিদেশি গ্রাহকদের জন্য এক্সিকিউটিভ ডিলাক্স, প্রিমিয়ার, জুনিয়র স্যুইট ও রয়াল স্যুইট ধরণের আবাসন সুবিধা দিচ্ছে। রুমের মূল্যমান প্রায় ৭ হাজার থেকে শুরু করে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত।


হোটেল আগ্রাবাদ (Hotel Agrabad)

আধুনিক ও বিলাসবহুলভাবে থাকার ব্যবস্থা রয়েছে এখানে; ছবি : সংগৃহীত


 

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.kothao.com www.tripadvisor.com www.booking.com http://agrabadhotel.com

যোগাযোগ

মোবাইল : + 88 01766 665201, + 88 01766 665163, + 88 031 713311-8 ইমেইল : info@agrabadhotels.com ওয়েবসাইট : http://agrabadhotel.com ফেইসবুক : https://www.facebook.com/HotelAgrabad1000/ আরও পড়ুন : জেনে নিন চট্টগ্রাম-এর কিছু দর্শনীয় স্থান সম্পর্কে

যেভাবে যাবেন

হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এরিয়ায় অবস্থিত। হোটেলটি চট্টগ্রাম বন্দর হতে ৫ কিলোমিটার এবং শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে ২০ কিলোমিটার দূরত্বে, চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন হতে ৩ দশমিক ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। রিকশা, সিএনজি বা মোবাইল এপ ভিত্তিক রাইড সেবা নিয়ে হোটেলে যেতে পারেন। এছাড়াও হোটেলের সাথে যোগাযোগ করে পিক আপ ড্রপ অফ সেবা নিতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম