হোটেল নাজ গার্ডেন, বগুড়া

ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : শিল্প ও বাণিজ্যিক শহর বগুড়ার অন্যতম হোটেল নাজ গার্ডেন


হোটেল নাজ গার্ডেন (Hotel Naz Garden)

চমৎকার ভাবে সাজানো নাজ গার্ডেন হোটেল; ছবি : হোটেল নাজ গার্ডেন


 ধরণ : চার তারকা হোটেল (****)

স্থান : বগুড়া সিটি বাইপাস, বগুড়া ৫৮০০ বাংলাদেশের উত্তরবঙ্গের শিল্প ও বাণিজ্যিক একটি শহর বগুড়া। তৎকালীন পুণ্ড্রনগর নামে পরিচিত বগুড়া প্রাচীন বাংলার রাজধানীও ছিল। ঐতিহাসিক এই জেলাটি প্রত্নতাত্ত্বিক দিক থেকেও বেশ সমৃদ্ধ। পূর্বে রাজা পরশুরামের রাজ্য বর্তমান মহাস্থানগড় প্রত্নস্থানটি বগুড়া শহরের নিকটেই অবস্থিত। এছাড়াও আছে বেহুলা-লখিন্দরের বাসর ঘর, গোকুল মেধ, বিহার ধাপ, পরশুরামের প্রাসাদ, ভাসু বিহার, ভীমের জাঙ্গাল, খেরুয়া মসজিদ, গোবিন্দ ভিটা, প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আছে ব্রিটিশ আমলে নীলকুঠী নামে পরিচিত নওয়াব প্যালেস ছিল। এতসব প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানের কারণে এখানে সারা বছর যেমন পর্যটকের আনাগোনা থাকে তেমনি ব্যবসায়ীক উদ্দেশ্যেও অনেকের যাতায়াত ঘটে। এসব ভ্রমণকারীর জন্য বগুড়া জেলায় অবস্থিত আন্তর্জাতিক মানের আবাসিক স্থাপনার একটি হোটেল নাজ গার্ডেন (Hotel Naz Garden)।

আন্তর্জাতিক মানের চার তারকা এই হোটেল টি বগুড়া শহরের সিটি বাইপাসে অবস্থিত। প্রায় ১৫ একর জমির ওপরে আধুনিক সাজ-সজ্জায় সজ্জিত এবং সবুজ গাছগাছালি দিয়ে ঘেরাও করা হোটেলটি গ্রাহকদের বিলাসবহুল থাকার ব্যবস্থার পাশাপাশি আরও আধুনিক সেবা প্রধান করে থাকে। চিত্তাকর্ষক ও আধুনিক স্থাপত্যের এই হোটেলটি সুইমিংপুল, ব্যায়ামাগার, স্পা, মাসাজ সার্ভিস, বার, কনফারেন্স হল, বল রুম সহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। রয়েছে একটি লেক ও লেকে বোটিং করার সুবিধা সহ গেমিং জোন। বিজনেস ট্রাভেলারদের জন্যে রয়েছে ফ্যাক্স, ফটোকপি, বিজনেস সেন্টার, ব্যাংকুয়েট হল, সেমিনার কক্ষ সহ নানান সুবিধা। এছাড়া এখানে থাকা রেস্টুরেন্টে বাংলাদেশি, ভারতীয়, থাই এবং চীনা খাদ্য পরিবেশন করা হয়। আধুনিক নিরাপত্তা বেষ্টিত এই হোটেলটি আপনার ব্যবসায়ীক ভ্রমণ কিংবা পরিবার নিয়ে চিত্তবিনোদনের স্থান হতে পারে।

আরও পড়ুন বগুড়ার খাবারের সেরা জায়গাগুলো

জেনে নেয়া যাক হোটেল নাজ গার্ডেন এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও :

  • সুইমিং পুল
  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • বাবিকিউ ফ্যাসিলিটিজ
  • লাইভ স্পোর্টস ইভেন্ট
  • গলফ কোর্স
  • এয়ারপোর্ট পিক আপ এন্ড ড্রপ অফ
  • লকার
  • প্রাইভেট চেক ইন এন্ড আউট
  • টিকেট সার্ভিস
  • লাগেজ স্টোরেজ
  • ট্যুর ডেস্ক
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • লন্ড্রি
  • ড্রাই ক্লিনিং
  • আয়রনিং সার্ভিস
  • ফ্যাক্স/ফটোকপি
  • বিজনেস সেন্টার/মিটিং রুম/ব্যাংকুয়েট হল
  • সেফটি ডিপোজিট বক্স
  • কার রেন্টাল
  • গিফট শপ
  • ব্রাইডাল স্যুইট
  • রুম সার্ভিস


হোটেল নাজ গার্ডেন (Hotel Naz Garden)

বিলাসবহুল যাপন ও সুযোগ সুবিধা সম্বলিত না গার্ডেন; ছবি : হোটেল নাজ গার্ডেন



রুম টাইপ ও মূল্যমান :

হোটেল নাজ গার্ডেন প্রেসিডেন্সিয়াল স্যুইট, ডিলাক্স স্যুইট, সুপার ডিলাক্স, ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড মানের আবাসন ব্যবস্থা দিয়ে থাকে। রুমের মূল্যমান প্রায় ৩ হাজার থেকে শুরু করে প্রায় ১২ হাজার পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে :

www.kothao.com

www.tripadvisor.com

www.booking.com

http://www.hotelnazgarden.com

যোগাযোগ :

মোবাইল : +880 1755661199, +880 5178088

ইমেইল : info@hotelnazgarden.com

ওয়েবসাইট : www.hotelnazgarden.com

ফেইসবুক : https://www.facebook.com/HotelNazGarden


যেভাবে যাবেন :

হোটেল নাজ গার্ডেন বগুড়া শহর হতে ৫-৬ কিলোমিটার দূরে বগুড়া সিটি বাইপাস রোডে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পাশে অবস্থিত। রিকসা বা স্থানীয় যানবাহনে করেই এখানে আসতে পারেন। দশ/পনের মিনিট সময় লাগবে।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম