নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, কক্সবাজার
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কক্সবাজারের মেরিন ড্রাইভে অবস্থিত নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট

স্থান : প্লট নং ৪৯২, কক্সবাজার ম্যারিন ড্রাইভ, কক্সবাজার ৪৭০০ অবসর বা ছুটি কাটাতে বাংলাদেশের অন্যতম সেরা গন্তব্য পর্যটন নগরী কক্সবাজার। কেবল সুদীর্ঘ সমুদ্র সৈকতই নয় এখানে রয়েছে প্রাকৃতিক নানান দর্শনীয় স্থান। মহেশখালী, রামু রাবার বাগান, বৌদ্ধ বিহার সহ কয়েকটি সমুদ্র সৈকত ও দ্বীপ এখানে জনপ্রিয়। শামলাপুর সমুদ্র সৈকতসহ শাহপরীর দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ, হিমছড়ি ঝর্ণা, ডুলহাজরা সাফারি পার্ক অবস্থিত। পর্যটন এই নগরীতে পর্যটকদের জন্য বিভিন্ন মানের আবাসন ব্যবস্থাও গড়ে উঠেছে।
নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট (Neeshorgo Hotel & Resort) এর মধ্যে একটি। নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজারের মেরিন ড্রাইভে অবস্থিত। এটি চার তারকা মানের একটি হোটেল। আধুনিক ও উন্নতমানের অবকাঠামো ও ডিজাইনের আবাসনের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন উন্নততর সুযোগ সুবিধা। সমুদ্র ও গাছপালা ঘেরা নিসর্গ হোটেল থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ যেমন রয়েছে তেমনই বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার অভিজ্ঞতাও মিলবে। সুইমিং পুল, বিভিন্ন আউটডোর ও বিচ এক্টিভিটিজসহ এখানে রয়েছে বিজনেস ফেসিলিটিজ, ক্লিনিং সার্ভিস, সেইফটি ও স্পা, ফিটনেস সেন্টার সহ ওয়েলনেস ফ্যাসিলিটিজ।
আরও পড়ুন : কক্সবাজার বিমানবন্দর : তথ্য ও উপাত্ত

জেনে নেয়া যাক নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট এর অন্যান্য পরিসেবাগুলো নিয়েও
- সুইমিং পুল
- ফিটনেস সেন্টার
- বিচ ফ্রন্ট
- বিচ এক্টিভিটিজ
- রেস্টুরেন্ট
- লকারস
- লাগেজ স্টোরেজ
- টিকেট সার্ভিস
- কারেন্সি এক্সচেঞ্জ
- আয়রনিং সার্ভিস
- ড্রাই ক্লিনিং
- লন্ড্রি
- ফ্যাক্স/ফটোকপি
- বিজনেস সেন্টার
- মিটিং/বাংকুয়েট হল
- সেইফটি ডিপোজিট বক্স
- শাটল সার্ভিস
- গ্রসারি ডেলিভারি
- এয়ারপোর্ট শাটল
- কার রেন্টাল
- শপস
- আউটডোর পুল
- স্পা

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে
www.tripadvisor.com www.booking.com https://www.agoda.com http://neeshorgo.com/rooms-suites/যোগাযোগ মোবাইল : tel:+88-034164927, +88-01617 83 44 00, +88-01617 83 44 01 ইমেইল : hello@neeshorgo.net ওয়েবসাইট : http://neeshorgo.com ফেইসবুক : https://www.facebook.com/neeshorgo.bd
আরও পড়ুন : কক্সবাজারের আকাশে রোমাঞ্চকর প্যারাসেইলিং
কীভাবে যাবেন
নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার এয়ারপোর্ট হতে ৬ দশমিক ৬ কিলোমিটার, কক্সবাজার বাস টার্মিনাল হতে ৪ দশমিক ২ কিলোমিটার, কলাতলী বিচ হতে ২ কিলোমিটার, ইনানী বিচ হতে ২১ দশমিক ৩ কিলোমিটার, সুগন্ধা বিচ হতে ৩ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। স্থানীয় বাহন অথবা হোটেলের সাথে যোগাযোগ করে পিক আপ ড্রপ অফ বা কার রেন্টাল সার্ভিস নিতে পারেন।
গুগল ম্যাপে খুঁ জে পেতে : ক্লিক করুন
সাখাওয়াত হোসেন এস এম