নোনাজল বিচ রিসোর্ট, সেন্টমার্টিন

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ট্যুর গ্রুপ বাংলাদেশ (টিজিবি)'র মালিকানাধীন রিসোর্ট নোনাজল

নোনাজল বিচ রিসোর্ট, সেন্ট মার্টিন 2

সেন্টমার্টিনের বিচের একদম পাশেই নোনাজল রিসোর্টটি অবস্থিত; ছবি : সংগৃহীত


স্থান : সেন্টমার্টিন, কক্সবাজার কক্সবাজারের সেন্টমার্টিনে রাত্রি যাপনের জন্য বেশ উন্নতমানের রিসোর্ট হচ্ছে নোনাজল বিচ রিসোর্ট। বাংলাদেশের সবথেকে বড় ট্যুর অপারেটর কোম্পানি, ট্যুর গ্রুপ বাংলাদেশ সংক্ষেপে টিজিবি'র মালিকানাধীন এই রিসোর্ট। টিজিবি দেশ কিংবা দেশের বাইরে বিভিন্ন স্থানে ট্যুরের আয়োজন করে থাকে। সুন্দর এই রিসোর্টে রয়েছে দু-ধরনের থাকার ব্যবস্থা। বিল্ডিং কটেজ ও তাঁবু। এই রিসোর্ট থেকে সরাসরি সমুদ্রের নীল পানি উপভোগ করতে পারবেন। রিসোর্টের লোকেশন খুবই চমৎকার। ফলে চারপাশের ভিউ খুবই সুন্দর লাগবে আপনার। সাগরের অথৈই নীল পানিতে যেন নিমিষেই হারিয়ে যাবেন। অনেক পর্যটকেই সাগর তীরে বই পড়তে বেশ পছন্দ করেন। সেটিরও সু-ব্যবস্থা রাখা হয়েছে এই রিসোর্টে। রিসোর্টটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। রিসোর্টে আপনার অবস্থানকালীন যেন খুব ভালো কাটে সেজন্য যাবতীয় ব্যবস্থা রয়েছে। পরিবার বা বন্ধু কিংবা যেকোনো ট্রাভেলিং-এ এখানে অবস্থান আপনার ভ্রমণের আনন্দ বাড়িয়ে দিবে বহুগুণেই।

আরও পড়ুন : কক্সবাজার থেকে সেন্টমার্টিন : সরাসরি জাহাজটির ভাড়া ও সময়


জেনে নেয়া যাক নোনাজল বিচ রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • বিচ ফ্রন্ট রিসোর্ট
  • বারবিকিউ
  • রিসোর্ট কর্তৃক পরিচালিত খাবার হোটেল
  • ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ


নোনাজল বিচ রিসোর্ট, সেন্ট মার্টিন 2

রুমের পাশাপাশি তাঁবুতেও রাত্রি যাপন করতে পারবেন এখানে; ছবি : সংগৃহীত


 রুম টাইপ ও মূল্যমান কটেজ ও তাঁবু সিজনভেদে ভাড়ার পার্থক্য হয়ে থাকে। বিল্ডিং কটেজ ভাড়া শুক্র, শনি ও ছুটির দিনে প্রায় ৩,৫০০ টাকা এবং অন্য দিনে প্রায় ২,৭০০ টাকা। স্ট্যান্ডার্ড তাঁবু ভাড়া শুক্র ও শনিবারে প্রায় ২,৫০০ টাকা এবং অন্যান্য দিনে প্রায় ১,৮০০ টাকা। প্রতি রুম বা তাবুতে ৪ জন করে থাকতে পারবেন। ক্যাম্পিং তাঁবু ভাড়া শুক্র-শনি প্রায় ১,৮০০ টাকা এবং অন্যান্য দিনে প্রায় ১,২০০ টাকা। এই তাবুতে ৩ জন থাকতে পারবেন। উল্লেখ্য তাঁবুর ভেতরে টেবিল, বেড, লাইট, ফ্যান, চার্জিং পোর্টসহ সব সুবিধা রয়েছে।  রিসোর্ট বা টিজিবিতে সরাসরি যোগাযোগ করে রিসোর্টে থাকার জন্য বুক করতে পারেন।

আরও পড়ুন : এম ভি কর্ণফুলী এক্সপ্রেস : বুকিং ও ভাড়া বিস্তারিত

যেভাবে যাবেন ঢাকা থেকে বাসে আপনাকে টেকনাফ যেতে হবে। গাবতলি, ফকিরাপুল ও সায়দাবাদ থেকে টেকনাফগামী বিভিন্ন বাস ছেড়ে যায়। গ্রিন লাইন, শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন, হানিফসহ বিভিন্ন বিখ্যাত পরিবহনের টেকনাফগামী বাস পাবেন। বাসে টেকনাফে যেতে ১০-১৩ ঘণ্টা সময় লাগে। টেকনাফ নেমে সেখান থেকে জাহাজে করে সেন্টমার্টিন পৌঁছতে পারবেন। সব জাহাজ ৯.৩০টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গ্রিন লাইন ওয়াটার বাস।

এল সি কুতুবদিয়া, কাজল, কেয়ারী সিন্দাবাদ সহ বেশ কিছু জাহাজ টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করে। সেন্টমার্টিন থেকে বেলা ৩টায় এগুলো ফিরতি যাত্রা শুরু করে। চাইলে স্পিডবোট এবং ট্রলারেও আপনি যেতে ও আসতে পারেন। কিন্তু এটি বেশ বিপজ্জনক তাই ট্রলারে ভ্রমণ পরিহার করায় শ্রেয়। এছাড়াও আপনি বিমানে কক্সবাজার এবং সেখান থেকে টেকনাফে যেয়ে সেইন্ট মার্টিনে যেতে পারেন। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত জাহাজ চলাচল করে। অন্য সময়ে গেলে আপনাকে ট্রলার বা স্পীড বোটেই যেতে হবে। সেন্ট মার্টিন আইল্যান্ড ফেরী ঘাট থেকে রিসোর্ট ১ দশমিক ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

যোগাযোগ মোবাইল : 01818747946 ইমেইল : rahirafsan@gmail.com ওয়েবসাইট : http://www.tourgroupbd.com/ ফেইসবুক পেইজ : https://www.facebook.com/nonajoltgb/ ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/TourgroupBd/
ট্যুর গ্রুপ বাংলাদেশ ২০/৫, কর্নেল রশীদ স্কয়ার, পশ্চিম পান্থপথ, ঢাকা মোবাইল- 01877722854 ওয়েবসাইট : http://www.tourgroupbd.com/ ফেসবুক পেইজ : https://www.facebook.com/TourgroupBd ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/TourgroupBd/
গুগল ম্যাপে খুঁজে পেতে: ক্লিক করুন
 মোঃ খালিদ বিন জামান   এস এম