হোটেল নুরজাহান গ্র্যান্ড, সিলেট

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : হযরত শাহ জালাল মাজার শরীফের পাশেই রয়েছে হোটেল নুরজাহান গ্র্যান্ড


হোটেল নুরজাহান গ্র্যান্ড (Hotel Noorjahan Grand)

সিলেট শহরে অবস্থিত নুরজাহান গ্র্যান্ড হোটেল; ছবি : সংগৃহীত


ধরন :তিন তারকা হোটেল (***)

স্থান : ওয়েভস ১, রিটজ টাওয়ার, দরগাহ গেইট, সিলেট বাংলাদেশের অন্যতম একটি পর্যটন অঞ্চল সিলেট। উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা এবং বিভাগও। অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই জেলাটি পাহাড়, সবুজ বনানী ও নদীর প্রাণচাঞ্চল্যে যৌবনদীপ্ত । উঁচু-নিচু টিলার উপর অবারিত সবুজ চা বাগান, পাহাড়, ঝর্ণায় মাতোয়ারা নদী এতো নান্দনিকভাবে সিলেটকে তুলে ধরেছে যে সিলেট ভ্রমণ যে কারোই আকাঙ্ক্ষিত। প্রকৃতির একদম কাছাকাছি অবসর কাটাতে অনেকেই সিলেটকে প্রাধান্য দিয়ে থাকেন।

এখানে একাধারে যেমন অ্যাডভেঞ্চার ট্রাভেল করতে পারেন তেমনই আরামদায়ক অবকাশ যাপনের সুযোগ ও রয়েছে। প্রাকৃতিক দর্শনীয় স্থানের পাশাপাশি সিলেট প্রত্নতাত্ত্বিক দিক থেকেও বেশ সমৃদ্ধ। সিলেটে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে। ব্যবসায়িক ও পর্যটকদের জন্য সিলেটের অন্যতম একটি হোটেল নুরজাহান গ্র্যান্ড (Hotel Noorjahan Grand)।

তিন তারকা মানের হোটেল নুরজাহান গ্র্যান্ড বিভাগীয় শহর সিলেটের দরগাহ গেটের পাশে অবস্থিত। আধুনিক ও গুণগতমানের সেবা পরিবেশনের মাধ্যমে হোটেলটি গ্রাহকদের সুনাম অর্জন করেছে। শহরের মাঝে হওয়ায় হোটেলটির সাথে যাতায়াত ব্যবস্থাও সুবিধের। গ্রাহকদের ভিন্ন অভিজ্ঞতা পরিবেশনে হোটেলটি ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক, ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং, ফিটনেস সেন্টার, রুম সার্ভিস, লকারস, কারেন্সি এক্সচেঞ্জ, লন্ড্রি, বিজনেস সেন্টার/বাঙ্কুয়েট হল, ফায়ার আগুন নির্বাপক ব্যবস্থা, সিসিটিভি, সিকুরিটি এলার্ম, কার হায়ার সেবার পাশাপাশি উন্নত ও লাক্সারি রুম সেবা পরিবেশন করে থাকে।

আরও পড়ুন : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর : তথ্য ও উপাত্

জেনে নেয়া যাক হোটেল নুরজাহান গ্র্যান্ড এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • এয়ারপোর্ট শাটল
  • ফিটনেস সেন্টার
  • বিবিকিউ ফ্যাসিলিটি
  • রেস্টুরেন্ট
  • মিনি বার
  • লকারস
  • লাগেজ স্টোরেজ
  • টিকেটিং ডেস্ক
  • ট্যুর ডেস্ক
  • কার রেন্টাল
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • হাউসকিপিং
  • আয়রনিং
  • লন্ড্রি
  • ফ্যাক্স, ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • কনফারেন্স সেন্টার
  • মিটিং/বাংকুয়েট ফ্যাসিলিটিজ
  • ফায়ার এক্সটিংগুইশার
  • সিসিটিভি
  • স্মোক এলার্ম
  • সিকুরিটি এলার্ম
  • সেইফটি ডিপোজিট বক্স
  • ফার্স্ট এইড
  • ২৪ ঘণ্টা ডক্টর অন কল
  • হিটিং
  • সিনেমা থিয়েটার
  • রুম সার্ভিস
  • ইলেক্ট্রনিক মাসাজ

হোটেল নুরজাহান গ্র্যান্ড (Hotel Noorjahan Grand)

হোটেলটি দিচ্ছে আধুনিক ও আরামদায়ক রুম সেবা; ছবি : সংগৃহীত


 

রুম টাইপ ও মূল্যমান

হোটেল নুরজাহান গ্র্যান্ড বুটিক রুম, এক্সিকিউটিভ ডাবল, এক্সিকিউটিভ টুইন, প্রিমিয়ার ডাবল, প্রিমিয়ার টুইন, ফ্যামিলি স্যুইট ও গ্র্যান্ড স্যুইট আবাসন সুবিধা প্রদান করে থাকে। রুমের মূল্যমান ৪,৫০০ টাকা থেকে শুরু করে প্রায় ১৮,০০০ টাকা পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.kothao.com www.tripadvisor.com www.booking.com https://www.noorjahangrand.com

যোগাযোগ :

মোবাইল : +8801930 111 666, +8801927 555 999 ইমেইল : info@noorjahangrand.com, noorjahangrand@gmail.com ওয়েবসাইট : https://www.noorjahangrand.com ফেইসবুক : https://www.facebook.com/noorjahangrand

আরও পড়ুন : মিউজিয়াম অব রাজাসের ঐতিহাসিক রাজ্যে, সিলেট

যেভাবে যাবেন

হোটেল নুরজাহান গ্র্যান্ড হযরত শাহজালাল মাজার শরীফের পাশেই অবস্থিত। বাসে আসলে বাস স্ট্যান্ডে নেমে স্থানীয় বাহনে করেই এখানে আসতে পারেন। এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রায় ৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত। হোটেলের সাথে যোগাযোগ করে পিক আপ, ড্রপ অপ সেবা নিতে পারেন। এছাড়া হোটেলটির এক কিলোমিটার এর মধ্যে সিটি সেন্টার, কফি শপ, শপিং সেন্টার রয়েছে।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম