প্রকৃতি ও বিলাসিতার ছোঁয়ায় সারাহ রিসোর্ট, গাজীপুর

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঢাকার আশপাশে অবস্থিত অন্যতম ভ্রমণ গন্তব্য সারাহ রিসোর্ট


সারাহ রিসোর্ট (Sarah Resort)

এভাবেই প্রকৃতির বুক জড়িয়ে নান্দনিকতার সৌরভ ছড়াচ্ছে রিসোর্টটি; ছবি : সারাহ রিসোর্ট



ধরণ : পাঁচ তারকা মানের

স্থান : রাজবাড়ী, শ্রীপুর রোড, গাজীপুর নগর জীবনের নানাবিধ ব্যস্ততা আর ক্লান্তির মাঝে অবসরে সবাই প্রকৃতির কাছাকাছি কোথাও নিরিবিলি সময় কাটাতেই পছন্দ করেন। যেখানে মোটরের শব্দের বদলে প্রকৃতির নিস্তব্ধতাই একান্ত হয়ে উঠবে। আর ঢাকার আশপাশে গড়ে ওঠা রিসোর্টগুলো বর্তমানে অবসর যাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। প্রকৃতির মাঝে গড়ে ওঠা এসব রিসোর্টে আধুনিক সকল সুযোগ-সুবিধা এবং বিনোদন মাধ্যম যেমন রয়েছে তেমনই রয়েছে প্রকৃতির অকৃত্রিম মুগ্ধতাও।

ঢাকার কাছের এমন একটি প্রতিষ্ঠান সারাহ রিসোর্ট (Sarah Resort)। গাজীপুরের রাজবাড়িতে প্রকৃতি আর গাছ গাছালির সান্নিধ্যে সারাহ রিসোর্ট তৈরি করা হয়। নান্দনিক স্থাপত্যশৈলী, আধুনিক বিনোদন মাধ্যম আর প্রকৃতির সমন্বয়ে গড়ে উঠা রিসোর্টটি বেশ জনপ্রিয় ভ্রমণ প্রিয়দের মাঝে। বাংলো, সুইমিং পুল, লেক, বোটিং, কায়াকিং, আউটডোর স্পোর্টস, ইনডোর গেইমসহ বিনোদনের মাঝে ক্লান্তিহীন ছুটি কাটানোর বিভিন্ন ব্যবস্থাই রয়েছে এখানে। প্রায় ২০০ বিঘা জমির ওপর রিসোর্টটি সাজানো হয়। বিভিন্ন বিজনেস ইভেন্টের সুব্যবস্থা রয়েছে রিসোর্টটিতে।

আরও পড়ুন : সবুজের মায়ায় গড়া রিভেরি হলিডে রিসোর্ট, গাজীপুর


সারাহ রিসোর্ট (Sarah Resort)

ইনডোর, আউটডোর গেইম, লেক, সুইমিং পুলসহ চমৎকারভাবে সাজানো সারাহ রিসোর্ট; ছবি : সারাহ রিসোর্ট



জেনে নেয়া যাক সারাহ রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিং পুল
  • রেস্টুরেন্ট
  • ফিটনেস সেন্টার
  • মিনিবার
  • পার্কিং
  • পিকনিক এরিয়া
  • আউটডোর ফার্নিচার
  • গার্ডেন
  • ওয়াকিং ট্যুরস
  • মুভি নাইটস
  • ওয়াটার পার্ক
  • আউটডোর গেইম
  • কিডস ক্লাব
  • সাইক্লিং
  • ফিশিং
  • লন্ড্রি
  • লকারস
  • লাগেজ স্টোরেজ
  • ফ্যাক্স/ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং/বাংকুয়েট হল
  • ফায়ার এক্সটিংগুইশার
  • সিসিটিভি
  • সেইফটি ডিপোজিট বক্স
  • কার হায়ার
  • রুম সার্ভিস
  • ওয়াটার স্লাইড
  • স্পা
  • জাকুজি
  • সান আম্বব্রেলা


সারাহ রিসোর্ট (Sarah Resort)

আধুনিক স্থাপত্যশৈলির নিদর্শন ছড়িয়ে আছে এখানকার প্রত্যেকটি কটেজ এবং রুমে; ছবি : সারাহ রিসোর্ট



রুম টাইপ ও মূল্যমান

সারাহ রিসোর্টে রাত্রি যাপনের জন্য আধুনিক সুবিধা সম্বলিত নান্দনিক ডিজাইনের রুম এবং ভিলা রয়েছে। প্রেসিডেন্সিয়াল ভিলা, প্রিমিয়াম ভিলা, টাওয়ার বিল্ডিং, ওয়াটার লজ, মাড হাউজ মানের আবাসন সুবিধা রয়েছে এখানে। রুমভেদে মূল্যমান ১০ হাজার থেকে প্রায় ৭৫ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন : শালবনের মাঝে প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা আরশিনগর হলিডে রিসোর্ট : গাজীপুর

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.tripadvisor.com www.booking.com www.sarahresort.com www.agoda.com

যোগাযোগ মোবাইল : +88019 8000 3000, +8801958 600 302-5 ইমেইল : reservation@sarahresort.com, sales@sarahresort.com ওয়েবসাইট : https://www.sarahresort.com ফেইসবুক : https://www.facebook.com/sarahresort

কীভাবে যাবেন ঢাকা থেকে বিভিন্নভাবেই সারাহ রিসোর্টে যেতে পারেন। পরিবার নিয়ে গেলে সরাসরি গাড়ি নিয়ে যাওয়াই সুবিধাজনক। ঢাকা থেকে বাসে যেতে হলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টগামী বাসে করে রাজবাড়ী নামতে হবে। তারপর ওখান থেকে আবার স্থানীয় বাহনে ডান দিকে ২ কিলোমিটার পথ পাড়ি দিলেই সারাহ রিসোর্ট। রিসোর্টের সাথে যোগাযোগ করে কার হায়ারও করে নিতে পারেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা হতে প্রায় ৪৩ কিলোমিটার, গাজীপুর চৌরাস্তা হতে ২৬ দশমিক ২ কিলোমিটার, ভাওয়াল ন্যাশনাল পার্ক হতে ২১ দশমিক ১ কিলোমিটার দূরে অবস্থিত সারাহ রিসোর্ট। গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম