হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল, খুলনা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : রূপসা ও ভৈরব নদী বিধৌত খুলনার হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল

হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল (Hotel Royal International) 3

খুলনা শহরের রয়্যাল মোড়ে অবস্থিত হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল; ছবি : সংগৃহীত


ধরণ : তিন তারকা হোটেল

স্থান : এ-৩৩ কে ডি এ এভিনিউ রয়াল মোড়, খুলনা রূপসা ও ভৈরব নদী বিধৌত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা। এছাড়াও, প্রাচীনকাল হতেই স্থানীয় নদী বন্দরের কারণে এটি ব্যবসা-বাণিজ্যের নগরে পরিণত হয়। এজন্য খুলনা শিল্প-নগরী হিসেবে পরিচিত। খুলনার আরও একটি নাম রয়েছে। সেটি হলও সুন্দরবনের প্রবেশদ্বার। খুলনার দক্ষিণাংশে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন অবস্থিত। একই সাথে খুলনাতে আছে বেশ কয়েকটি পর্যটন সমৃদ্ধ স্থান।

ব্যবসা-বাণিজ্য এবং পর্যটকদের জন্য এখানে গড়ে ওঠা আবাসন প্রতিষ্ঠানের একটি হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল (Hotel Royal International)। তিন তারকা মানের রয়্যাল ইন্টারন্যাশনাল হোটেল খুলনা শহরের রয়্যাল মোড়ে অবস্থিত। ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক, রুম সার্ভিস, এটিএম, ট্যুর ডেস্কসহ এখানে গ্রাহকদের জন্য সুবিধাজনক আবাসনের ব্যবস্থা রয়েছে। থাকার ব্যবস্থার পাশাপাশি স্থানীয় পর্যটন স্পট গুলোতে দর্শনার্থীদের ভ্রমণের যাবতীয় ব্যবস্থাও রয়েছে এখানে। রয়েছে বিজনেস ফ্যাসিলিটিজও।

আরও পড়ুন : হোটেল ক্যাসল সালাম, খুলনা


হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল (Hotel Royal International) 3

রেস্টুরেন্ট, বিজনেস ফ্যাসিলিটিজ সহ বিভিন্ন সুবিধা রয়েছে হোটেলটিতে; ছবি : সংগৃহীত


 জেনে নেয়া যাক হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • রেস্টুরেন্ট
  • পার্কিং
  • বিবিকিউ ফ্যাসিলিটিজ
  • গার্ডেন
  • বাইক ট্যুর
  • ওয়াকিং ট্যুর
  • বাইসাইকল রেন্টাল
  • টিকেটিং
  • ট্যুর ডেস্ক
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • আয়রনিং
  • ড্রাই ক্লিনিং
  • লন্ড্রি
  • ফ্যাক্স/ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং/বাংকুয়েট হল
  • ফায়ার এক্সটিংগুইশার
  • সিসিটিভি
  • সিকিউরিটি এলার্ম
  • কার হায়ার
  • ব্রাইডাল স্যুইট
  • বারবার/বিউটি শপ
আরও পড়ুন : টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল, খুলনা


হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল (Hotel Royal International) 2

স্ট্যান্ডার্ড, সিঙ্গল, এক্সিকিউটিভ মানের বিভিন্ন রুম রয়েছে এখানে; ছবি : বুকিং ডট কম


রুম টাইপ ও মূল্যমান হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ সিঙ্গেল রুম, ডাবল রুম, স্ট্যান্ডার্ড টুইন রুম, স্ট্যান্ডার্ড ট্রিপল রুম ও এক্সিকিউটিভ স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান ২ হাজার থেকে শুরু করে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.tripadvisor.com www.booking.com www.agoda.com
যোগাযোগ মোবাইল : 041721638 ইমেইল : info@hotelroyalint.ltd ফেইসবুক : https://www.facebook.com/royalinternationalkh/
কীভাবে যাবেন হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল খুলনা রেলওয়ে ষ্টেশন হতে ১ দশমিক ৪ কিলোমিটার, বি আই ডব্লিউ টি এ লঞ্চ টার্মিনাল হতে ১ দশমিক ৮ কিলোমিটার, ফেরি টার্মিনাল হতে ১ দশমিক ৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্থানীয় বাহনে অথবা হোটেলের সাথে যোগাযোগ করে কার রেন্টাল সার্ভিস নিতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম