সীগাল হোটেল, কক্সবাজার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কক্সবাজারের অন্যতম বিলাসবহুল হোটেল সীগাল


সীগাল হোটেল (Seagull Hotel)

চমৎকার সাজানো গোছানো সীগাল হোটেল; ছবি : সংগৃহীত


ধরণ : চার তারকা হোটেল

স্থান : সি বিচ, সুগন্ধা পয়েন্ট, হোটেল মোটেল জোন, কক্সবাজার ৪৭০০ নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে প্রশান্তি খুঁজে পেতে কক্সবাজার মানুষের নিকট খুবই জনপ্রিয় গন্তব্য। পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতও অপার্থিব সৌন্দর্যের পসরা সাজিয়ে অপেক্ষায় থাকে পর্যটকদের। এখানে একেকটি বিচের একেক রকম সৌন্দর্য। সমুদ্র পাড়ের মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রা, সামুদ্রিক বিভিন্ন খাবার-দাবার মিলে জমজমাট আয়োজন হয় এই সৈকতকে ঘিরে। কক্সবাজারে আগত দর্শনার্থীদের জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন মানের হোটেল রিসোর্ট। সীগাল হোটেল (Seagull Hotel)-এর মধ্যে জনপ্রিয় একটি। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত চার তারকা মানের এই হোটেলটি। অত্যাধুনিক ও বিলাসী আবাসনের পাশাপাশি নানান পরিসেবা রয়েছে এখানে। সুইমিংপুল, ফিটনেস সেন্টারসহ হোটেলটিতে বার, রেস্টুরেন্ট, স্পা সেবা রয়েছে। এছাড়াও রয়েছে কিডস প্লে জোন, বিজনেস সেন্টার সহ আধুনিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা।

আরও পড়ুন ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, কক্সবাজার


সীগাল হোটেল (Seagull Hotel)

আধুনিক সকল সুযোগ সুবিধাই রয়েছে এখানে; ছবি : সংগৃহীত


  জেনে নেয়া যাক সীগাল হোটেল এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও
  • সুইমিংপুল
  • রেস্টুরেন্ট
  • বার
  • ফিটনেস সেন্টার
  • প্রাইভেট বিচ
  • গার্ডেন
  • ইনডোর গেইম
  • চিলড্রেন প্লে জোন
  • ফ্রি পার্কিং
  • সাইবার ক্যাফে
  • বিজনেস সেন্টার
  • কনফারেন্স এন্ড বাংকুয়েট ফ্যাসিলিটিজ
  • এয়ারপোর্ট শাটল
  • লকার
  • লাগেজ স্টোরেজ
  • টিকেটিং সার্ভিস
  • লন্ড্রি সার্ভিস
  • হট টাব
  • স্পা
আরও পড়ুন : বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, কক্সবাজার


সীগাল হোটেল (Seagull Hotel)

সীগাল হোটেলের লাক্সারিয়াস রুম; ছবি : সংগৃহীত


 রুম টাইপ ও মূল্যমান সীগাল হোটেলে রেগুলার রুম, ডিলাক্স রুম, মধুরিমা স্যুইট এবং স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান ৫ হাজার থেকে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.tripadvisor.com www.seagullhotelbd.com/tariff-amenities.php www.agoda.com

আরও পড়ুন : প্রাসাদ প্যারাডাইজ হোটেল, কক্সবাজার

যোগাযোগ মোবাইল : +88 0341 62480 - 90; +88 01766666530; +88 01766666531 - 34; +88-0341-64436 ইমেইল : reservations@seagullhotelbd.com

ওয়েবসাইট : http://www.seagullhotelbd.com/

ফেইসবুক : https://www.facebook.com/seagullhotelcoxbazar/

কীভাবে যাবেন সিগাল হোটেলে কক্সবাজার এয়ারপোর্ট হতে ৩ দশমিক ৪ কিলোমিটার, কক্সবাজার বাস টার্মিনাল হতে ৪ দশমিক ১ কিলোমিটার, কলাতলী বিচ হতে ২ কিলোমিটার, ইনানী বিচ হতে ২৪ দশমিক ৬ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় বাহন অথবা হোটেলের সাথে যোগাযোগ করে পিক আপ ড্রপ অফ বা কার রেন্টাল সেবা নিতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম