বাই ওয়ান গেট থ্রি, ফুল ট্যুর প্যাকেজসহ নানা অফার সারাদেশের হোটেলগুলোতে !

ট্রাভেলবিডি হোটেল উইকলি : সাশ্রয়ী মূল্যে তারকা হোটেলগুলো দিচ্ছে অভাবনীয় সব অফার



ছবি : ট্রাভেল বাংলাদেশ


ট্রাভেলবিডি হোটেল উইকলি'র এই পর্বে থাকছে চলমান অফার নিয়ে আয়োজন।

ফেব্রুয়ারি মাস যেনই দিবসঘেরা, সারাবছরের সবচেয়ে বেশি দিবস উদযাপিত হয় এই মাসে। আর এই উদযাপনে পিছিয়ে নেই হোটেলগুলোও। ভালবাসা দিবসের পরে ফের  বেশ কয়েকটি হোটেল নানা প্যাকেজ ও অফার দিয়েছে। এ সপ্তাহের ট্রাভেল বিডি ধারাবাহিকে থাকছে এমনই কিছু হোটেলের তথ্য :


আমারি ঢাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার:  এশিয়ান ক্যুইজিন ভালোবাসেন? ভালো লাগার এই খাবারটি খেতে চলে আসতে পারেন আমারি ঢাকার আমায়া ফুড গ্যালারিতে। এখন সপ্তাহের দিনগুলোকে উপভোগ করতে আরও পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।


আমারি ঢাকা

ছবি : আমারি ঢাকা


ক্যুইজিনে প্রতিজনের জন্য খরচ পড়বে ১,৯৯৯ টাকা। বিস্তারিত জানতে 01777796444 নম্বরে কল করে অথবা তাদের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।

মমো ইন এ ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুরিজম প্যাকেজ:  দারুণ এক ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুরিজম প্যাকেজের ঘোষণা দিয়েছে বগুড়ার মমো ইন। এই প্যাকেজে প্রতিজনের জন্য খরচ পড়বে মাত্র ৬,৬৬৬ টাকা।


মমো ইন

মমো ইনের ইন্ডাস্ট্রিয়াল অফার। ছবি : মমো ইন


বিস্তারিত জানতে 01701219767 নম্বরে কল করে অথবা তাদের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।


রয়্যাল টিউলিপে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ:  সামুদ্রিক এলাকায় পুরো একটি দিন পরিবারের সঙ্গে কাটাতে এখনই ঘুরে আসতে পারেন কক্সবাজারের রয়্যাল টিউলিপ রিসোর্ট থেকে। দারুণ স্থাপত্য সৌন্দর্য এবং প্রশান্তি নিয়ে কাটাতে পারবেন বেশ কিছু সময়। এই প্যাকেজে প্রতি জনের জন্য খরচ পড়বে মাত্র ২,২০০ টাকা।




রয়্যাল টিউলিপে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ। ছবি : রয়্যাল টিউলিপ


প্যাকেজে থাকছে- সুইমিং পুল ও জিমনেসিয়াম ফ্রি ব্যবহার, সি পার্ল ওয়াটার পার্কে সব রাইডে একবার করে বিনামূল্যে চড়ার সুযোগ, কাসবাহ রেস্টুরেন্টে বাফেট লাঞ্চসহ আরও অনেক সুবিধা। বিস্তারিত জানতে 01844016001 নম্বরে কল দিয়ে অথবা তাদের ফেসবুক পেজ-এ যোগাযোগ করা যাবে।

লং বিচ-এ বাই ওয়ান গেট ৩ অফার : রাজধানীর লং বিচ রেস্টুরেন্টে মিলছে বাফেট লাঞ্চ ও ডিনার করার সুবর্ণ সুযোগ। রয়েছে বাই ওয়ান গেট ৩ এর সুযোগও। লাঞ্চের জন্য প্রতিজনের খরচ পড়বে ৬০০০ এবং ডিনারের জন্য ৭২০০ টাকা।


 লং বিচ

বাই ওয়ান গেট ৩ অফার। ছবি : লং বিচ


বিস্তারিত জানতে 01755557926 নম্বরে অথবা তাদের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।


রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে সব সেবায় ৩০ শতাংশ ছাড়: হেয়ারকাট, শেভসহ সব ধরনের সেবায় ৩০ শতাংশ ছাড় দিচ্ছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল। সেবা পাওয়া যাবে প্রফেশনালদের দ্বারা।




ছবি : হোটেল রেনেসাঁ


 বিস্তারিত জানতে 01704112619 নম্বরে কল দিয়ে অথবা তাদের ফেসবুক পেজ-এ যোগাযোগ করুন।  


নাবিলা বুশরা   এস এম