ট্রাভেল বিডি হোটেল উইকলি : সেপ্টেম্বরজুড়ে হোটেল-রিসোর্টের নানান অফার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সিক্স সিজনস হোটেলে চলছে পেসকাটারিয়ান ফিস্ট


আমারি ঢাকা দিচ্ছে বাহারি অফার

আমারি ঢাকা দিচ্ছে বাহারি অফার। ছবি : আমারি ঢাকা


হোটেল এবং রেস্টুরেন্টগুলো নতুনভাবে স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে। তারা দিচ্ছে নানা ধরনের অফার আর প্যাকেজ। আজকের ট্রাভেল বিডি হোটেল ধারাবাহিকে রইলো এমনই কিছু অফারের তথ্য :

আমারি ঢাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার

রাজধানীর বিলাসবহুল হোটেল আমারি ঢাকা দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। লাঞ্চ অথবা ডিনারে চার জনের জন্য থাকছে একটি সেট। মজাদার স্বাস্থ্যকর খাবার দিয়ে সাজানো এবারের মেন্যু। মেন্যুতে আছে রয়্যাল ইন্ডিয়ান সাফারি, ওরিয়েন্টাল ডিলাইটস, গো ওয়েস্টার্ন। আমারি ঢাকায় নতুন করে চালু হয়েছে আমায়া ডিনার বাফেট। বৃহস্পতিবার ও শুক্রবারে ডিনার বাফেট চলবে এখন নিয়মিত। ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, থাই-সব ধরনের খাবার বানানো এখন দেখা যাবে সামনে বসেই। প্রতিজনের জন্য ডিনার বাফেটের মূল্য ৪,০০০ টাকা।

বিস্তারিত জানতে আমারি ঢাকার ফেসবুক পেজ আমারি ঢাকা এ অথবা 01777796444 নম্বরে কল দিয়ে যোগাযোগ করা যাবে।

আরও জানতে : এক নজরে হোটেলগুলোর ঈদ পরবর্তী দারুণ সব অফার


লা মেরিডিয়ান দিচ্ছে বিশাল ছাড়

লা মেরিডিয়ান দিচ্ছে বিশাল ছাড়। ছবি : লা মেরিডিয়ান


লা মেরিডিয়ান ঢাকা'তে ৫০ শতাংশ ছাড় স্থানীয় খাবার থেকে শুরু করে কন্টিনেন্টাল, বাফেট ডিনারে লা মেরিডিয়ান ঢাকা দিচ্ছে ৫০ শতাংশ ছাড়। বোগো সিলেক্টেড কার্ড ব্যবহারের সুযোগও রয়েছে। এই অফার চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বাফেট ডিনারের মূল্য শুরু ৩,৯০০ টাকা থেকে।

বিস্তারিত জানতে লা মেরিডিয়ানের ফেসবুক পেজ অথবা লা মেরিডিয়ান এ ও +88 01990900900 নম্বরে যোগাযোগ করা যাবে।


সিক্স সিজনস হোটেল

সিক্স সিজনস হোটেলে পেসকাটারিয়ান ফিস্ট। ছবি : সিক্স সিজনস হোটেল


দেশে প্রথমবারের মত সিক্স সিজনস হোটেলে পেসকাটারিয়ান ফিস্ট ৬ সেপ্টেম্বর থেকে দেশে প্রথমবারের মত সিক্স সিজনস হোটেল চালু করেছে পেসকাটারিয়ান ফিস্ট। ভিটামিন এ, সি, ডি, ই পুষ্টি সমৃদ্ধ এই স্পেশাল মেন্যু সাজিয়েছেন হোটেলের এক্সিকিউটিভ শেফ। সিলেক্টেড কার্ডে মিলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে মিলছে ১০ শতাংশ ছাড়। প্রতি জনের জন্য এই ফিস্টের মূল্য পড়বে ৩,৪৯৯ টাকা।

বিস্তারিত জানতে সিক্স সিজনস হোটেলের ফেসবুক পেজ সিক্স সিজনস হোটেল এ অথবা 01987009851, 01987009810 নম্বরে যোগাযোগ করা যাবে।


ঢাকা রিজেন্সি

ঢাকা রিজেন্সিতে বাফেট ডিনার ফেস্টিভাল। ছবি : ঢাকা রিজেন্সি


 

ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে বাফেট ডিনার ফেস্টিভাল

এই সপ্তাহজুড়ে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে চলবে বাফেট ডিনার ফেস্টিভাল। প্রতি ২ জনের জন্য বাফেটের মূল্য পড়বে ২,৯৯৯ টাকা। ডিনারে পানি এবং সফট ড্রিংকস যুক্ত থাকবে।

আরও জানতে : ঈদ শেষ হলেও শেষ হয়নি দেশের হোটেলগুলোর বিশেষ অফার!
১২ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চলবে। বাফেট চালু থাকবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

বিস্তারিত জানতে ঢাকা রিজেন্সি হোটেলের ফেসবুক পেজ ঢাকা রিজেন্সি হোটেল এ অথবা 01713332661 নম্বরে কল দিয়ে যোগাযোগ করা যাবে।


সারাহ রিসোর্ট লিমিটেড

সারাহ রিসোর্ট লিমিটেডে দারুণ প্যাকেজ। ছবি : সারাহ রিসোর্ট লিমিটেড


সারাহ রিসোর্ট লিমিটেডে ফুল বোর্ড প্যাকেজ প্রকৃতিতে আনন্দময় কিছু সময় কাটিয়ে, সেই সঙ্গে ২ জনের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করার অফার দিচ্ছে সারাহ রিসোর্ট লিমিটেড। প্যাকেজের মূল্য শুরু হচ্ছে ১২,৫০০ টাকা থেকে। এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিস্তারিত জানতে সারাহ রিসোর্ট লিমিটেডের ফেসবুক পেজ সারাহ রিসোর্ট লিমিটেড এ অথবা 01980003000 নম্বরে কল দিয়ে যোগাযোগ করা যাবে।


ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা

ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা'র ডিসকাউন্ট অফার। ছবি : ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা


 ভাওয়াল রিসোর্ট এন্ড স্পাতে চলছে ডিসকাউন্ট অফার সেপ্টেম্বর এবং অক্টোবর মাসজুড়ে ভাওয়াল রিসোর্ট এন্ড স্পাতে চলবে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। বন্ধের পর চালু হয়েছে বলে এ অফার যুক্ত হচ্ছে। বিস্তারিত জানতে ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’র ফেসবুক পেজ ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা এ অথবা 01871004007, 01871004015 নম্বরে কল দিয়ে যোগাযোগ করা যাবে।

আরও জানতে : দেশ সেরা হোটেলগুলোর ঈদ আয়োজন


বি:দ্র: আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।  

নাবিলা বুশরা   এস এম