ট্রাভেলবিডি হোটেল উইকলি : রেনেসাঁয় B1G1, আমারি ঢাকায় B2G2-সহ দেশজুড়ে হোটেলগুলোতে নানা অফার ও আয়োজন
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল
মাসশেষে অফারমুখর দেশসেরা হোটেলগুলো [caption id="attachment_31075" align="alignnone" width="1571"]

উৎসবমুখর মাসটি শেষের দিকে, তাই বলে তো হোটেলগুলোর অফার ফুরাতে পারেনা। ছবি : ট্রাভেলবিডি হোটেল উইকলি[/caption] এই মাসে বেশ কয়েকটি হোটেল দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিসহ বাফেট ডিনার ও লাঞ্চের নানা সুযোগ। এমন কয়েকটি হোটেলের খবর নিয়ে এবারের ট্রাভেল বিডি হোটেল ধারাবাহিকের পর্ব : ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টে উইকেন্ড ফুড ফিয়েস্তা কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট দিচ্ছে বৃহস্পতিবারের রাতের অথবা শুক্রবার ছুটির দিনকে আরও উপভোগ্য করার দারুণ সুযোগ। মুহূর্তকে আরও উপভোগ্য করতে দেওয়া হয়েছে এক্সক্লুসিভ খাবারের অফার। বৃহস্পতিবার রাতের স্পেশাল বাফেট ডিনার পাওয়া যাবে মাত্র ১,২৯৯ টাকায় এবং শুক্রবারের বাফেট লাঞ্চ পাওয়া যাবে মাত্র ১,০৯৯ টাকায়।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টে উইকেন্ড ফুড ফিয়েস্তা। ছবি : ওশান প্যারাডাইস[/caption] বিস্তারিত জানতে ০১৯৩৮৮৪৬৭৪১ নম্বরে কল দিয়ে অথবা তাদের ফেসবুক পেইজে এ যোগাযোগ করা যাবে। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল নিয়ে এলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। বাহারি মাল্টি ক্যুইজিন পাওয়া যাবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। ছবি : রেনেসাঁ ঢাকা[/caption] রবি থেকে বুধবার পর্যন্ত বাফেট প্রতিজনের জন্য ৩,৯৯৯ টাকা। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বাফেট প্রতি জনের জন্য ৪,৯৯৯ টাকা। বিস্তারিত জানতে 01704112646 নম্বরে কল করে অথবা তাদের ফেসবুক পেইজে যোগাযোগ করা যাবে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাফেট ডিনার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ক্যাফে বাজারে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ফিরে এলো বাফেট ডিনার করার সুযোগ। প্রতিজনের জন্য এ ডিনারে খরচ পড়বে ৩,৭৫০ টাকা। এছাড়াও এখনও অফার রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাফেট ডিনার। ছবি :[/caption] বিস্তারিত জানতে +8801713382609, +880255028008 নম্বরে কল করে অথবা ফেসবুক পেইজে যোগাযোগ করা যাবে। আমারি ঢাকায় ডেইলি সেট লাঞ্চ মেন্যু রাজধানীর আমারি ঢাকায় উপভোগ করুন ডেইলি সেট লাঞ্চ মেন্যু। ২৩০০ টাকায় মজাদার এই মেন্যুটি উপভোগ করতে পারবেন চারজন। এছাড়াও সিলেক্টিভ কার্ডধারীদের জন্য রয়েছে বাই টু গেট টু ফ্রি এর অফার। [caption id="attachment_31067" align="alignnone" width="1208"]
আমারি ঢাকায় ডেইলি সেট লাঞ্চ মেন্যু। ছবি : আমারি ঢাকা[/caption] বিস্তারিত জানতে 01777719319 নম্বরে কল দিয়ে অথবা তাদের ফেসবুক পেইজ যোগাযোগ করা যাবে। সুশি লাভারদের জন্য সিক্স সিজনস হোটেলে দারুণ অফার বাংলাদেশের সুশি লাভারদের জন্য দারুণ খবর নিয়ে এলো সিক্স সিজনস হোটেল। সুশি প্যারাডাইসে রয়েছে সুশি উপভোগ করার সুবর্ণ সুযোগ। মাত্র ১৪৯৯ টাকায় এই সুশি উপভোগ করা যাবে ৩ মার্চ পর্যন্ত। প্রি-বুকিং এর সুযোগও রয়েছে। [caption id="attachment_31073" align="alignnone" width="1050"]
সুশি লাভারদের জন্য সিক্স সিজনস হোটেলে দারুণ অফার। ছবি : সিক্স সিজনস[/caption] বিস্তারিত জানতে 01987009831, 01987009810 নম্বরে কল দিয়ে অথবা তাদের ফেসবুক পেইজে যোগাযোগ করা যাবে। ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পিজ্জা ও বার্গার ভালোবাসেন এমন ব্যক্তিদের জন্য ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে দেওয়া হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। ঢাকা স্পেশাল, হাওয়াইয়ান, মার্গারিটা, প্রিমাভেরা ও মারিনারা পিজ্জা মিলছে। সেই সঙ্গে আছে চিকেন ও বিফ বার্গার। [caption id="attachment_31071" align="alignnone" width="1667"]
ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। ছবি : ঢাকা রিজেন্সি[/caption] বিস্তারিত জানতে +8801713332661 নম্বরে কল দিয়ে অথবা তাদের ফেসবুক পেইজে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে। গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্কে বাফেটের সুযোগ শহরে বাফেট উপভোগ করার জন্য সুযোগ নিয়ে এলো গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক। প্রতি রাতে বাফেট ডিনারের জন্য খরচ পড়বে ৭৮৯ টাকা এবং শুক্রবার রাতের জন্য খরচ পড়বে ২২২২ টাকা। [caption id="attachment_31068" align="alignnone" width="820"]
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্কে বাফেটের সুযোগ। ছবি : গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক[/caption] বিস্তারিত জানতে +880 1787679090 কল করে অথবা তাদের ফেসবুক পেইজে যোগাযোগ করা যাবে। নাবিলা বুশরা এস এম