ট্রাভেলবিডি হোটেল উইকলি : নামকরা হোটেলগুলোতে চলমান অফারগুলো জেনে নিন এখনই
ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : লোভনীয় অফার-প্যাকেজে সেজেছে দেশসেরা হোটেলগুলো

দ্য ওয়েস্টিন ঢাকা দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি'র অফার
দ্য ওয়েস্টিন ঢাকা দিচ্ছে একটি খাবার কিনলে সাথে আরেকটি খাবার ফ্রি পাবার দারুণ সুযোগ। সুবিধা রয়েছে ডাইন-ইন এবং টেক ওয়ে’র। খাবারের মেন্যুতে আছে চিকেন ফিয়েস্তা, ল্যাম্ব ডিলাইটস, বিরিয়ানি, কাবাব, পাফ-রোল-পাই, টারকিশ সুইটস, নানা স্বাদের মিষ্টি, কেক ইত্যাদি।
লেকশোর হোটেল গুলশানে ডেলিভারি সুবিধা
সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের মাধ্যমে লেকশোর হোটেল গুলশানে মিলছে টেক-ওয়ে এবং হোম ডেলিভারির সুবিধা, সাথে ১০ শতাংশ অর্থ বাঁচানোর সুযোগ। সুবিধাটি পাবেন শুধু প্ল্যাটিনাম এবং গোল্ড ক্রেডিট কার্ডহোল্ডার। ডেলিভারি চার্জ নির্ধারণ হবে জায়গার উপর ভিত্তি করে।
জাবির হোটেল ইন্টারন্যাশনালে থাকায় ৫০ শতাংশ ছাড়
খুলনার যশোর জেলায় জাবির হোটেল ইন্টারন্যাশনাল দিচ্ছে মাত্র ৫,০০০ টাকায় ২ রাতের জন্য ভাড়া পরিশোধ করে তিন রাত থাকার সুযোগ। এই অফার চলবে ৩০ জুন পর্যন্ত। অফারের মধ্যে সংযুক্ত থাকবে- ব্রেকফাস্ট, ইন্টারনেট সুবিধা, জিম এবং আরও অনেককিছু। এছাড়াও জুলাই মাসের জন্য এখনই যে কোনো রুম বুকিং এ পাচ্ছেন ৫০ শতাংশ ছাড়।
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা দিচ্ছে তিনটি প্যাকেজ অফার
তিন ধরনের প্যাকেজের অফার দিচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা। শহরের কোলাহল থেকে মুক্ত এবং নিরিবিলিভাবে কাজ করার জন্য হোটেলের প্রথম অফারের নাম বিজনেস প্যাকেজ। এক রাত এবং পরদিন সকালের ব্রেকফাস্টসহ রুম ভাড়া পড়বে ৯,০০০ টাকা। পরের প্যাকেজের নাম রেজওয়েনেশন প্যাকেজ। এই প্যাকেজে এক রাত এবং পরদিন সকালের ব্রেকফাস্টসহ রুম ভাড়া পড়বে ১০,০০০ টাকা।
নানা স্বাদের খাবারে আমারি ঢাকা'র অফার
সুস্বাদু খাবারে দারুণ অফার নিয়ে এসেছে হোটেল আমারি ঢাকা। খাবারের মেন্যুতে আছে ইন্ডিয়ান, ওরিয়েন্টাল ও ওয়েস্টার্ন স্বাদের খাবার। ২,৩০০ টাকায় রয়্যাল ইন্ডিয়ান সাফারি, ৩,৩০০ টাকায় ওরিয়েন্টাল ডিলাইটস এবং ৪,৫০০ টাকায় মিলছে ওয়েস্টার্ন খাবার খাওয়ার সুযোগ। হোটেলের মেন্যুতে দেয়া খাবার ২ জনের জন্য পরিবেশনযোগ্য।
সিক্স সিজনস হোটেলে বাঙালি রসনার স্বাদ
পছন্দের খাবারের জন্য বাইরে না গিয়ে এখন অর্ডার করে ফেলতে পারেন সিক্স সিজনস হোটেলে। টেক-ওয়ে এবং ডেলিভারি সুবিধাসহ লাঞ্চ এবং ডিনার দুটোর সুযোগই উপভোগ করা যাবে এখন। আপনার পছন্দের খাবারটি তারা এনে দেবে আপনারই হাতে। তাদের সিলেক্ট করা কার্ডে অর্ডার দিলে মিলবে ১৫ শতাংশ ছাড়।
বি:দ্র: আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।
নাবিলা বুশরা এস এম