অরন্যবাস রিসোর্ট, গাজীপুর : সবুজ গাছপালায় পরিপূর্ণ এক অরণ্য

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সবুজের স্নিগ্ধ স্পর্শে অরন্যবাস রিসোর্ট, গাজীপুর

সবুজের মাঝে বসবাস : অরন্যবাস রিসোর্ট গাজীপুর। ছবি : সংগৃহীত 

অরন্যবাস! নাম শুনলেই মনে হয় হরেক রকমের সবুজের মাঝে বসবাস। আসলেই তাই, শুধু নামেই নয় প্রকৃত পক্ষেই রিসোর্টটি সবুজ গাছপালায় পরিপূর্ণ এক অরন্য। এই অরন্যবাস রিসোর্ট গাজীপুর জেলার পুবাইলে বিলাশারা গ্রামে অবস্থিত। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, জলাধার আর অনেক অনেক গাছলাপায় ভরপুর এই রিসোর্ট। তাহলে এক নজরে দেখে নেয়া যাক এই রিসোর্টের আদ্যোপান্ত।

বিনোদনের জন্য যা যা থাকছে :

সুইমিংপুল : অন্যান্য রিসোর্টের মতো অরন্যবাস রিসোর্টেও থাকছে সুইমিংপুলের ব্যবস্থা। তবে এই রিসোর্টে আছে চেঞ্জিং রুমও। তাই যারা ডে লং-এ ঘুরতে যাবেন কিংবা রুম ভাড়া নিবেন না তারাও সুযোগ পাচ্ছেন সুইমিংপুলের আনন্দ উপভোগ করার। অরন্যবাস রিসোর্টে সুইমিংপুলের ব্যবস্থা। ছবি : বিডিবুকিং ডটকম


কিডস সুইমিংপুল : রিসোর্টে শিশুদের জন্য আলাদা করে সুইমিংপুলের ব্যবস্থা করা হয়েছে। তাই বাচ্চাদের আনন্দের মাত্রায় কমতি থাকার সুযোগ নেই।

খেলার মাঠ : অরন্যবাস রিসোর্টে আছে দুইটি খেলার মাঠ। শিশুদের এবং বড়দের জন্য আলাদা মাঠ এই দুইটি। তাই মন খুলে খেলাধুলা করতে থাকছে না সীমাবদ্ধতা।

ব্যাডমিন্টন বাস্কেটবল : শুধু খোলা মাঠে খেলাধুলা নয়, বরং সাথে আছে ব্যাডমিন্টন ও বাস্কেটবল খেলার মাঠ। অতিথিরা এখানে এসে এই মাঠে বন্ধু অথবা পরিবারের সদস্যদের নিয়ে মেতে উঠতে পারবেন ব্যাডমিন্টন ও বাস্কেটবলের মতো মজাদার খেলায়।

কিডস জোন : রিসোর্ট কতৃপক্ষ শিশুদের প্রতি অনেক নজর দিয়েছে বলা যায়। কেননা শিশুদের জন্য আলাদা করে আছে কিডস জোন। তাই তারা তাদের ইচ্ছেমতো আনন্দ উপভোগ করতে পারবে এই অরন্যবাস রিসোর্টে। 

ফিশিং লেক : বড়শি দিয়ে মাছ ধরার মাঝে এক অন্যরকম আনন্দ আছে, বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা এই বিষয়টাকে বেশ উপভোগ করে থাকেন। তাই রিসোর্টে রাখা হয়েছে মাছ ধরার জন্য লেকের ব্যবস্থা। পুরনো স্মৃতিকে আরো একবার ঝালিয়ে নিতে বড়শি হাতে লেকের ধারে বসার আহ্বান রইলো।

ওয়াকিং ওয়ে : হাঁটাহাঁটির জন্য আছে সুবিধাজনক রাস্তা। সকালের প্রাত:ভ্রমণ, বিকেল বেলার মিষ্টি রোদে একটু হাঁটাহাটিঁ করতে বেশ ভালো লাগবে এই রিসোর্টে।

বারবিকিউ কর্ণার : বাড়তি আনন্দ যোগ করতে আছে বারবিকিউ কর্ণার।
সবজির বাগান : এই অরন্যবাস রিসোর্টে আছে জৈব (অর্গানিক) সবজির বাগান। হরেক রকমের সবজি চাষ করা হয় এই বাগানে। অন্যান্য সুবিধা সমূহ : সবুজে ঘেরা অরন্যপুরী। ছবি : বিডিবুকিং ডট কম[/caption] অরন্যবাস রিসোর্টে এসকল বিনোদনের পাশাপাশি আছে আরো বেশ কয়েকটি সুযোগ সুবিধা।

  • অতিথিদের জন্য লিভিং রুমের ব্যবস্থা। আছে পর্যাপ্ত বিশ্রাম ও চেঞ্জিং রুমের ব্যবস্থাও। থাকার জন্য আছে কটেজ।
  • আছে কনফারেন্স হল এবং রেস্টুরেন্ট।
  • প্রসস্থ পার্কিং-এর জায়গা।
  • ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা।
  • আছে ক্যাটারিং, ডেকোরেটিং এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও।
  • পুরুষ ও মহিলাদের জন্য আছে আলাদা প্রার্থনা ঘরের ব্যবস্থা।
  • কমন বাথরুমের ব্যবস্থাও আছে।
কটেজ ভাড়া : অরন্যবাস রিসোর্টে আছে কয়েকটি কটেজ। কটেজের সুযোগ সুবিধা ও সাজসজ্জার ওপর ভিত্তি করে ভাড়ার পার্থক্য আছে।

কামিনী ভিলা : সুপার ডিলাক্স এসি রুম :

  • ভাড়া : ৬০০০ টাকা
টুইন বেড ভিআইপি স্যুট :
  • ভাড়া : ১০০০ টাকা
  • ভি আই পি স্যুটের দুইটি বেড আছে, সাথে আছে চমৎকার অভ্যন্তরীণ সাজসজ্জা।
  • বারান্দা থেকে প্রকৃতির লীলাখেলা দেখা যাবে।
কনফারেন্স হল
  • ভাড়া : ২৫,০০০ টাকা।
  • ৫০ জনের জন্য চেয়ারের ব্যবস্থা আছে।
  • সুন্দর সাজসজ্জা এবং কনফারেন্স ও মিটিং এর জন্য উপযুক্ত।
গার্ডেন ভিলা :
  • ভাড়া : ৬,০০০ টাকা।
  • প্রাকৃতিক পরিবেশে ঘেরা, লেক দ্বারা বেষ্টিত একটি ট্র্যাডিশনাল ভিলা এটি। এই কটেজ থেকে সবুজের সমারহ উপভোগ করা যাবে।
হিজল তমাল ভিলা :
  • ভাড়া : ৮,০০০ টাকা
  • ভি আই পি এসি রুম।
  • লেক ভিউ বারান্দা আছে সাথে।
রিসোর্টের প্যাকেজ সমূহ : ডে লং প্যাকেজ :
  • জনপ্রতি ২,১০০ টাকা খরচ করতে হবে।
  • এসি রুম, সুমিংপুল সহ রিসোর্টের সকল সুবিধা এই প্যাকেজের অন্তর্ভুক্ত।
  • ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের নাস্তার ব্যবস্থা আছে।
নাইট স্টে প্যাকেজ :
  • খরচ : জনপ্রতি ৩,৭০০ টাকা।
  • এক রুমে ৪ জন অতিথি থাকতে পারবে।
  • এসি রুম, সুইমিংপুল সহ সকল সুবিধা এক অন্তর্ভুক্ত।
  • ব্রেকফাস্ট, লাঞ্চ ( সেট মেন্যু), বিকেলের নাস্তার ব্যবস্থা আছে।
কর্পোরেট প্যাকেজ :
  • খরচ আলোচনা সাপেক্ষে ঠিক করা যাবে।
  • খাবার, সুযোগ-সুবিধা, রিসোর্টের সার্ভিস সব কিছুই আলোচনা করে ঠিক করতে হবে।
খাবার সংক্রান্ত তথ্য : যারা কটেজে থাকবেন তাদের খাবারের জন্য আলাদা খরচ করতে হবে। রিসোর্টের সকল কটেজের অতিথিদের জন্য একই ব্যবস্থা করা হয়েছে। এই পর্যায়ে যা যা থাকছে :
  • জনপ্রতি খরচ ১,৭০০ টাকা।
  • ওয়েলকাম ড্রিংকস/ চা/কফি
  • সেট মেন্যু বুফেতে লাঞ্চ।
  • বারবিকিউ, বিকালের নাস্তা, ডিনার।
  • পরদিন সকালের নাস্তা।
কীভাবে যাবেন : ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে গাজীপুরের উদ্দেশ্যে বাস আছে। চাইলে বাসে করে যেতে পারেন। অথবা নিজস্ব পরিবহনে করেও রিসোর্টের উদ্দেশ্যে রওনা হতে পারেন।

যোগাযোগ : অরন্যবাস রিসোর্ট পুবাইল গাজীপুর ঢাকা

মোবাইল : +৮৮০১৭১১-৪৭৭৪৬৮

ই-মেইল : aronnobash@gmail.com

ওয়েবসাইট : http://www.aronnobashbd.com/Ab/?fbclid=IwAR0V__ha1tlPVeaKFQReYnWCKVXQ1vbcOEjIglJSQwm6xIJOuGWIWvIYGXQ

ফেসবুক পেইজ : https://www.facebook.com/aronnobash/

মেসেঞ্জার : https://m.me/aronnobash?fbclid=IwAR0kKEZBWKJvCBS6zvmjkFpXPJSEyGyLOy3zMmkT0319AmmT7GG2a23-yug

তথ্যসূত্র : https://www.facebook.com/aronnobash/ http://www.aronnobashbd.com/Ab/?fbclid=IwAR0V__ha1tlPVeaKFQReYnWCKVXQ1vbcOEjIglJSQwm6xIJOuGWIWvIYGXQ https://www.bdbooking.com/Bangladesh/Aronnobash-Resort