বাহারি ডিজাইনের পোশাকে দেশীয় ফ্যাশন হাউজ অঞ্জন’স
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও রুচিশীলতা নিয়ে এগিয়ে যাচ্ছে ফ্যাশন হাউজটি
বিভিন্ন উৎসব উপলক্ষে অঞ্জন'স-এর পোশাকে থাকে নিত্য নতুনতা। ছবি : অঞ্জন'স[
বর্তমান প্রজন্মের বাংলাদেশিদের ফ্যাশন সচেতনতা এদেশের ফ্যাশন জগতে নতুন মাত্রা যোগ করেছে। দেশজ পোশাকের প্রতি সকলের আগ্রহ ফ্যাশন জগতে এক শৈল্পিক বিপ্লব ঘটিয়েছে। এখনকার ফ্যাশনে যুক্ত হচ্ছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও রুচিশীলতা। দেশের ফ্যাশন হাউজগুলো তাই পোশাক ডিজাইনে নতুনত্ব, বৈচিত্র্যতার দিকে মনোযোগী হওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই দেশীয় ফ্যাশন হাউজ অঞ্জন'স। অঞ্জন'স বরাবরই ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে হাজির হয়।
১৯৯৪ সালের ১৫ই ফেব্রুয়ারী সিদ্ধেশ্বরীতে যাত্রা শুরু করে ফ্যাশন হাউজ অঞ্জন'স। স্বানামধন্য ফ্যাশন ডিজাইনার শাহীন আহমেদের হাত ধরে গড়ে ওঠে জনপ্রিয় এই ফ্যাশন ব্র্যান্ড। ১৯৯৮ সালে ঢাকার ধানমণ্ডিতে চালু হয় এই ফ্যাশন হাউজের দ্বিতীয় শাখা। ২০০১ সালে অঞ্জন'স বনানী ও রাইফেলস স্কয়ারে আরও দুটি শো-রুম প্রতিষ্ঠা করে। বর্তমানে দেশজুড়ে অঞ্জন'স-এর ২৩টি শো-রুম আছে। ঢাকা ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা ও নারায়ণগঞ্জে এদের শাখা রয়েছে। বাহারি ডিজাইনের পোশাকের জন্য শুরু থেকেই অঞ্জন'স ব্যাপক পরিচিতি লাভ করে।
পোশাক ডিজাইনে প্রথম থেকেই এদেশের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছে এই বুটিক হাউজটি। প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন উৎসব ও দিবসে ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয় এই ফ্যাশন হাউজ। তাদের পোশাকে বাংলাদেশের ইতিহাস, জাতীয় দিবস, ভাষা আন্দোলনগুলো বিশেষ গুরুত্বের সাথে উঠে আসে। একই সাথে এদেশের ঐতিহ্যকে তুলে ধরার মত দেশীয় উপাদান ও বৈচিত্র্য এদের পণ্যে বেশ লক্ষণীয়।
পোশাক ডিজাইনের পাশাপাশি অঞ্জন'স তাদের পণ্যের গুণগত মান বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকে। বরাবরই তারা নিজস্ব ডিজাইন টিম দিয়ে পোশাক ডিজাইন করে আসছে। কাপড় বাছাইয়ে আরামের বিষয়টি তাদের কাছে গুরুত্ব বহন করে সবসময়। অঞ্জন'স-এ ব্যবহৃত কাঁচামালের প্রায় নব্বই ভাগই দেশি। পোশাক বানানোর ক্ষেত্রে সুতি কাপড়কে প্রাধান্য দেয়া হয় এখানে। কাপড়গুলোর অনেকাংশ টাঙ্গাইল, রাজশাহী, কুমিল্লা ও নরসিংদী থেকে সংগ্রহ করা হয়।
এছাড়া বাংলাদেশের নিজস্ব জামদানি কাপড় ব্যবহার করেও পোশাক তৈরি করা হয়। অঞ্জন'স-এ বর্তমানে প্রায় এক হাজার কারুশিল্পী তাদের পণ্য উৎপাদনে কাজ করে যাচ্ছে যাদের বেশীরভাগ নারী। গ্রামের নারীদের কাজের ক্ষেত্র তৈরিতে অঞ্জন'স-এর অবদান উদাহরণযোগ্য।
অঞ্জন'স এর পণ্যসমূহ :
প্রতি বছর নতুন নতুন ডিজাইনের পণ্য নিয়ে কাজ করে অঞ্জন'স। অঞ্জন'স-এর তৈরি পোশাকগুলোর মধ্যে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া উল্লেখযোগ্য। সুতি কাপড়ের ওপর ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, আপ্লিক, এমব্রয়ডারি ব্যবহার করে নকশা করা হয় বাহারি ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ।
বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ডিজাইনের কুর্তি নিয়ে হাজির হয় ফ্যাশন হাউজ অঞ্জন'স। পুরুষদের জন্য অঞ্জন'স-এর কালেকশনে থাকে ঐতিহ্যবাহী পাঞ্জাবি, ফতুয়া। কাপড়ের ওপর ব্লক প্রিন্ট, আপ্লিক, এমব্রয়ডারির সাহায্যে ফুটিয়ে তোলা হয় নানান রকমের নকশা। ঋতু ও উৎসবভেদে কাপড়ের রঙ ও নকশায় দেখা যায় ভিন্নতা।
বাহারি রঙ ও ডিজাইনে তৈরি অঞ্জন'স-এর শাড়ি, পাঞ্জাবি। ছবি : অঞ্জন’স
পোশাকের পাশাপাশি অঞ্জন’স এর গহনাগুলো সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছে। মেটাল, ব্রাস, মাটি, কাঠ ব্যবহার করে তৈরি করা হয় পোশাকের সাথে মানানসই গহনা। এছাড়া পার্স, ব্যাগ উৎপাদনেও দেশীয় ধারা বজায় রাখা হয়। বাচ্চাদের জন্য ট্রেন্ডি ডিজাইনের সাথে সাথে আরামের দিকটা লক্ষ্য রেখে পোশাক নির্বাচন করে এ ফ্যাশান হাউজ। ২০০৬ সাল থেকে অঞ্জন'স পুরো পরিবারের জন্য একই ডিজাইনের পোশাক তৈরি করার প্রচলন শুরু করে বেশ সফলতা অর্জন করে।
আউটলেট সমূহ :
১) Siddheshwari, Shop no- 23, Ayesha Shopping Complex ২) Sobhanbag, House no- 1/A, Road no-13, Dhanmondi. Tel: 9115559 ৩) Banani, House no- 3, Block- G, Road- 11, Banani. Tel: 9872341 ৪) Mirpur, Plot no- C/9, Block- Ka & Kha, Section-6, Mirpur. Tel: 9024536 ৫) Uttara R.A.K Tower, Jasim Uddin Road. Tel: 8933867 ৬) Basundhara City Shopping Complex, Shop no- 108, Level- 02, Panthapath. Tel: 8127164 ৭) Orchard Point, Shop no: 310-313 (2nd Floor), Mirpur Road, Dhanmondi. Tel: 9668577 ৮) Malibag, 90/C-1, Circular Road. Tel: 8933867 ৯) Baily Road-1, New Baily Road (1st Floor). Tel: 9354722 ১০) Jamuna Future Park, Shop no: GC 15-16 (Ground Floor), Kurilprogoti saroni, Basundhara. Tel: 9823438 ১১) Wari, 18, Rankin Street ( 1st Floor). Tel: 9573537 ১২) Tokyo Square Shopping Complex, Shop no: 535-536, Level- 05, Mohammadpur. Tel: 01678569302 ১৩) 1376/A, Sobhan Banijja Bitan, CDA Avenue, Chattogram. Tel: 031-652283 ১৪) 18/A, Eden Plaza (Ground Floor), Near New Market, Khulna.Tel: 041-724453 ১৫) 9/A, Salambag Tower, East Zindabad Road, Sylhet. Tel: 082-1727540 ১৬) J.L. Roy Road (Jahaz Company Mor), Rangpur. Tel: 01678-586300 ১৭) Albir Tower (1st Floor), 571 Nazrul Avenue, Ranirbazar, Cumilla. Tel: 01678-644188 ১৮) Deshi Dosh-1, Level-7, Block- A, Basundhara City. Tel: 4811596 ১৯) Deshi Dosh-2, 205/1-A, Hashim Tower, Tejgaon Gulshan Link Road, Gulshan. Tel: 9882416 ২০) Deshi Dosh-3, Afmi Plaza(4th Floor), Baizid Bostami Road, Chottogram. Tel: 031-2556845 ২১) Deshi Dosh-4, Millat Plaza, Romena Afaz Sarak, Joleshwaritola, Bogura. Tel: 01678569305 ২২) Deshi Dosh-5, Bir Bikram Yamin Complex, Kumar para, Sylhet. Tel: 01678644168 ২৩) Deshi Dosh-6, Paradise Castle, Shop no-9, Balur math, Chasara, Narayangonj. Tel: 7644333 এছাড়া চাইলে অঞ্জন'স-এর ওয়েবসাইট https://www.anjans.com/ থেকে ঘরে বসেই অনলাইনে পণ্যের অর্ডার করা যায়।