আলু ও ফুলকপির ডালনা : শীতকালীন জনপ্রিয় সবজি দিয়ে মুখরোচক খাবার
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : শীতকাল মৌসুমি সবজি দিয়ে করে ফেলুন অসাধারন একটি রান্না
আলু ও ফুলকপির ডালনা। ছবি : কুকপ্যাড ডট কম
শীতকাল আর হরেক রঙের সবজির সমারোহ এ যেন একই সূত্রে বাঁধা। সবজিপ্রিয় মানুষের জন্যে শীতকাল যেন আশীর্বাদ হয়ে আসে। শীতকালীন সবজির মধ্যে বাজারে বেশি দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লালশাক, পালংশাক, মুলা, শালগম, শিম, টমেটো, পেঁয়াজ পাতা, লাউ, ব্রোকলি, মটরশুঁটি, গাজর, ধনিয়াপাতা ইত্যাদি। এই সবজিগুলোর মধ্যে বেশ কিছু সবজি প্রায় সারা বছরই পাওয়া যায়। শীতকালীন সবজি ফুলকপি বেশ জনপ্রিয়। ফুলকপিতে রয়েছে ভিটমিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি, ক্যালসিয়াম, ফলিক এসিড ও পানি। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে আয়রন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার রয়েছে। ফুলকপিতে এমন কিছু উপাদান আছে, যা কিডনির পাথর গলায় ও ক্যান্সার নিরাময়ে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।
ফুলকপিতে কোনো চর্বির মাত্রা নেই। ফুলকপি তাই কোলেস্টরলমুক্ত, যা কিনা শরীরের বৃদ্ধি ও বর্ধনে বিশেষ উপযোগী। পুষ্টিবিদদের মতে, শীতকালীন সবজিতে রয়েছে প্রচুর পটাশিয়াম, বিটা-ক্যারোটিন, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড, এন্টিঅক্সিডেন্ট, আঁশ ও ভিটামিন। বছরের প্রায় সবসময় কমবেশি শাক-সবজি ও ফলমূল হয়ে থাকে। তবে ষড়ঋতুর আবর্তে বাংলাদেশে শীতকালই শাক-সবজি ও ফলমূলের জন্য উপযুক্ত সময়। শীতকালে এসব মৌসুমি শাক-সবজি বা ফল গ্রহণের মাধ্যমে সহজেই শরীরের চাহিদা মোতাবেক পুষ্টি উপাদান, বিশেষ করে ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ সম্ভব।
- উপকরণ :
- রন্ধনপ্রণালী :
আলু ও ফুলকপির ডালনা। ছবি : বেটার বাটারকপিগুলো টুকরো টুকরো করে কেটে রাখতে হবে। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে। একটি কড়াইয়ে পরিমানমতো তেল ঢেলে গরম করে নিতে হবে। ফুলকফির টুকরো গুলোকে অল্প পরিমানে হলুদ, লবন দিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। একইভাবে আলুগুলোকে পরিমানমতো হলুদ, লবন মিশিয়ে লালচে করে ভেজে নিতে হবে। একই তেলে জিরা, তেজপাতা, ২টি শুকনো মরিচ, দারুচিনি, এলাচি দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে লালচে রঙ এলে এতে আদাবাটা, জিরা বাটা, পোস্ত বাটা, মরিচের গুড়ো, স্বাদমতো লবন, মরিচের গুড়ো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমানে পানি ঢেলে এতে ভাজা আলু ও ফুলকপিগুলো ঢেলে দিতে হবে। সম্পূর্ণ মশলার মিশ্রন টি যেন আলু ও ফুলকপির সাথে ভালো করে মিশে যায়। অল্প পরিমানে পানি দিয়ে ঢেকে দিতে হবে। কপি ও আলুর মিশ্রনটি মাখা মাখা হয়ে এলে ১ টেবিল চামচ ঘি ঢেলে দিতে হবে। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন আলু ও ফুলকপির ডালনা।
তথ্যসূত্র : শীতকালীন-সবজি-ও-ফলের-অনেক-গুণ; রঞ্জন কুমার সরকার : কৃষিবিদ