আলু দিয়ে তৈরি মিষ্টি খাবার আলুর পায়েস

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : আলু দিয়ে চমৎকার ভিন্ন একটি রেসিপি

মিষ্টি আলু ব্যবহার করলে পায়েসের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। ‍ছবি : বেটার বাটার

আলু বহুল প্রচলিত কন্দজাতীয় সবজি, যা সাধারনত মাটির নিচেই জন্মে। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় প্রচলিত এই আলুর বৈজ্ঞানিক নাম Solanum tuberosum, গোত্র solanaceae। পৃথিবীর ইতিহাসে খাদ্য হিসেবে সর্বপ্রথম আলুর নির্দশন ভারতীয় উপমহাদেশে দেখা যায়। খাদ্যশস্য যেমন : ধান, গম এবং ভুট্টার পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম ফসল হচ্ছে আলু। প্রাচীন ভারতে মিষ্টি আলু বাটাটা নামেই পরিচিত ছিল। ধারণা করা হয় যে, সতেরো শতকের গোড়ার দিকে পর্তুগিজ নাবিকরা ভারতে প্রথম আলু নিয়ে আসে। তবে, স্পেনের ক্ষমতাধর ব্যক্তিরা ১৫৩২ সালে পেরুতে সোনার খোঁজে গিয়েছিল। তারা একটি বিষয় জানত যে, সোনার খনিতে যে সকল শ্রমিকেরা কাজ করত তারা আলু বা চুচু খেত। যদিও স্প্যানিশরা তখন পর্যন্ত সোনার চেয়েও দামী আলুর মর্ম বুঝতে পারেনি কিন্তু যখনই জাহাজে করে তারা বিভিন্ন এলাকায় যেত, সাথে করে খাবার হিসেবে আলু নিয়ে যেত। ১৫৭০ সালে স্পেনে প্রথম আলুর স্বল্প পরিসরে চাষ হয়। তৎকালীন গরু ছাগলের খাবারের জন্য এই আলু চাষ করা হত । পালযুগের কবি সন্ধ্যাকর নন্দীর রামচরিতে বারাহী কন্দের উল্লেখ আছে। এই বারাহী কন্দ হল উচ্চমানের আলু, রতিকান্ত্র ত্রিপাঠী জানান 'প্রাচীন বাংলার শিলা ও তাম্রলিপিতে সমাজ ও সংস্কৃতি' বইটিতে।

  • আলুর পুষ্টি গুনাগুণ :
প্রতি ১০০ গ্রাম আলুতে শর্করা আছে ১৯ গ্রাম, খাবার আঁশ ২ দশমিক ২ গ্রাম, উদ্ভিদ প্রোটিন ২ গ্রাম, খনিজ লবণ দশমিক ৫২ গ্রাম যার মধ্যে পটাশিয়াম লবণই দশমিক ৪২ গ্রাম, এবং ভিটামিন দশমিক ০২ গ্রাম। অপরদিকে ১০০ গ্রাম চালে ৮০ গ্রাম শর্করা, খাবার আঁশ ১ দশমিক ৩ গ্রাম, উদ্ভিজ্জ্জ প্রোটিন ৭ দশমিক ১৩ গ্রাম, খনিজ লবণ দশমিক ২৮ গ্রাম এবং ভিটামিন আছে মাত্র দশমিক ০০২ গ্রাম।
  • উপকরণ :
৪টা বড় আকারের মিষ্টি আলু, ১ লিটার দুধ, ২৫০ গ্রাম চিনি, ২ টেবিল চামচ নারিকেল কুড়ো, ৩/৪টি এলাচিগুঁড়ো, ২টি তেজপাতা, কিচমিচ, কাজু বাদাম।
  • রন্ধনপ্রণালী :
ছবি : পিন্টারেস্ট

 আলুগুলোকে সিদ্ধ করে ছুলে ভাল করে মেখে  নিতে হবে। একটি পাত্রে দুধ ছেকে নিতে হবে। দুধ ভাল করে জ্বাল করে মোটামুটি শুকিয়ে নিয়ে এর মাঝেই মাখানো আলুগুলো ছেড়ে দিতে হবে। মিশ্রনটি ভাল করে নেড়ে এতে চিনি দিয়ে দিতে হবে। চিনি গলে ভাল করে মিশে গেলে এর সাথে নারিকেল কুড়ো, তেজপাতা, কাজু বাদাম, কিচমিচ, এলাচিগুঁড়া দিয়ে  হালকা নেড়ে নামিয়ে নিতে হবে।

পরামর্শ :

  • উপকরণে মিষ্টি আলুর পরিবর্তে বড় আকারের গোল আলুও ব্যবহার করতে পারেন।
  • এলাচিগুঁড়া পরিমান মত দিতে হবে যেন অতিরিক্ত এলাচের ঘ্রান না আসে।
  •  নতুন মিষ্টি আলু ব্যবহার করলে পায়েসের স্বাদ আরো বৃদ্ধি পায়।
  
তথ্যসূত্র Jeff Chapmen (2005). The story of most important vegetable. Spooner, DM (2001).The geographic distribution of wild potato species. American J. Bot 88 (11):2101-12 Office of international affairs (1989). Lost crops of the Incas: Little-known plants of the Andes with Promise for Worldwide Cultivation. https://www.alokitolakshmipur.com https://bn.wikipedia.org/