কে ক্র্যাফট : দেশীয় পোশাকে নকশা ও সৃজনশীলতার প্রতীক
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাকে তুলে ধরেছে কে ক্র্যাফট
ছবি : সংগৃহীত
দেশীয় পোশাক ও পণ্য নিয়ে কাজ করে এমন ফ্যাশন হাউজের মধ্যে কে ক্র্যাফটের নাম থাকবে না, এটা ভাবাই যায় না। ছোট পরিসর থেকে কে ক্র্যাফট ডানা মেলেছে সারা বাংলাদেশের গণ্ডিতে। ১৯৯৩ সালে শুরু, তারপরে আর পেছনে তাকাতে হয়নি এই দেশীয় ব্র্যান্ডকে। ডিজাইনার শাহনাজ খানের স্বপ্নের কে-ক্র্যাফট কাজ করে যাচ্ছে এদেশের নারী কারিগরদের নিয়ে। স্থায়ী কারিগর ছাড়াও আরও রয়েছে চুক্তিতে কাজ করা আরও অনেক নারী শ্রমিক। তরুণদের চাহিদার সাথে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাকে তুলে ধরার চেষ্টাতেই অনেকটা সফল। আর সেজন্যই দেশের পাশাপাশি বিদেশের মাটিতে সূচনা হয়েছে কে ক্র্যাফটের।
হাতে বোনা কাপড়, কারুশিল্প, পোশাক কিংবা আনুষঙ্গিক পণ্য দেশীয় এই ব্র্যান্ড মন জয় করেছে সবার। প্রাচীন ঐতিহ্যবাহী শাড়ি, জারদৌসী, অ্যাপ্লিক, এমব্রয়ডারী কাজের পাশাপাশি রয়েছে কাঁথা ফোঁড়, সাটিন সেলাই, টাই ডাই, ব্লক, স্ক্রিন প্রিন্টের ব্যবহার। কে ক্র্যাফটে নারী, পুরুষ ও বাচ্চা সবার জন্যই পাবেন চমৎকার পোশাক। নারীদের পোশাকের মধ্যে শাড়ি, সালোয়ার কামিজ, টপস ও ফতুয়া উল্লেখযোগ্য। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, পায়জামা ইত্যাদি। ছোট বাচ্চাদের জন্য পাঞ্জাবি,ফতুয়া, শার্ট, প্যান্ট, টপস এবং সালোয়ার কামিজের চমৎকার সংগ্রহ রয়েছে। নারীদের জন্য আকর্ষণীয় গহনা। চুড়ি, কানের দুল,গহনার বাক্স, চুলের ক্লিপ, আংটি পাওয়া যাবে এই ফ্যাশন হাউজে। তালিকায় আরও রয়েছে শাল, স্কার্ফ এবং বিভিন্ন রকমের ব্যাগ।
কে ক্র্যাফট লোগো। ছবি : সংগৃহীত
দেশি দশের যাত্রা শুরু হলে কে ক্র্যাফট দেশি দশের অন্তর্ভুক্ত হয়। দেশি দশ ছাড়াও আরও বেশ কয়েকটি শাখা রয়েছে কে ক্র্যাফটের।
কে ক্র্যাফটের শাখাগুলো হল :
১। সোবহানবাগ হাউজ- ১/এ, রোড-১৩ (নতুন) মিরপুর রোড, ধানমন্ডি ঢাকা-১২০৫
২। বেইলী রোড ১/২ বেইলী ফিয়েস্টা, নতুন বেইলী রোড দোকান- ১০৬, ১০৭ (২য় তলা) ঢাকা।
৩। মালিবাগ হাউজ- ৮৭ নিউ সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা।
৪। রাইফেলস স্কয়ার ৪র্থ তলা, রোড-২ ধানমন্ডি, ঢাকা।
৫। কুমিল্লা আলভী টাওয়ার (২য় তলা), মডার্ন স্কুলের কাছে ৫৭১, নজরুল এভিনিউ, রাণীর বাজার রোড, কুমিল্লা।
৬। বনানী-২ হাউজ- ২৬, রোড-১১, ব্লক-এফ বনানী, ঢাকা।
৭। মিরপুর ২য় তলা, প্লট- সি ৯, ব্লক-ক, খ, সেকশন-৬ মিরপুর, ঢাকা।
৮। আজিজ মার্কেট দোকান- ১, ২, আজিজ সুপারমার্কেট শাহবাগ, ঢাকা।
৯। উত্তরা টাওয়ার ২য় তলা, দোকান- ৫,৬,৭ সেক্টর-৩ ১ জসীমউদ্দীন রোড উত্তরা, ঢাকা।
১০। দেশি দশ- কে ক্র্যাফট দেশি দশ, ব্লক- এ লেভেল-৭, বসুন্ধরা সিটি ১৩/ক/১ পান্থপথ, ঢাকা।
১১। দেশি দশ- চট্টগ্রাম আফমি প্লাজা, ১/এ বায়েজীদ বোস্তামী রোড, চট্টগ্রাম।
১২। দেশি দশ- গুলশান ২০৫/১-এ, তেজগাঁও সি/এ গুলশান লিংক রোড অনলাইনে পণ্য কিনতে হলে ওয়েবসাইট বা ফেইসবুকে অর্ডার করতে হবে। গড়ে ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া হয়।
শুধু দেশই নয়, বিশ্বের সবগুলো দেশেই ( ইসরায়েল বাদে) নিজেদের পণ্য ডেলিভারি দেয় কে ক্র্যাফট। ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে পণ্যের দাম পরিশোধ করতে পারবেন। পণ্য বদলাতে হলে ডেলিভারির ৩০ দিনের মধ্যে বদল করে নিতে হবে। কে ক্র্যাফটের পোশাক দেখতে এবং অর্ডারসহ অন্যান্য তথ্য জানতে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
ওয়েবসাইট : http://kaykraft.com/
ফেইসবুক : https://www.facebook.com/KayKraftBD/
তথ্যসূত্র : http://kaykraft.com/