গৃহত্যাগীর সাথে স্বর্গের সিঁড়ি ও খাগড়াছড়ি ভ্রমণ: ১৩ - ১৫ আগস্ট, ২০২০

গৃহত্যাগী ট্রাভেল গ্রুপটি নানা ধরনের গ্রুপ ট্যুরের আয়োজন করে থাকে। এবার গ্রুপটি যাচ্ছে স্বর্গের সিঁড়ি ও খাগড়াছড়ি ভ্রমণে।

যাত্রা শুরু- ১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, রাত ১০ টা। যাত্রা শেষ- ১৫ আগস্ট ২০২০, শনিবার, সকাল ৫ টা। ট্যুর প্যাকেজ- ৩১০০ টাকা টিম সাইজ- ১০ জন। বেশি হলে আলাদা গাইড নিয়ে আরেকটা টিম করা হবে।
গৃহত্যাগীর পক্ষ থেকে বিস্তারিতঃ

বেশ খাড়া উঁচু পাহাড়টা দেখতে হাতির মাথার মতই মনে হয়। এজন্য যুগ যুগ ধরে আদিবাসীদের কাছে হাতিমাথা কিংবা হাতিমুড়া নামেই পরিচিত। আর এই হাতিমাথায় রয়েছে স্বর্গের সিঁড়ি। না, অবশ্যই সত্যিকারের স্বর্গে যাওয়ার সিঁড়ি নয়, তবে এই সিঁড়ি পার হয়ে আপনি যেতে পারবেন পাহাড়ের চূড়ায় অসাধারণ সুন্দর আদিবাসী গ্রামে। স্বর্গের সিঁড়িটি ভূমি থেকে উঠে গেছে সোজা উপরের দিকে। পাহাড়ের গায়ে সবুজ বনের ফাঁকে ফাঁকে খাড়া উঠে যাওয়া এই সিঁড়ির শেষ দেখা যায় না।

মনে হয় যেন উপরে স্বর্গেই শেষ হয়েছে সিঁড়িটা। আর তাই একে স্বর্গের সিঁড়ি নামে ডাকা হয়। ৩০০ টি সিঁড়ি যা সর্বমোট ৩০৮ ফুট লম্বা, আর ১২০-১১০ ডিগ্রি এঙ্গেলের খাড়া সিঁড়ি বেয়ে হাতিমাথা পাহাড়ের উঠতে হয়। হিমশীতল এই সিঁড়ি বেয়ে যখন পাহাড়ের চূড়ায় উঠতে থাকবেন তখন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। একটু ভিন্ন আমেজের ভ্রমণ অভিজ্ঞতা পেতে গৃহত্যাগী আয়োজন করেছে স্বর্গের সিঁড়ি ভ্রমণ, সাথে রয়েছে খাগড়াছড়ির বেশ কয়েকটি স্পট।



ছবিঃ আহমেদ ফয়সাল


ভ্রমণ স্থানঃ

১. স্বর্গের সিঁড়ি ২. রিসাং ঝর্ণা ৩. তারেং ৪. আলুটিলা গুহা

যাত্রার বিবরণীঃ

ঢাকার আরামবাগ কাউন্টার থেকে রাত ১১ টার বাসে খাগড়াছড়ি রওনা হবো। খাগড়াছড়িতে সকালের নাস্তা করে করে স্বর্গের সিঁড়ির পথে রওনা হবো। প্রায় দেড় ঘন্টা পাহাড়ী পথ ট্রাকিং করে আমরা পৌঁছাবো স্বর্গের সিঁড়ি। দুপুরের খাবার খাবো খাগড়াছড়ি শহরে। এরপরে রিসাং ঝর্ণা, তারেং ও আলুটিলা গুহা। সব শেষে রাতের ডিনার করে নন এসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।

যা যা পাচ্ছেন-

* ১৪ তারিখ সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার * যাবতীয় গ্রুপ যাতায়াত/পরিবহন * যাবতীয় এন্ট্রি টিকেট * গাইড খরচ ট্যুর প্যাকেজে যা যা থাকছে না #কোন ধরণের ব্যক্তিগত খরচ। #ঔষধ বা চিকিৎসা জাতীয় খরচ। #ট্যুর প্যাকেজের বা টিমের বাহিরে কোন খাবার খেলে।

বি:দ্র:

বুকিং মানি ১০০০/- (বিকাশ করলে অবশ্যই ১০২০ টাকা পাঠাতে হবে)। বুকিং মানি অফেরতযোগ্য, অবশ্যই ৭ আগস্ট ২০২০ রাত ১০ টার মধ্যে বুকিং মানি দিয়ে আসন নিশ্চিত করতে হবে। আপনি চাইলে একই সাথে প্যাকেজের পুরো টাকা পাঠাতে পারেন।] বিস্তারিত যোগাযোগ ও পারসোনাল বিকাশ একাউন্টঃ- আহমেদ ফয়সাল- 01938640610, 01648189538 টাকা বিকাশ-এ টাকা পাঠালে কল দিয়ে অবশ্যই শিওর হয়ে নিবেন।

বিশেষ বার্তাঃ-

#বর্তমান করোনা পরিস্থিতি মেনে ট্যুর আয়োজন। অবশ্যই সবাইকে পরিস্থিতি মেনে সচেতন ভাবে ট্যুর দিতে হবে। #ভ্রমণ পিপাসু মন থাকতে হবে আর সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে। #আমরা কেউই এমন কোন আচরন করবো নাহ যাতে আমাদের ট্যুরের মান নষ্ট হয় এবং আপনার ইমেজ ও নষ্ট হয়। #দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই ভ্রমন চলাকালিন যেকোন দুর্ঘটনা/অনাকাঙ্খিত সমস্যা সম্মুখিনের মানষিকতা থাকতে হবে এবং তা সকলে মিলে সমাধান করতে হবে। #ট্যুরের ব্যাপারে কোন অভিযোগ থাকলে নিজেরা আলোচনা না করে হোস্ট/এডমিন কে জানাতে হবে। #কোন প্রকার অবৈধ এবং মাদক জাতীয় দ্রব্য বহন করা এবং সেবন করা যাবে নাহ।

এই রকম মন মানসিকতা থাকলে দয়া করে আমাদের ইভেন্টে যোগ দেয়ার চেষ্টা করবেন নাহ। #রাজনৈতিক আলাপ এবং রাষ্ট্র বিরোধী যেকোন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। #হোস্টের অনুমতি ছাড়া স্পট ত্যাগ করা যাবে নাহ। কেউ গেলে তার নিজ দায়িত্বে যাবে, কোন সমস্যা হলে তার জন্য সে নিজেই দ্বায়ী থাকবে হোস্ট/গ্রুপ দায়ী নাহ। #অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।

#স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে। আশাকরি আমরা সকলে এগুলি মেনে চলবো ইন-শাহ-আল্লাহ। যেকোন বিষয়ে ট্যুর হোস্টকে জানাবেন এবং হোস্টের সিদ্ধান্তই চুড়ান্ত হবে। আয়োজনেঃ- #গৃহত্যাগী বাসা # ১১, রোড # ০১ সাংবাদিক আবাসিক এলাকা, কালশী রোড, মিরপুর ১১, ঢাকা-১২১৬ গৃহত্যাগী অফিসঃ ০১৩০৩-০১৩১৮১ info@grihotagi.com; grihotagi@gmail.com https://grihotagi.com/ ফেইসবুক গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/Grihotagi এড হয়ে যান আর প্রিয়োজন কে এড করে দিন। ফেইসবুক পেজ: https://www.facebook.com/Grihotagibd ভিজিট করে লাইক দিয়ে পাশে থাকতে পারেন।

সুত্রঃ গৃহত্যাগী ট্রাভেল গ্রুপ  

Disclaimer: This article is written on the tour offers of 'গৃহত্যাগী' Travel Group. Travel Bangladesh is neither related nor responsible for any offer or activity of this travel group.


Click Here To See More