ভ্রমণচক্রের সাথে এক টুকরো প্রশান্তির খোঁজে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ : ১৩-১৬ই আগস্ট

ভ্রমণ শুরুঃ ১৩ই আগস্ট (বৃহস্পতিবার) রাত ভ্রমণ শেষঃ ১৬ই আগস্ট (রবিবার) সকাল ইভেন্ট ফিঃ ৳ ৪৯৫০ টাকা নোটঃ নিরাপত্তার স্বার্থে টিম সাইজ ১৫জনের বেশী হবে নাভ্রমণ চক্রের পক্ষ থেকে বিস্তারিতঃ
করোনার কারণে অনেক দিন ঘরে থাকতে থাকতে সবারই মানসিক অবস্থা তলানীতে পৌঁছে গেছে। এই অবস্থায় ঘর থেকে বের হয়ে প্রকৃতির সান্নিধ্য পাওয়া সবার জন্যেই খুবই জরুরী হয়ে পড়েছে। আর যেহেতু এখন টাঙ্গুয়ার হাওড় পানিতে কানায় কানায় পরিপূর্ণ, তাই ১৪ তারিখের শুক্রবার ও ১৫ই আগস্টের ছুটিকে কাজে লাগাতে আগামী ১৩ই আগস্ট রাতের বাসে ভ্রমণচক্র টিম রওনা দিচ্ছে টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে। যেহেতু করোনা এখনো আমাদের দেশে চলমান, তাই নিরাপত্তার স্বার্থে টিম সাইজ ১৫জনের বেশী হবে না।
ভ্রমণ চক্রের অন্য ইভেন্ট: ভ্রমণচক্রের সাথে সীতাকুন্ডের ঝর্ণায় একদিন : ৬-৭ই আগস্ট
কি কি দেখবো : টাঙ্গুয়ার হাওড় নীলাদ্রী লেক টেকেরঘাট বারিক্কা টিলা শিমুল বাগান জাদুকাটা নদী

যা যা অন্তর্ভুক্ত থাকবে : ঢাকা-সুনামগঞ্জ-ঢাকা (নন-এসি বাস) ২দিন এক রাতের জন্য রিজার্ভ ট্রলার সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ প্রতিদিন ৩ বেলা হিসেবে মোট ৬ বেলা খাবার বিকেলে হালকা নাস্তা বাবুর্চি, সামিয়ানা ও আনুসাঙ্গিক খরচ সার্জিক্যাল মাস্ক গ্রুপ ফটোগ্রাফি ট্রিপের শুরু থেকে শেষ পর্যন্ত সুদক্ষ হোস্ট
যা যা অন্তর্ভুক্ত না : আসা-যাওয়ার যাত্রা বিরতির খাবার ঔষধ। ব্যক্তিগত কেনাকাটার খরচ।

বিশেষ নোট :
এই ট্যুরের বিশেষত্ব হচ্ছে আমরা ২ দিন ১ রাত ট্রলারেই থাকবো, ট্রলারেই খাবো এমনকি ট্রলারেই ঘুমাবো। যদিও ট্রলারেই আমাদের ঘুমানোর জন্য বিছানাপত্র সবই থাকবে তবে পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, হাওড়ের বিশাল জলরাশির মাঝে ঘুমিয়ে কাটাতে খুব কম মানুষকেই দেখা যাবে। সবাই ট্রলারের ছাদে বসে আড্ডা গানেই রাত পার করে দিবে। তবে লক্ষ্যণীয় বিষয় এই যে, ২ দিন ১ রাতের জন্য ট্রলারটিই আমাদের বাড়ি ঘর হবে। তাই সেখানে খুব লাক্সারি কিছু আশা করা যাবে না। যারাই এই ট্রিপে জয়েন করবেন, পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার মানসিকতা নিয়েই জয়েন করবেন। তবে, সবাইকে এতটুকু আশ্বাস দিতে পারি যে, যদি আপনি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে নিঃসন্দেহে এটি আপনার জন্য একটি সেরা ট্যুর হবে। আর আপনার ট্যুরকে স্মৃতির পাতায় ধরে রাখতে ভ্রমণচক্রের পক্ষ থেকে গ্রুপ ফটোগ্রাফির ব্যবস্থা তো থাকছেই...ভ্রমণকাল ও সম্ভাব্য পরিকল্পনা :
১৩/০৮/২০২০ (বৃহস্পতিবার) রাতের বাসে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবো। ১৪/০৮/২০২০ (শুক্রবার) ভোরে সুনামগঞ্জে নেমে ফ্রেশ হয়ে পানসীতে সকালের নাস্তা সেরে নিবো। তারপর লোকাল ট্রান্সপোর্টে চলে যাবো তাহিরপুর। তাহিরপুর থেকে ২ দিনের রান্নাবান্নার যাবতীয় সামগ্রী কিনে জলে নাও ভাসাবো। আড্ডা, গান আর প্রকৃতির স্বাদ নিতে নিতে চলে যাবো সোজা টাঙ্গুয়ার হাওড়ে। সেখানে প্রচুর ঝাপাঝাপি করবো। পানিতে হইহুল্লোড় করতে করতে আমাদের দুপুরের রান্নাও হয়ে যাবে। পানি থেকে উঠে ফ্রেশ হয়ে হাওড়ে ভাসতে ভাসতে দুপুরের খাবার সেরে নিবো। তারপর বিকেলে চলে যাবো টেকেরঘাট। পায়ে হেটে ঘুরে দেখবো পুরো টেকেরঘাট ও নীলাদ্রী লেক। রাতটা আমরা টেকেরঘাটেই কাটাবো। রাতে খাওয়া দাওয়া শেষে বসবে আড্ডা-গানের আসর।

বুকিং সিস্টেম :
পুরোপুরি কনফার্ম থাকলে ২০০০+৪০=২০৪০/- টাকা (অফেরত যোগ্য) বিকাশ/রকেট/নগদ পেমেন্টের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। অথবা এডমিনের সাথে দেখা করে নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা দিতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র ২০০০ টাকা দিলেই হবে। কনফার্মের শেষ তারিখ: ৮ই আগস্ট, ২০২০ (আসন খালী থাকা সাপেক্ষে)। বিকাশ নাম্বার 0 1 8 8 8 0 0 1 2 8 0 (personal) নগদ পেমেন্ট নাম্বার 0 1 8 8 8 0 0 1 2 8 0 (personal) রকেট নাম্বার 0 1 8 8 8 0 0 1 2 8 0-4 (personal) ব্যাংক একাউন্ট Account Name : Md. Mizanur Rahman Account No. 202.105.0005766 Bank Name : Dutch Bangla Bank Ltd. Branch : Ashkona Branch বাকী টাকা ০৬/০৮/২০২০ তারিখে (যাত্রার দিন) পরিশোধ করতে হবে। টাকা পাঠিয়ে নিচের বিষয়গুলো উল্লেখ করে এই নাম্বারে (মোঃ মিজানুর রহমান – 01888001280) এস এম এস করতে হবে। এসএমএসে যা উল্লেখ করতে হবে: ইভেন্টের নাম, আপনার নাম, ফোন নং, টাকার পরিমান, যে নাম্বার থেকে পাঠিয়েছেন।
যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন :
মিজানুর রহমান : 01888 001 280, 01780 200 388
করোনা কালীন বিশেষ নির্দেশনা : *ট্যুরে রওনা দেয়ার আগে অবশ্যই নিজ দায়িত্বে শরীরের তাপমাত্রা মেপে তারপর রওনা দিতে হবে। *লোকালয়ে হাটা-চলার সময় অবশ্যই মাস্ক পড়তে হবে। *নিজের সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। *ভ্রমণ স্থানের লোকাল লোকজনের সাথে কোন ধরনের কথাবার্তা বলা যাবে না। *লোকালয়ে হাঁটাচলার সময় মোটেও উচ্চস্বরে হৈ হুল্লোড় করা যাবে না।
অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে :
*নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে। *ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না। *ধূমপান করে না এমন কারো সামনে ধূমপান করা যাবে না। *ভ্রমণ চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন। *যেকোন সমস্যা অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন। *সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করত হবে। *অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা। *দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে। *দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না। *সম্পূর্ণ ইভেন্ট বিবরণী ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে। *সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করতে হবে।
সুত্রঃ মিজানুর রহমান
Disclaimer: This article is written on the tour offers of 'ভ্রমণচক্র' Travel Group. Travel Bangladesh is neither related nor responsible for any offer or activity of this travel group.
Click Here To See More