জমিদার বাড়ি জামে মসজিদ : গম্বুজ ও মিনারের মেলবন্ধনে প্রত্নতাত্ত্বিক নিদর্শন
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঠাকুরগাঁও জেলায় ব্যয়বহুল দৃষ্টিনন্দন একটি মসজিদ
ঠাকুরগাঁও জেলায় একটি প্রাচীন নিদর্শন। ছবি : আলিফ আরিফুর/উইকিপিডিয়া
বাংলাদেশের দৃষ্টিনন্দন মসজিদ্গুলোর মধ্যে জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ অন্যতম। মসজিদের সুন্দর কারুকাজ ও স্থাপত্য এখনও মানুষকে আকৃষ্ট করে। ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জের রাস্তা দিয়ে বিমানবন্দর পার হলেই শিবগঞ্জ হাট । শিবগঞ্জ হাট থেকে পশ্চিম দিকে ৩ কিলোমিটার পথ পেরোলেই দেখা মিলবে এই মসজিদের। রওশন আলি নামের এক ব্যক্তি তাজপুর থেকে এই অঞ্চলে আসেন। তার বংশধরেরা এখানে জমিদারী পেয়ে জমিদার বাড়ি নির্মাণ শুরু করে। কিন্তু ১৮৬২ সালে জমিদার বাড়ির কাজ শুরু হলেও দেরিতে শুরু হওয়া মসজিদের কাজটি শেষ হয় আগে। ১৮৬৭ সালে মসজিদ বানানোর কাজ শুরু হয়। আঠারো শতকে নির্মিত এই মসজিদ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক তালিকার অন্তর্ভুক্ত একটি প্রাচীন নিদর্শন। মসজিদের অবকাঠামো দেখলেই এর আভিজাত্য বোঝা যায়। মসজিদে যেতে আগে চোখে পড়ে একটি তোরণ। লাল- সাদা রঙের উঁচু ভিতের উপর থেকে তোরণটি উঠে গেছে বেশ উপরে। তোরণে লতাপাতা, ফুল-পাতাসহ টব এবং দুইটি চাঁদ ও তারা দেখতে পাওয়া যায়। তোরণ পেরিয়ে আরেকটু সামনে যেতেই চোখে পড়বে এই মসজিদটি। মসজিদে ঢোকার মুখে রয়েছে একটি ছোট প্রবেশপথ ও একটি দরজা। ছাদসহ এই ছোট প্রবেশপথের সাথে রয়েছে চারটি ছোট ছোট মিনার। এই নিচের অংশে রয়েছে কয়েকটি সিঁড়ি। দরজা দিয়ে ঢুকে সামনে রয়েছে বাইরে বসার জন্য বেশ বড় বারান্দা। পুরো বারান্দা সুদৃশ্য রেলিং দিয়ে ঘেরা। বারান্দার দৈর্ঘ্য ২১ ফুট এবং প্রস্থ ৪৭ ফুট। রেলিং এর সাথেও কয়েকটি ছোট মিনার দেখতে পাওয়া যায়।
ছবি : সংগৃহীত[/caption]
মসজিদের মূল অংশে রয়েছে ৪টি খিলান আকৃতির প্রবেশপথ। প্রবেশপথগুলোর উপরে রয়েছে সুন্দর নকশার কারুকাজ। মসজিদের সাথে আরেকটি ছোট বারান্দা দেখতে পাওয়া যায়। মসজিদে মূল ঘরে তিনটি দরজা ও তিনটি জানালা রয়েছে।
মসজিদকে তার সৌন্দর্য বিস্তারে সাহায্য করেছে সুদৃশ্য গম্বুজ ও মিনার। এই মসজিদে মোট ২৮টি মিনার রয়েছে। ৩৫ মিটার উঁচু একেকটা মিনারে রয়েছে নানারকম কারুকাজ ও নকশা।
মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ আছে। কাচ পাথরের নকশাযুক্ত গম্বুজগুলো। মসজিদের মূল অংশের ছাদে নানারকম সূক্ষ্ম নকশা দেখতে পাওয়া যায় যা মসজিদকে করেছে আরও আকর্ষণীয়। মসজিদজুড়েই রয়েছে নানা কারুকাজ ও নকশা। অপূর্ব এই মসজিদের প্রধান কারিগর ছিলেন ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা হংসরাজ এবং তার ছেলে রামহিত।
[caption id="attachment_29395" align="alignnone" width="895"]
শত বছরের পুরনো এই মসজিদ, ঠাকুরগাঁও। ছবি : ভ্রমণ গাইড
প্রায় ১৫৩ বছরের পুরনো এই মসজিদে এখনও নামাজ পড়তে আসেন স্থানীয় মানুষজনসহ আরও অনেকে। একই সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সুন্দর মসজিদ হওয়ায় এলাকাবাসীর মধ্যে এই মসজিদ নিয়ে আগ্রহ ও উৎসাহ অনেক বেশি। এছাড়া ভ্রমণপ্রেমীদের কাছে এই মসজিদের কদর অনেক বেশি। ঠাকুরগাঁও এলে এই দৃষ্টিনন্দন মসজিদ দেখার সু্যোগ হাতছাড়া করা ভুল হবে। ব্যস্ত জীবন থেকে একটু সময় নিয়ে ঘুরে আসুন নান্দনিক স্থাপত্যের নিদর্শন-জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ থেকে।
কীভাবে যাবেন : ঢাকা থেকে ঠাকুরগাঁও এর দূরত্ব প্রায় ৪৫৯ কিলোমিটার। হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন, বাবলু এন্টারপ্রাইজ, কেয়া পরিবহনের বাস সরাসরি ঢাকা-ঠাকুরগাঁও সড়কপথে যাতায়াত করছে। ট্রেনে আসতে চাইলে, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ঢাকা-ঠাকুরগাঁও রেলপথে যাতায়াত করে। ঠাকুরগাঁও-এ সরাসরি আকাশ পথে আসা যায় না। আকাশপথে ঢাকা-সৈয়দপুর আসা যায়। পরবর্তীতে সৈয়দপুর থেকে ঠাকুরগাঁও আসতে বাস নিতে হবে। ঠাকুরগাঁও থেকে লোকাল বাসে করে পীরগঞ্জে যেতে পারবেন। পীরগঞ্জ থেকে সিএনজি কিংবা ইজিবাইকে করে এই মসজিদে যেতে পারবেন।
আবাসন : এখানে বেশ কিছু বেসরকারী আবাসিক হোটেল রয়েছে। নর্থ সার্কুলার রোডে তিনটি হোটেল রয়েছে। এগুলো হলো : হোটেল সালাম ইন্টারন্যাশনাল, হোটেল প্রাইম ইন্টারন্যাশনাল এবং হোটেল শাহ জালাল। এছাড়া বেশ কয়েকটি সরকারি আবাসন রয়েছে। যেমন : ঠাকুরগাঁও সার্কিট হাউজ ইত্যাদি। এসব আবাসনে অনুমতি নিয়ে থাকা যাবে।
খাবার : ঠাকুরগাঁও মূল শহরে বিভিন্ন ভালো মানের খাবার হোটেল রয়েছে। এছাড়া ঠাকুরগাঁও জেলা সদরগুলোতে বেশ কিছু ভাতের হোটেল রয়েছে। যেমন : নিরিবিলি হোটেল, গোধূলি বাজার ভাতের হোটেল ইত্যাদি।
তথ্যসূত্র : http://www.thakurgaon.gov.bd/site/tourist_spot/1faad56b-18ff-11e7-9461-286ed488c766/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%20%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6 https://bn.wikipedia.org/wiki/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0_%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87_%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6