ট্রাভেলবিডি হোটেল উইকলি : নিয়ম মেনে খুলছে প্রথম সারির হোটেলগুলো, থাকছে বিশেষ অফার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : স্বাস্থ্যবিধি মানতে হোটেলগুলো নিচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা



লা মেরিডিয়ান, ঢাকা।

লা মেরিডিয়ান, ঢাকা। ছবি : সংগৃহীত


ঈদ শেষে নতুন অনেক অফার নিয়ে খুলছে বড় এবং নামীদামি হোটেলগুলো। হোটেলে থাকা এবং খাবার বিষয়ক ভিন্ন ভিন্ন অফার রয়েছে অতিথিদের জন্য।

এবারের ট্রাভেলবিডি হোটেল উইকলিতে রইলো সেরকম কিছু অফার ও হোটেল ইন্ডাস্ট্রির খবর : গত সপ্তাহের হোটেল উইকলি পড়তে এখানে ক্লিক করুন


লা মেরিডিয়ান ঢাকাতে প্রি-বুকিংয়ে বিশেষ ছাড়

রুম বুক করার অভাবনীয় এক অফার নিয়ে এসেছে লা মেরিডিয়ান ঢাকা। ২০২১ সাল পর্যন্ত প্রি-বুকিং দেয়া যাচ্ছে হোটেলটিতে। বিলাসবহুল রুম এবং ব্রেকফাস্টও যুক্ত আছে অফারের মধ্যে। ৩০ জুন, ২০২০ এর মধ্যে বুক করলে ৩০ জুন, ২০২১ পর্যন্ত তার মেয়াদ বহাল রাখা যাবে। প্রি-বুকিংয়ে অন্তত ৩০% পর্যন্ত টাকা সেভ হবে।


লা মেরিডিয়ান, ঢাকা।

লা মেরিডিয়ান, ঢাকা। ছবি : সংগৃহীত


বিস্তারিত জানতে লা মেরিডিয়ান ঢাকা'র ফেইসবুক পেইজ https://www.facebook.com/LMDhaka/-এ অথবা 01990-990990- নম্বরে যোগাযোগ করুন।

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে থ্রি ইন ওয়ান অফার

থ্রি ইন ওয়ান সামার বোনাঞ্জা প্যাকেজের অফার নিয়ে এসেছে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। অফারের মধ্যে মিলছে, ১ রাত (২ জনের জন্য) থাকার সঙ্গে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টের সুযোগ। সকল ধরনের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা মেনেই হোটেল পরিচালনা শুরু করেছে ঢাকা রেডিসন ব্লু।




ছবি : সংগৃহীত


এছাড়াও লণ্ড্রিতে ২০%, খাবার এবং পানীয়তে ২০% এবং পরবর্তী রাত থাকতে চাইলে মিলছে আরও ১০% ছাড়। অফারটির মূল্য ১৪,৯৯৯ টাকা। অফারটি চলবে ৩০ জুন পর্যন্ত। বিস্তারিত জানতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ফেইসবুক পেইজ https://www.facebook.com/RadissonBluDhaka/-এ অথবা +88 02 9834555-নম্বরে যোগাযোগ করুন।




প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা। ছবি : সংগৃহীত



প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা খুলছে ৮ জুন থেকে

৮ জুন থেকে সকল ধরনের সুরক্ষাবিধি মেনে খুলতে যাচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা। অতিথিদের সুরক্ষা নিশ্চিত করতে হোটেলের সকল কর্মচারিদের ট্রেনিং দেয়া হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক চিকিৎসক এবং নার্স রয়েছেন অতিথিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য। ম্যানেজমেন্ট টিম হোটেলের কার্যক্রম নতুনভাবে শুরু করতে প্রস্তুত।

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা নিয়ে আরও বিস্তারিত জানা যাবে তাদের ফেইসবুক পেইজ https://www.facebook.com/PanPacificSonargaonDhaka/-এ কল করতে পারেন 02-9128008 নম্বরেও।




প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা। ছবি : উইকিপিডিয়া



অ্যাসকট হোটেলস ঢাকাতে বোগো কফি অফার

প্রিয় মানুষকে সাথে নিয়ে কফির স্বাদে চুমুক দিয়ে কিছুটা আনন্দের সময় কাটতে নতুন অফার নিয়ে এলো অ্যাসকট হোটেলস ঢাকা। অফারের নাম 'বোগো কফি ট্রিট'। একটি কফি কিনলে সাথে থাকছে আরও একটি কমপ্লিমেন্টারি কফি। এই সুযোগ থাকবে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত।





অ্যাসকট হোটেলস ঢাকা। ছবি : ট্রিপ এডভাইসর


এছাড়াও অ্যাসকট হোটেলস প্যালেসে সামাজিক দূরত্ব এবং সকল ধরনের স্বাস্থ্যসুরক্ষা নীতি মেনে মিদোরি জাপানিজ রেস্টুরেন্টও খুলেছে ৩ জুন থেকে। প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত রেস্টুরেন্টটি খোলা থাকবে। বিস্তারিত জানা যাবে অ্যাসকট হোটেলস ঢাকা’র ফেইসবুক পেইজ https://www.facebook.com/ascotthotelsdhaka-তে। এছাড়াও কল করতে পারেন 09610-997771 নম্বরে।




অ্যাসকট হোটেলস ঢাকা্তে চলমান অফার। ছবি : সংগৃহীত



দ্য অলিভস ঢাকাতে গেটওয়ে অফার

নতুন গেটওয়ে অফার দেয়া হয়েছে 'দ্য অলিভস'-এ। একজনের রুমের জন্য ৮,৮৮৮ টাকা এবং দুজনের রুম ভাড়া নেওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়। সুইমিং, জিম, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের সুযোগও থাকছে এই অফারে। অফার চলবে ১৫ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত।




অলিভে চলমান অফার। ছবি : সংগৃহীত


 বিস্তারিত জানা যাবে দ্য অলিভস ফেইসবুক পেইজ https://www.facebook.com/theolivesbd/- তে। যোগাযোগের জন্য কল করতে পারেন 01847 132822 এই নম্বরে।


জাবির হোটেল ইন্টারন্যাশনালে ৬০% ডিসকাউন্ট

খুলনার যশোর জেলায় পুরো জুন মাসজুড়ে জাবির হোটেল ইন্টারন্যাশনাল দিচ্ছে নানা ধরনের সুবিধাসহ রুম বুক করার দারুণ অফার। যে কোনো রুম বুকিং এই মিলছে ৬০% ডিসকাউন্ট। অফারের মধ্যে সংযুক্ত থাকবে- ব্রেকফাস্ট, ইন্টারনেট সুবিধা, এয়ারপোর্ট থেকে আনা-নেয়া, জিম এবং আরও অনেককিছু। 'উই লাভ টু কেয়ার'-এই ফিলোসফি মেনে জাবির হোটেল হোটেলে আসা সকল অতিথি এবং হোটেলের আভ্যন্তরীণ সকল সুরক্ষা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে।




জাবির হোটেল ইন্টারন্যাশনাল, যশোর। ছবি : সংগৃহীত


যোগাযোগের জন্য 0421-69099 এই নম্বরে অথবা বিস্তারিত জানতে জাবির হোটেলের অফিসিয়াল পেইজ https://www.facebook.com/pg/zabeerhotel/offers/?ref=page_internal-এ ভিজিট করুন।

গত সপ্তাহের হোটেল উইকলি পড়তে এখানে ক্লিক করুন



বি:দ্র: আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।  

নাবিলা বুশরা   এস এম