ঢাকা থেকে ডে ট্যুর স্পট সমূহ : পর্ব ২

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : একদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন ঢাকার আশপাশে কয়েকটি স্থানে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঢাকা থেকে ডে ট্যুর স্পট সমূহ Jahangirnagar University জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি

সবুজ ঘেরা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একাংশ; ছবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার বিদেশী পাখির মিলনমেলা বসে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের জলাশয়গুলোতে ফোটে শাপলা। চারপাশে পাখির কলতান এবং পানিতে ফোটা শাপলা দেখতে মানুষ ভিড় জমায় এই ক্যাম্পাসে। এছাড়াও এখানকার ৬৯৭ একরের মত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছপালা এবং জীব বৈচিত্র্য সংরক্ষিত আছে। রাজধানী থেকে মাত্র ৩২ কিমি দূরে এই ক্যাম্পাসে যাবার জন্য ঢাকা শহর থেকে লোকাল এবং সিটিং বাসের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন : ঢাকার অদূরেই গয়নার গ্রাম ভাকুর্তা, আমিনবাজার

মৈনট ঘাট

ঢাকা থেকে ডে ট্যুর স্পট সমূহ মৈনট ঘাট

বিস্তৃত পদ্মা আর নীল আকাশের মোহনীয় সৌন্দর্য; ছবি : উইকিপিডিয়া


 বিশাল পদ্মার বিস্তৃত জলরাশি আর তার বুকে জেলে নৌকা দেখে এই জায়গাটিকে কক্সবাজার বলে মনে হতে পারে। ঢাকার দোহার উপজেলায় অবস্থিত এই মৈনট ঘাট। বর্ষাকালে প্রমত্তা জলরাশি আর শীতকালের শান্ত পদ্মা দেখার জন্য অনেকেই ভিড় করে এই জায়গায়। ঘন্টাচুক্তিতে নৌকা ভ্রমণের সুবিধাও রয়েছে এখানে। গুলিস্তান থেকে যমুনা পরিবহনে জনপ্রতি ৯০টাকা ভাড়ার বিনিময়ে যাওয়া যাবে মৈনট ঘাটে।

সাউথ টাউন মসজিদ

South Town Jame Mosjid - সাউথ টাউন জামে মসজিদ ঢাকা থেকে ডে ট্যুর স্পট সমূ

ঢাকার অদূরেই আধুনিক স্থাপত্যের নান্দনিক এক মসজিদ; ছবি : তামিস


ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত প্রায় ৬০০ জন ধারণক্ষমতা সম্পন্ন এই মসজিদ তার নান্দনিকতা এবং অপূর্ব সুন্দর স্থাপত্যশৈলীর জন্য জনপ্রিয় হয়েছে ভ্রমণস্পট হিসেবে। ঢাকা শহরে অবস্থিত পোস্তগোলা ব্রিজ পার হয়ে লেগুনায় করে যেতে হবে কেরানীগঞ্জ সেন্ট্রাল গেটে। লেগুনার ভাড়া ২৫ টাকা। সেখান থেকে মিনিট পাঁচেক হাঁটলেই চোখে পড়বে সাউথ টাউন আবাসিক প্রকল্প। এই প্রকল্পের এরিয়ার মাঝেই নির্মিত হয়েছে মসজিদটি।

আরও পড়ুন : বেলাই বিল-ঢাকার অদূরেই প্রকৃতির সৌন্দর্যে হারাবেন যেখানে

মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল

ঢাকা থেকে ডে ট্যুর স্পট সমূ Jamidar_Bari_Tangail_Mohera - মহেরা জমিদা বাড়ি

টাঙ্গাইলের প্রাচীন স্থাপত্য মহেরা জমিদার বাড়ি; ছবি : উইকিপিডিয়া


 টাঙ্গাইল শহরে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্পট হচ্ছে সদর থেকে প্রায় ১৮কিলোমিটার দূরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি। সুরম্য এই জমিদার বাড়ি এখনও টিকে আছে স্ব-মহিমায়। বাড়ির ফটক পার হলে সেখানে রয়েছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ। জমিদার বাড়িতে ঢোকার প্রবেশমূল্য ৮০টাকা। ঢাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এই জমিদার বাড়ির অবস্থান। বিনিময়, ঝটিকা, ধলেশ্বরী ইত্যাদি যে কোন বাস ধরে জমিদার বাড়ী যাবার জন্য নামতে হবে নটিয়াপাড়া বাসস্ট্যান্ড। সেখান থেকে সিএনজি, রিক্সা বা বেবিট্যাক্সি ধরে যাওয়া যাবে জমিদার বাড়ি।

ময়মনসিংহ

ঢাকা থেকে এক দিনের ট্যুর স্পট সমূহ (শশী_লজ

ময়মনসিংহের অন্যতম দর্শনীয় ও প্রত্নতাত্ত্বিক স্থান শশী লজ; ছবি : উইকিপিডিয়া


একদিনের ট্যুরের জন্য বেশ লাভজনক হতে পারে ময়মনসিংহ শহর। ঢাকা থেকে খুব সকালে বাস কিংবা ট্রেন ধরে পৌঁছানো যাবে ময়মনসিংহ। এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ ইত্যাদি এসি এবং নন এসি বাস রয়েছে এই পথে। প্রাচীন আমলের কীর্তি হিসেবে এখানে দাঁড়িয়ে আছে মুক্তাগাছা জমিদার বাড়ি, আলেকজান্দ্রা ক্যাসেল, শশীলজ, গৌরীপুর রাজবাড়ি ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ জাদুঘর, পুরাতন ব্রক্ষ্মপুত্র নদ, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদিও ভ্রমণপিপাসু মানুষের তালিকার শীর্ষে রয়েছে। মুক্তাগাছার বিখ্যাত মন্ডা জিভে স্বাদও এনে দেবে যে কারও। বি:দ্র: যেকোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার পরিবেশ নষ্ট করা এবং স্থানীয়দের প্রতি সদয় থাকা আমদের কর্তব্য।  

জোহরা মহসীন   এস এম