ভিটামিন সমৃদ্ধ দারুন খাবার পটল পোস্ত
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ত্বকের জন্য উপকারী পটলের সুস্বাদু খাবার
মজাদার পটল পোস্ত। ছবি : বাঙালির রান্নাঘর
পটল (ইংরেজি : pointed gourd) এক ধরনের সবুজ সবজি। এটি মূলত বহুবর্ষজীবী উদ্ভিদ। এদের আকার ছোট এবং বৃত্তাকার থেকে ঘন এবং লম্বায় পরিবর্তিত হতে পারে প্রায় ২ থেকে ৬ ইঞ্চি। এটি ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উত্তর প্রদেশ এবং বাংলাদেশে ভাল জন্মায়। বাংলাদেশের আবহাওয়ায় পটলের উৎপাদনমাত্রা বেশ ভাল। মাত্র ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ফসল পাওয়া যায়। ধাপে ধাপে ৩ থেকে ৪ দিন পরপর পটল তোলা যায়। সবুজ সবজি হিসেবে পটলের বেশ চাহিদা আছে। পটল উৎপাদনে শ্রমিক খরচ ও কম হয়ে থাকে। পটল লম্বায় ৫-১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারনত স্বল্পোষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভাল জন্মায়। শীত মৌসুমে উদ্ভিদটি সুপ্ত থাকে এবং জলাবদ্ধতার সংবেদনশীলতার কারণে উর্বর, ভালোভাবে নিষ্কাশিত বেলে দো-আঁশ মাটি পছন্দ করে।
- পটলের উপকারিতা :
ছবি : একুশে টিভিপটলে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনে সাহায্য করে। এটি ক্ষুধামন্দা দূর করে। পটলের অভ্যন্তরে থাকা পটলের বীজগুলো রক্তের অতিরিক্ত চর্বি ও রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে। পটলে ভিটামিন এ, সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে এই সবজি ত্বকের জন্য বেশ উপকারী ও বটে।
- পটলের রকমারি পদ :
- উপকরণ :
- রন্ধনপ্রণালী :
ছবি : কুকপ্যাড ডট কমপ্রথমে পটলগুলো ভাল করে ধুয়ে ছিলে নিতে হবে। ছোলা পটলগুলোর মাঝে লবণ, হলুদ মেখে নিতে হবে। একটি কড়াইয়ে পরিমান মত তেল ঢেলে গরম করে নিতে হবে। তারপর পটলগুলো বাদামী করে ভেজে নামিয়ে রাখতে হবে। একই তেলে কালোজিরা, মেথি ছেড়ে দিয়ে অল্প ভেজে তাতে এক এক করে সরিষা, নারিকেল বাটা, পোস্ত বাটা, কাচা মরিচ বাটা, পরিমানমতো লবণ, হলুদ দিয়ে ভাল করে নেড়ে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে অল্প পরিমানে পানি দিয়ে পটলগুলো ছেড়ে দিতে হবে। মিশ্রনটি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল কিছুটা শুকিয়ে মাখামাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু পটল পোস্ত।
তথ্যসূত্র : https://archive1.ittefaq.com.bd/life-style/2016/08/17/80732.html https://en.wikipedia.org/wiki/Trichosanthes_dioica https://www.probasbangla.info/%E0%A6%AA%E0%A6%9F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AE%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE/