জুন-জুলাইয়ে যেসব পর্যটন স্থান খুলে দেয়া হয়েছে পর্যটকদের জন্য

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বিশ্বজুড়ে যেসব পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে সাম্প্রতিক সময়ে

করোনা ভাইরাস বিশ্বের সকল দেশেই পর্যটকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। পর্যটকশূন্য বিভিন্ন দেশের পর্যটনকেন্দ্রগুলো খালি পড়ে আছে। হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে পর্যটন খাতকে। দেশের পর্যটন খাতকে আবার চাঙ্গা করতে ও অর্থনীতিকে শক্তিশালী করতে অনেক দেশেই উন্মুক্ত করা হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আপনিও ভ্রমণ করতে পারবেন সেসব জায়গায়। করোনায় যেসব জায়গা ভ্রমণের জন্য খুলে দেয়া হয়েছে সেগুলো জানানো হবে এই লেখায়।

ল্যুভর মিউজিয়াম, ফ্রান্স


 ল্যুভর-মিউজিয়াম-ফ্রান্স-Louvre_Museum

পর্যটকদের জন্য উন্মুক্ত ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম; ছবি : উইকিপিডিয়া


করোনা প্রকোপের জন্য ৪ মাস ধরে বন্ধ থাকলেও এখন খুলে দেয়া হচ্ছে ল্যুভর মিউজিয়াম। ৬ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে মিউজিয়ামটি। করোনা সংক্রমণ এড়াতে পর্যটকদের জন্য রাখা হয়েছে কিছু বিধি-নিষেধ। করোনার জন্যে মার্চের ১৩ তারিখ থেকে বন্ধ করে দেয়া হয়েছিল ল্যুভর মিউজিয়াম, আর তার জেরেই প্রায় ৪০ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি গুণতে হয়েছে ল্যুভর মিউজিয়ামকে। প্যারিসের সীন নদীর তীর ঘেঁষে কাচের পিরামিড দ্বারা নির্মিত ল্যুভর মিউজিয়ামে রয়েছে বিশ্ববিখ্যাত মোনালিসা' র ছবি।

টোকিও ডিজনি, জাপান


টোকিও ডিজনিল্যান্ড জাপান

কার্টুন চরিত্রদের দেখতে শিশুদের নিয়ে ভিড় বাড়ছে টোকিওর ডিজনিল্যান্ডে; ছবি : ডব্লিউডিডব্লিউ নিউজ টুডে


করোনার প্রাদুর্ভাবের জন্য ৪ মাস বন্ধ থাকার পর ১ জুলাই খুলেছে টোকিও ডিজনিল্যান্ড ও টোকিও ডিজনি সী। সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরেই ভ্রমণ পিয়াসুরা বেড়িয়ে গেছে মিকি মাউস ও অন্যান্য প্রিয় কার্টুন চরিত্রদের সাথে দেখা করতে। জাপানের মধ্যে টোকিওতেই করোনা আক্রান্তের সংখ্যা বেশি ছিল, তাই দেশটির সরকার অন্যান্য এলাকাতে মে মাসেই জরুরী অবস্থা তুলে নিলেও টোকিওতে বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দান করে জুন মাসে।

কুয়াকাটা সমুদ্র সৈকত, বাংলাদেশ


কুয়াকাটা_সমুদ্র_সৈকত

খুলে দেয়া হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত কুয়াকাটা; ছবি : উইকিপিডিয়া


করোনায় লক ডাউনের ১০০ দিন পার করে ১ জুলাই পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে সমুদ্র কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। করোনার সংক্রমণ এড়াতে ১৮ মার্চ থেকে কুয়াকাটায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। সৈকত খুলে দেয়া হলেও ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বার্বাডোস


Barbados-বার্বাডোস

সুরক্ষা নীতি মেনে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে বার্বাডোজ সীমান্ত; ছবি : গেটিইমেজ


১২ জুলাই থেকে বার্বাডোসের সীমান্ত পর্যটকদের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। বার্বাডোস ট্যুরিস্ট বোর্ড দেশটিতে ভ্রমণের জন্য কিছু নিয়ম বেধে দিয়েছে, তার মধ্যে অন্যতম হলও-যেসব দেশে করোনা সংক্রমণ সর্বোচ্চ সেখান থেকে কোনো পর্যটক বার্বাডোসে আসতে চাইলে কমপক্ষে ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করতে হবে। যেসব দেশে করোনার ঝুঁকি কম সেদেশের পর্যটকেরা এক সপ্তাহ আগে করোনা পরীক্ষা করতে পারবে। পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আইসল্যান্ড

iceland আইসল্যান্ড

পর্যাপ্ত স্বাস্থবিধি মেনে পর্যটকেরা যেতে পারেন আইসল্যাণ্ডেও; ছবি : আজামারা ডট কম


 ১৫ জুন থেকে আইসল্যান্ড পর্যটকদের ভ্রমণের জন্য সীমান্ত খুলে দিয়েছে। নিরাপত্তা বজায় রাখতে পর্যটকদের জন্য আইসল্যান্ড কিছু নিয়ম জারি করেছে। বাইরের কেউ দেশে আসলে প্রথমেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বা কোভিড- ১৯ টেস্ট করা। পছন্দ অবশ্যই পর্যটকদের কিন্তু দু'টির মাঝে একটি নিয়ম অবশ্যই মানতে হবে।

জ্যামাইকা


sandals-royal-caribbean-jamaica

জ্যামাইকার একটি রিসোর্ট; ছবি : টেলিগ্রাফ ডট সিও


তিনমাস বন্ধ রাখার পর জ্যামাইকা তার সীমান্ত খুলে দিয়েছে ১৫ জুন তারিখে। জ্যামাইকাতে প্রতিবছর প্রায় সাড়ে চার মিলিয়ন পর্যটক আসে, দেশটিতে জিডিপির ৩৪ শতাংশ আসে পর্যটন খাত থেকে। হোটেল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান করোনা পজিটিভ হওয়ার সার্টিফিকেট নিয়ে প্রতিষ্ঠান চালু করতে পারবে। পর্যটকদেরও ভ্রমণের সময় সতকর্তা অবলম্বন করে চলতে হবে।  

ইন্দিরা বিশ্বাস   এস এম