গল্প বা কার্টুনের মাধ্যমে আমরা কম-বেশি ফেইরি টেল বা রূপকথা সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত। ছোটবেলায় এসব রূপকথার গল্প শুনতে শুনতে হয়তো আমরা ঘুমিয়ে যেতাম। কেমন হতো কাল্পনিক সেই জগৎ থেকে যদি ঘুরে আসা যেত? হ্যাঁ! আপনি চাইলেই কিন্তু সেসব স্থান ঘুরে আসতেই পারেন। পৃথিবীর জায়গায় এসব রূপকথার আদলে বিভিন্ন স্থাপনা বা শহর সাজানো হয়েছে। চলুন সেই স্থান সম্পর্কে জেনে নেয়া যাক।
পাহাড় চূড়ায় অবস্থিত রূপকথার এই ক্যাসলটি জার্মানিতে অবস্থিত; ছবি : উইকিপিডিয়া
ইউরোপের অন্যতম বিখ্যাত এই ক্যাসেলটি। পাথুরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ক্যাসেলটি জার্মানিতে অবস্থিত। সম্রাট লুডউইক(২) তার কল্পনার সাথে মিলিয়ে এই সুন্দর প্রাসাদটি নির্মাণ করেন। ডিজনিল্যান্ডের বিভিন্ন স্লিপিং বিউটি ক্যাসেলের ডিজাইন এই প্রাসাদের সাথেই মিল রেখে করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পর্যটক এই জায়গাটি ভ্রমণ করতে আসেন।
'এভাতার' সিনেমাতেও এই পার্কের অদ্ভুত পাহাড় গুলোর দেখা পাবেন; ছবি : উইকিপিডিয়া
অসাধারণ সুন্দর এই ঝানজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক চায়নার হুনান প্রদেশে অবস্থিত। অস্কারপ্রাপ্ত বিখ্যাত মুভি 'এভাতার'-এর শুটিং এই জায়গাটিতেই হয়েছিল। এখানের ৩,৫৪০ ফুট উঁচু পাথরের একটি চূড়ার নামকরণ এই মুভির নামের সাথে মিলিয়ে 'এভাতার হাল্লেলুঝাহ মাউন্টেইন' করা হয়েছে। এখানের বেশ কিছু কোয়ার্টজ-স্যান্ডস্টোনের চূড়ার দেখা পাবেন যা এই স্থানকে করে তুলেছে রহস্যময়। ২০০৪ সালে এটি ইউনেস্কো গ্লোবাল জিওপার্কের অন্তর্ভুক্ত হয়।
আরও পড়ুন : ওয়ার্ল্ড হেরিটেজ সাইট : ইউরোপ মহাদেশ (পূর্ব ইউরোপের বাল্টিক অঞ্চলে)
ছবির মতো সুন্দর শহর ছোট ভ্যানিস খ্যাত কলমার; ছবি : উইকিপিডিয়া
এটি একটি শহর। ফ্রান্সের এই শহরটি পৃথিবীর অন্যতম সুন্দর এক শহর। ছবির মত সুন্দর এই শহরটি রূপকথার গল্পের কোন শহরের প্রতিচ্ছবিই যেন। গ্রাম্য এই জায়গাটি আলসাতিয়ান আর্কিটেকচারে সব কিছু নির্মাণ করা হয়েছে। ভেনিসের মত এই শহরের কিছু অংশে ক্যানাল রয়েছে। এজন্য অনেক সময় একে ছোট ভেনিস বলেও অভিহিত করা হয়।
এই শহরের মাঝে দিয়ে হেঁটে যাওয়া আপনি খুবই উপভোগ করবেন। রাস্তার দুধারে রেনেসাঁ ফিস্টার হাউজগুলিও অনেক সুন্দর যা শহরের সৌন্দর্য অনেক বাড়িয়েছে। প্রতি শুক্রবার এবং শনিবার রাত্রে এই শহরে উৎসব হয়।
ছবি : হোয়েন অন আর্থ
সাদা বালির সাথে ভারত মহাসাগরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে এই জায়গায় যেতে হবে। ভাদু আইল্যান্ড মালদ্বীপে অবস্থিত। সমুদ্রের অপার রহস্যের দেখা পাবেন এখানে। রাতের বেলায় বিভিন্ন জলজ প্রাণী আলোকছটায় এখানের পানি উজ্জ্বল বর্ণ ধারণ করে। মনে হবে যেন সমুদ্রের পানির নীচে আকাশের তারা ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য পর্যটক এই ব্যাপারটি উপভোগ করতেই মালদ্বীপ ভ্রমণ করতে যান।
আরও পড়ুন :ওয়ার্ল্ড হেরিটেজ সাইট : ইউরোপ মহাদেশ (আইনস্টাইন, মার্ক্স ও হিটলারের জার্মানি)
শত বছরের ভিন্ন আকৃতির এমন সব গাছ ঘিরে রয়েছে এই জঙ্গলটিতে; ছবি : র্যাডিকাল বোটানি
ওয়াশিংটনের অলিম্পিক ন্যাশনাল পার্কের সীমানায় এই রেইনফরেস্টটি। ইউএসএর সবথেকে সুন্দর রেইনফরেস্ট এটিই। সবুজময় এই জায়গাটিতে দুটি ট্রেইল রয়েছে। এই ট্রেইল ধরে হেঁটে যাওয়ার সময়ে আপনি বেশ ভালোভাবেই এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
অদ্ভুত সুন্দর অস্ট্রিয়ার হলস্টট গ্রাম; ছবি : লিটল হলিডেস
অস্ট্রিয়ার একটি গ্রাম এই হলস্টট। বলা হয়ে থাকে অস্ট্রিয়ার সবচেয়ে বেশি ছবি তোলা হয় এই জায়গাটিতেই। গ্রামটির ঠিক সামনেই রয়েছে লেক। ইউরোপের সবচেয়ে প্রাচীন গ্রাম এটিই। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এই গ্রামটি। এই গ্রাম এতোই মনোমুগ্ধকর যে, চীনের গুয়াংডোং প্রদেশে ঠিক এই গ্রামের আদলে একটি এলাকা নির্মাণ করছে। পাহাড়, লেক এবং এখানের স্থাপনা সব মিলিয়ে এটি কোন এক রূপকথার শহর হিসেবে আখ্যা দেয়া হয়। রূপকথার মত অবিকল এই স্থাপনা এবং শহরগুলি বেশ দৃষ্টিনন্দন। এই স্থানগুলিতে ভ্রমণের অভিজ্ঞতা মিস করা উচিত নয়।
মোঃ খালিদ বিন জামানএস এম