জেনে নিন বিশ্বের কিছু বিলাসবহুল ব্যক্তিগত দ্বীপ সম্পর্কে

ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : বিলাসবহুলভাবে ছুটি কাটানোর জন্য বিশ্বের বিখ্যাত কয়েকটি ব্যক্তিগত দ্বীপ


ব্যক্তিগত দ্বীপ SEYCHELLES_2019_North-Island-Villa_north_island_from_the_ocean

সিসিলিস দ্বীপপুঞ্জের কেন্দ্রে অবস্থিত বিলাসবহুল ভিলা নর্থ আইল্যান্ড; ছবি : সিএন ট্রাভেলার ডট কম

 যারা নিজেরদের মত করে নির্জনতায় বিলাসবহুলভাবে ছুটি উপভোগ করতে চান তাদের কাছে ব্যক্তিগত দ্বীপ বা প্রাইভেট আইল্যান্ডের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিলাসবহুল ভ্রমণে ব্যক্তিগত দ্বীপ সবচেয়ে ভালো একটি চয়েস বিত্তশালীদের কাছে। নির্জন-প্রশান্তিময় আবহাওয়া, উন্নতমানের সার্ভিস ও অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যতার জন্য এই দ্বীপগুলো বিলাসী ভ্রমণপ্রেমীদের নিকট অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এই দ্বীপগুলো পর্যটকদের নিজস্ব চাহিদা অনু্যায়ী সুযোগ-সুবিধা, বিনোদনসহ এক ব্যতিক্রমী বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতা দান করে। আসুন তাহলে জেনে আসা যাক বিশ্বের সাতটি বিলাসবহুল ব্যক্তিগত দ্বীপ সম্পর্কে।

আরও পড়ুন : বাল্ট্রা দ্বীপ : গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের রহস্যময় দ্বীপ

ভিলা নর্থ আইল্যান্ড, সিসিলিস

সিসিলিস দ্বীপপুঞ্জের কেন্দ্রে অবস্থিত এই দ্বীপটি বিলাসবহুল সৌন্দর্যের এক জায়গা। এই দ্বীপটিতে ২০১১ সালে প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটন হানিমুনে এসেছিলেন। এই দ্বীপে থাকার জন্য ১১টি বিলাসবহুল ভিলা আছে। ভিলার সাথেই আছে বিচ। প্রতিটি ভিলাতে নিজস্ব বাগান, সুইমিংপুল ও আউটডোর স্নানাগার আছে। এই ভিলাগুলোতে থাকতে প্রতি রাতের জন্য খরচ হবে হবে ৬০০০ মার্কিন ডলার। এই দ্বীপটি বিলাসবহুল ভিলা আর অবারিত সৌন্দর্যে মোড়ানো এক স্বপ্নের জগত।

নেকার আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস


necker island নেকার আইল্যান্ড, ব্রিটিন ভার্জিন আইল্যান্ডস ব্যক্তিগত দ্বীপ

ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসে অবস্থিত নেকার আইল্যান্ড; ছবি : হয়ার টু স্টে


ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসে অবস্থিত এই দ্বীপটি ভার্জিন গ্রুপের রিচার্ড ব্রানসনের মালিকানাধীন। তিনি ১৯৮০ সালে ৭৪ একরের এই দ্বীপে বিলাসবহুল রিট্রিট গড়ে তোলেন। ইন্দোনেশিয়ার বালি স্টাইলে নির্মিত এখানকার বাড়িগুলো দেখাশোনা করার জন্য ৬০ জন প্রাইভেট স্টাফ রয়েছে। রিসোর্টের প্রতিটি কক্ষের এক সপ্তাহের ভাড়া ৩৫ হাজার ডলার। এক রাতের জন্য গোটা দ্বীপের ভাড়া ৫০ হাজার ডলারেরও বেশি। রাজকীয় এই দ্বীপে পর্যটকদের জন্য বিভিন্ন আয়োজন রয়েছে। এখানে ওয়াটার গেমস, স্পা, ক্রুজ, টেনিসসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়া এই দ্বীপটিতে টেনিস ও যোগ ব্যায়ামের জন্য নিজস্ব ট্রেইনার রয়েছে পর্যটকদের জন্য।

হেইমেন আইল্যান্ড, গ্রেট ব্যারিয়ার রিফ


hayman-island হেইমেন আইল্যান্ড, গ্রেট ব্যারিয়ার রিফ ব্যক্তিগত দ্বীপ

হেইমেন আইল্যান্ডে সমুদ্রের পাড়ে অবস্থিত রিসোর্ট; ছবি : গ্রুম গাইড অস্ট্রেলিয়া


 এই দ্বীপটি গ্রেট ব্যারিয়ার রিফের কেন্দ্রস্থলে অবস্থিত। অত্যন্ত বিলাসবহুল এই দ্বীপটিতে ১৬৬ রুম, সুইট এবং ভিলা আছে। প্রত্যেকটির সাথেই নিজস্ব সুইমিংপুল, ট্রপিক্যাল গার্ডেন এবং চমৎকার সি-ভিউ আছে। এখানে আরও আছে স্পা, বুটিক ক্যাফে এবং বার। পরিবারের সাথে বিলাসবহুল অবকাশ যাপনে এই দ্বীপটি অত্যন্ত মনোমুগ্ধকর।

আরও পড়ুন : সুপারশি আইল্যান্ড : যে দ্বীপে পুরুষের প্রবেশাধিকার নেই

চিফলিক আইল্যান্ড, তুর্কি

এই দ্বীপটি একটি ব্যতিক্রমী ছোট দ্বীপ যা ২০ একর জায়গাজুড়ে বিস্তৃত। এই দ্বীপটি তুর্কির মারমারিস শহরের কাছেই অবস্থিত। এই দ্বীপটিতে বেশ কয়েকটি পাথরের বাড়ি আছে যেগুলোর সৌন্দর্য অত্যন্ত নজরকাড়া। ব্যক্তিগত এই দ্বীপে বিলাসবহুল ছুটি কাটানোর সকল আয়োজনের ব্যবস্থা করা আছে।

কোকোয়া আইল্যান্ড, মালদ্বীপ

cocoa island

নান্দনিক কোকোয়া আইল্যান্ড, মালদ্বীপ; ছবি : বুকিং ডট কম


 নির্জনে বিলাসবহুল অবকাশ যাপনের জন্য কোকোয়া দ্বীপের জুড়ি মেলা ভার। এখানকার স্পেশাল সুইটে পর্যটকরা দারুণ কিছু মুহূর্তের দেখা পান। সমুদ্রের নীলাভ জল, পাউডারের মত সাদা বালি এই দ্বীপটিকে করেছে আকর্ষণীয়। এখানকার রিসোর্টে ৩৩টি বিলাসবহুল সুইট আছে। পর্যটকদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এখানে স্পা ট্রিটমেন্ট, যোগ-ব্যায়ামের ব্যবস্থা করা হয়েছে। কোকোয়া আইল্যান্ড তাদের সকল আয়োজনে সবসময় সুস্বাস্থ্যের ব্যাপারটি মাথায় রাখে।

আরও পড়ুন : পানির নিচে বিস্ময়কর রিসোর্ট : মালদ্বীপ

৬। ওয়াদিজি আইল্যান্ড, ফিজি

মামানিউকা দ্বীপপুঞ্জের একটি হল এই ওয়াদিজি দ্বীপ। এখানকার রিসোর্টে গোরমে খাবারের স্বাদ নিতে পারবেন একান্তে বসে। চমৎকার সৈকত আর প্রাকৃতিক নৈসর্গের মাঝে এখানে বিলাসবহুল ছুটি কাটাতে পারবেন নিজের মতো করে।

কায়ো এসপান্তো, বেলিজ

cayo-espanto-belize ব্যক্তিগত দ্বীপ

ক্যারিবিয়ান সমুদ্র উপকূলে কায়ো এসপান্তো দ্বীপের একটি বিলাসবহুল রিসোর্ট; ছবি : ভিল্যা গুরু


বিশ্বমানের এই ব্যক্তিগত দ্বীপটি ক্যারিবিয়ান সমুদ্র উপকূলে অবস্থিত। এখানকার রিসোর্টগুলো অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে। এখানে সাতটি বিলাসবহুল ভিলা আছে যার প্রত্যেকটাতেই আছে প্রাইভেট বিচ। গোরমে খাবার ,স্পা ট্রিটমেন্টসহ নানান আয়োজনে এই দ্বীপটি সাজানো। বিশ্বের অনেক নামকরা সেলেব্রিটি ও ধনাঢ্য ব্যক্তিরা এই দ্বীপে অবকাশ যাপন করতে আসেন।  

রুবাইদা আক্তার   এস এম