ছবি: সংগৃহীত ভ্রমণপিয়াসী মানুষের জন্য ট্রাভেল এজেন্সি শব্দটা খুবই প্রচলিত শব্দ। আর সেই সাথে বলা চলে অনেক বেশি বিশ্বস্ততার প্রতীক। ট্রাভেল এজেন্সি মূলত এমন একটি প্রতিষ্ঠান যা আপনাকে ভ্রমণের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো সম্পর্কে একেবারেই স্বচ্ছ ধারণা দেবে। সেই সাথে আপনার ভ্রমণের ব্যবস্থাপনা সংক্রান্ত কাজেও সহযোগিতা করবে। বাংলাদেশে স্বাধীনতার পরপরই প্রথম সারির ট্রাভেল এজেন্টরাই বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যার ফলাফল ছিল 'আইএটিএ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন'।
পরবর্তীতে তারাই দেশে ট্রাভেল এজেন্সির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়। বাংলাদেশে বর্তমানে বেশ কিছু ট্রাভেল এজেন্সি কর্মরত আছে, যারা দেশ ও দেশের বাইরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। যদিও দেশের প্রায় অধিকাংশ ট্রাভেল এজেন্সি হজ ও ওমরাহর ভিত্তিতে নিজেদের কার্যক্রম চালু রাখে, তবুও বেশ কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা দেশের পর্যটন শিল্পেও কাজ করে চলেছে।
আটাব ট্রাভেল এজেন্সি
দেশের স্বাধীনতার পরপরই প্রথম সারির যে কয়েকজন ট্রাভেল এজেন্ট একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদেরই সংগঠন আটাব ট্রাভেল এজেন্সি। এর পূর্ণ রূপ 'অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ' ট্রাভেল এজেন্সি। আটাব ট্রাভেল এজেন্সির মূল লক্ষ্য ছিল দেশের পর্যটন শিল্পে নিজেদের অধিকার সমুন্নত রাখা। সেট সাথে এর উন্নয়নে কাজ করে যাওয়া। ১৯৭৪-৭৫ সাল থেকে নিজেদের কার্যক্রম শুরু করে সংস্থাটি। বর্তমানে দেশের অন্যতম সেরা ট্রাভেল এজেন্সি হিসেবে নিজের নাম সমুন্নত রেখেছে তারা।
আটাবের বৈঠক। ছবি: আটাব অন্যসব ট্রাভেল এজেন্সির যাবতীয় সুবিধার বাইরে আটাবের রয়েছে নিজস্ব ট্রেনিং ইন্সটিটিউট। যেসকল তরুণ ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য আটাব সবরকম সুবিধাই রেখেছে। এছাড়া দেশের ট্যুরিজম সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি এবং সুবিধাদি নিশ্চিত করতে আটাবের উদ্যোগ বেশ প্রশংসনীয়।
ওয়েবসাইট : www.atab.org.bd
ফোন : 01882-088739
ঠিকানা : ৩০/এ সাত্তারা সেন্টার, নয়াপল্টন ভিআইপি রোড, ঢাকা।
ডাইনামিক ট্রাভেলস
বাংলাদেশের শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সির নাম করতে গেলে অবশ্যই যে নামটি উঠে আসবে সেটি ডাইনামিক ট্রাভেলস। এটি আইএটিএ সনদপ্রাপ্ত দেশের প্রথম ট্রাভেল এজেন্সিগুলোর একটি। তারুণ্য নির্ভর এই ট্রাভেল এজেন্সির সামগ্রিক দিক বিবেচনায় বেশ কিছু স্থানে পর্যটকদের নিজস্ব ব্যবস্থাপনাতেই ভ্রমণের ব্যবস্থা করে থাকে। তরুণ ব্যবস্থাপকদের অধীনে থাকায় এজেন্সির ব্যয় এবং সুযোগ-সুবিধাও বেশ আকর্ষণীয়। এছাড়া ডাইনামিক ট্রাভেলস এয়ারলাইন্স ব্যবসার সাথেও দীর্ঘদিন ধরে সুনামের সাথে যুক্ত আছে।
দেশের বাইরে যাবার বিমান টিকিট থেকে শুরু করে আবাসন তো বটেই, ডাইনামিক ট্রাভেলস গ্রাহকদের জন্য রেখেছে আকর্ষণীয় ইনস্যুরেন্স ব্যবস্থাও। যাত্রায় যেকোনো পরিস্থিতিতে এই ইনস্যুরেন্স আপনার জন্য দারুণ সহায়ক হতে পারে। দেশের ভেতরেও অভ্যন্তরীণ বিমান টিকিট, বাস টিকিট, ট্রেন টিকিটও মিলবে ডাইনামিক ট্রাভেলসের মাধ্যমে। এছাড়াও যেকোনো বন্ধে পরিবার নিয়ে ঘুরে আসতে চাইলে ডাইনামিক ট্রাভেলস নিজস্ব ব্যবস্থাপনায় গ্রাহকদের বাজেট উপযোগী ট্যুর প্ল্যান তৈরির নিশ্চয়তা দেয়।
ছবি: সংগৃহীত
ওয়েবসাইট : dynamic.com.bd
ফোন : 01614-008008
ঠিকানা : বাসাতি হরিজন, বাড়ি - ২১, রোড নং - ১৭, বনানী, ঢাকা।
ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন
১৯৯০ সালে দেশের পর্যটন শিল্পে নিজেদের আত্মপ্রকাশ ঘটায় ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন (আইটিসি)। এটি মূলত বিমান চলাচলে সহায়ক এজেন্সি। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন নিজেদের বেশ শক্ত অবস্থান তৈরি করে নেয়। ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এমিরেটস, থাই ইন্টারন্যাশনাল-এর মত নামী সব এয়ারলাইন্সের প্রশংসাপত্র জুটেছে ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের। এখন পর্যন্ত দেশের এয়ারলাইন্স ভিত্তিক ট্রাভেল এজেন্সির মাঝে আইটিসি এক দৃষ্টান্তমূলক অবস্থানে রয়েছে।
ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের যাবতীয় সুবিধার মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, তাদের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে হোটেল বুকিং দেয়া সম্ভব। এছাড়াও গ্রাহক চাইলে এজেন্সিই বাজেট অনুযায়ী ট্যুর প্ল্যান এবং হোটেল ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। এছাড়াও যে দেশে ভ্রমণ করতে চান সেখানে যাতায়াতের জন্য প্রয়োজনীয় ক্যাব ভাড়া করার ব্যবস্থাও করবে ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন।
গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল
স্বাধীন বাংলাদেশের একেবারেই শুরুর দিকে যে ট্রাভেল এজেন্সি প্রতিকূল পরিবেশে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল তার মাঝে গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল এর নাম সবার আগে আসবে। ১৯৭২ সালে দেশের প্রথম ট্রাভেল এজেন্সি হিসেবে যাত্রা শুরু করে তারা। নিত্যনতুন প্যাকেজ, অসাধারণ পরিকল্পনা, সাধ্যের মাঝে থাকা বাজেট সব মিলিয়ে দেশের ট্রাভেল এজেন্সি অঙ্গনে গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল কিংবদন্তির স্থানে ঠাই করে নিয়েছে।
গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনালের সবচেয়ে বড় সুবিধা বলতে গেলে দেশের বাইরে তাদের কার্যক্রম। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, সুইডেন, ডেনমার্ক এবং স্পেনে এজেন্সির শাখা রয়েছে। গ্যালাক্সি ফ্যাসিলেশন সার্ভিসের আওতায় ২০১৫ সালে প্রায় দেড়লাখ বাংলাদেশির ভিসা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মেডিকেল ট্যুরিজমের আওতায় ভারতের বেশকিছু হাসপাতালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া থেকে ভিসা আবেদন কার্যক্রমও পরিচালনা করে গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল।
হরিজন এক্সপ্রেস লিমিটেড
ট্রাভেল এজেন্সির হিসেবে হরিজন এক্সপ্রেস লিমিটেডের যাত্রা খুব বেশি পুরাতন নয়। ১৯৯৭ সালে দেশের ট্রাভেল এজেন্সির জগতে পা রাখে হরিজন এক্সপ্রেস লিমিটেড। আইএটিএ কর্তৃক অনুমোদিত এই এজেন্সির আন্তর্জাতিক পর্যায়েও বেশ সুনাম রয়েছে। এমিরেটস, টার্কিশ এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজের মত নামী এয়ারলাইন্সের সাথে যুক্ত হয়ে দেশের পর্যটন শিল্পে বড় অবদান রাখছে এই এজেন্সি। বাণিজ্যিক এবং ব্যক্তিগত দুই পর্যায়েই গ্রাহক সেবা দিয়ে থাকে হরিজন এক্সপ্রেস লিমিটেড।
হরিজন এক্সপ্রেস লিমিটেড বেশ কিছু ক্ষেত্রে ভিসার ব্যাপারেও গ্রাহক সহায়তা দিয়ে থাকে। এছাড়া দেশের ভেতরের যেকোনো ডিপ্লোম্যাটিক মিশনের ক্ষেত্রে ফ্রি ভিসা ব্যবস্থা রয়েছে। আছে ট্যুরের প্ল্যানিং এবং হোটেল বুকিং এর ক্ষেত্রেও গ্রাহকদের পর্যাপ্ত সহায়তা করে থাকে এজেন্সি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও যাত্রীদের তথ্য বিষয়ক সেবা প্রদান করে হরিজন এক্সপ্রেস লিমিটেড।
ওয়েবসাইট : http://www.horizon-exp.com/
ফোন : 9885020, 8822193, 9889396
ঠিকানা : প্লট ৬০/ডি, রোড - ১৩১, ফ্ল্যাট - ৩, গুলশান দক্ষিণ, গুলশান ১২১২, ঢাকা।