ভ্রমণ পরিকল্পনা করবেন যেভাবে
ট্র্যাভেল বাংলাদেশ স্পেশাল : ভ্রমণ টিপস : পরিকল্পনার মাধ্যমেই ভ্রমণকে করে তুলুন আরও উপভোগ্য

১। কোথায় ভ্রমণ করবেন সেটি ঠিক করা
ভ্রমণের স্থান সম্পর্কে প্রথমেই সিদ্ধান্ত নিন। স্থানভেদে ভ্রমণ পরিকল্পনা বিভিন্ন রকমের হয়ে থাকে। সুতরাং প্রথমেই আপনার গন্তব্য ঠিক করবেন এবং সে অনুযায়ী পরিকল্পনা শুরু করবেন।২। কতদিন ভ্রমণ করবেন
ভ্রমণে আপনার খরচ কেমন হবে সেটি নির্ভর করে ঠিক কতদিন আপনি ভ্রমণ করছেন। ভ্রমণে আপনার বাজেট অনুযায়ী আপনার ভ্রমণকাল নির্দিষ্ট করবেন।৩। একা ভ্রমণ অথবা গ্রুপে ভ্রমণ
একা ভ্রমণ কিংবা গ্রুপে ভ্রমণ উভয়ের জন্যই ভ্রমণ পরিকল্পনা বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণত একা ভ্রমণে যে কোন সময়ে যে কোন জায়গায় যাওয়ার স্বাধীনতা পাওয়া যায় যেটা গ্রুপ ভ্রমণে তুলনামূলকভাবে কম। গ্রুপ ভ্রমণে আপনার ভ্রমণ অভিজ্ঞতা বেশ প্রভাবিত হবে আপনার ভ্রমণ সঙ্গীদের দ্বারা। তবে উভয় ধরনের ভ্রমণই বেশ উপভোগ্য।আরও পড়ুন : ভ্রমণে কর্পূর এর ব্যবহার : টিপস এন্ড ট্রিকস
৪। খরচ সম্পর্কে তথ্য সংগ্রহ
কোথায় যাচ্ছেন এবং কতদিনের জন্য সে সম্পর্কে আপনি জানেন। এখন আপনাকে খরচ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। আপনি কি ধরনের হোটেলে থাকবেন, কোথায় খাবেন, জায়গাটির দর্শনীয় স্থানসমূহের খরচ কেমন এ বিষয় সমূহের উপর মূলত আপনার খরচ নির্ভর করে। এই পর্যায়েই আপনার ভ্রমণের বাজেট ঠিক করে ফেলুন।৫। কম খরচ কিংবা খরচ ছাড়া এটিএম কার্ড ব্যবহার
যদি দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা করেন তবে অবশ্যই কম খরচে এটিএম সুবিধা নেয়ার চেষ্টা করবেন। ভ্রমণে যে কোন সময়েই টাকার প্রয়োজন পড়তেই পারে। অনেক ব্যাংকই পর্যটকদের চার্জ ছাড়াই বা কম খরচে এটিএম কার্ডের সুবিধা দিয়ে থাকে। সেজন্যই স্থানীয় কিংবা আন্তর্জাতিক ব্যাংকে ভ্রমণের পূর্বেই খোজ নিয়ে রাখতে পারেন।৬। বিভিন্ন অফার সম্পর্কে খোজ নেয়া
বিভিন্ন অফার উপভোগের মাধ্যমে আপনি ভ্রমণ খরচ অনেকাংশেই কমাতে পারেন। হোটেল বুকিং, ক্রুজ শীপ বুকিং, প্লেন অথবা বাস বুকিং ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অফার থাকে। আপনার ভ্রমণে এসব অফার গ্রহণের মাধ্যমে খরচ অনেক কমিয়ে ফেলতে পারেন। তাই ভ্রমণের পূর্বে এসব অফার সমূহ সম্পর্কে খোজ খবর রাখবেন। আরও পড়ুন : ছাত্রছাত্রীদের জন্য কিছু ভ্রমণ টিপস৭। বুকিংস
বাস,ট্রেন কিংবা প্লেন যে মাধ্যমেই ভ্রমণ করেন সেটির টিকেট আগেই বুক করবেন। অবশ্যই আপনি যেখানে থাকবেন সেটিও বুক করে ফেলতে ভুলবেন না। বিভিন্ন ধরনের ট্রাভেল সাইট থেকে সহজেই আপনি এগুলি বুক করতে পারবেন।৮। ভ্রমণে আপনি যা উপভোগ করবেন
ভ্রমণে আপনি যেসব এক্টিভিটিতে অংশ নিবেন সেটি ঠিক করুন। এই এক্টিভিটি অনুযায়ী যথাযথ বাজেট করবেন। অনলাইনে কোন ডিসকাউন্ট চলছে কিনা খোজ নিন। এছাড়াও প্রয়োজন অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা সংশোধন করুন।৯। প্যাকিং
ভ্রমণের জন্য আপনার এখন প্যাকিং করার পালা। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্যাক করুন। অতিরিক্ত কিছু নেয়া আপনার ভ্রমণের জন্যই কষ্টকর। আপনার ভ্রমণের গন্তব্য অনুযায়ী কি কি নিবেন সেটি ঠিক করুন। তবে ব্যাগে অবশ্যই ফার্স্ট এইড কিট, প্রয়োজনীয় ওষুধ, তালা, ইলেক্ট্রনিক ডিভাইস ইত্যাদি অবশ্যই নিবেন। উল্লেখিত ধাপ সমূহ সম্পন্নের মাধ্যমে আপনি নিজেকে ভ্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত হিসেবে ধরে নিতে পারেন। নিজের পরিকল্পনার উপর বিশ্বাস রেখে ভ্রমণের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন এবং অজানাকে জড়িয়ে ধরেন।মোঃ খালিদ বিন জামান এস এম