মনোরম পরিবেশে নীল কমল রিসোর্ট, গাজীপুর
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অফুরন্ত সুন্দর পরিবেশের স্বাদ যেখানে

- রিসিপশন : রিসিপশন তো ছোট বড় সব রিসোর্টেই আছে। তবে এই রিসোর্টের রিসিপশন রুম প্রথমেই আপনাকে আকর্ষণ করবে। কেননা দৃষ্টিনন্দন ভঙ্গীতে সাজানো হয়েছে এই রিসিপশনটি। নজরে পড়বে শৈল্পিকতা আর সৌখীনতার। আর এমন খোলামেলাভাবে তৈরি করা হয়েছে যাতে করে অনেক মানুষ থাকলেও সহজেই বসার জায়গা করা যায়।
- সুইমিংপুল : নীল কমল রিসোর্টে আছে ২টি সুইমিংপুল। একটি একটু বড় আর অন্যটি প্রথমটির চেয়ে একটু ছোট। রিসোর্ট ঘুরে ক্লান্ত হয়ে গেলে একটু ঠান্ডা পানিতে নেমে নাহয় শীতল হয়ে নেয়া যাবে!
- খেলার মাঠ : নীল কমল রিসোর্টে আছে একটি বড় খেলার মাঠ, যেখানে ক্রিকেট, ফুটবলের মতো খেলার আয়োজন করা যাবে। এছাড়াও চেয়ার খেলা, হাড়ি ভাঙ্গা এই ধরনের বিনোদনমূলক খেলাও অনুষ্ঠিত হতে পারে। তবে খেলার সরঞ্জামের ব্যবস্থা নেই রিসোর্টে। তাই আগে থেকেই পরিকল্পনা করে সরঞ্জাম সাথে নিয়ে যেতে হবে।
- ট্রি-হাউজ : ট্রি হাউজ মানে গাছের উপর কিছু মুক্ত সময় কাটাতে তৈরি করা ছোট চিলেকোঠার মতো ঘর। এই রিসোর্টে আসলে পেয়ে যাবেন ট্রি হাউজ। চিলে কোঠার ঘরে উঠার জন্য সুন্দর করে গাছের গায়ে সিড়িঁ সেটে দেয়া হয়েছে। এতে করে শিশুরাও সহজেই এই ঘরে বসে সময় কাটানোর সুযোগ পাচ্ছে।
- নৌ ভ্রমণ : রিসোর্ট প্রাঙ্গণে আছে একটি জলরাশি, সেখানে ছোট ছোট নৌকার ব্যবস্থা আছে। একসাথে তিন থেকে চার জন যাওয়া যায় নৌকাগুলোতে। তাই শুধু সবুজ দেখেই ক্ষান্ত হতে হবে না, সাথে থাকছে নৌকায় ভ্রমণ করার সুযোগ।
- মিনি এম্ফি থিয়েটার : একটি ছোট এম্ফি থিয়েটার আছে যেখানে নাচ, গান, বিনোদনের ব্যবস্থা আছে। ছোট আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে এই থিয়েটারে।
- শিশু পার্ক : রিসোর্টে আছে ছোটদের বিনোদনের ব্যবস্থাও। আছে একটি ছোট শিশু পার্ক। দোলনা, স্লাইড সহ আছে খেলাধুলার ব্যবস্থা।
ডাইনিং : রিসোর্টে রিসিপশন রুমের সাথে একটি সুন্দর ডাইনিং এর ব্যবস্থা আছে। যেখানে দেশীয় স্টাইলে বসার ব্যবস্থার পাশাপাশি আছে জাপানিজ স্টাইলে বসে খাবার খাওয়ার ব্যবস্থা। যারা ছোট পরিসরে কিংবা রাতে থাকার উদ্দেশ্যে যান তারা এই ডাইনিংটি ব্যবহার করেন।
- বসার জন্য বেঞ্চ : পার্কজুড়েই বেশ কয়েকটি স্থান নজর পরবে বসার ব্যবস্থা বা বেঞ্চ। ভাবছেন এতে আবার বিশেষ কি? তবে পার্কে বসার মতো বেঞ্চগুলোর মতো করে এইগুলো বানানো হয়নি। প্রতিটি বসার স্থানই সবুজে মোড়ানো ছাউনি দিয়ে ঘেরা, শুধু বসার আর বের হওয়ার জন্য খোলা রাখা হয়েছে দুইপাশ। বাকিটা মুড়ে দেয়া হয়েছে ছাউনি দিয়ে। প্রিয়জনের সাথে কিছু একান্ত মুহুর্ত পার করতে খারাপ লাগবে না এই ছাউনিগুলোতে।
ছবি : সংগৃহীতডে আউট প্যাকেজ : ডে আউট প্যাকেজের জন্য কিছু শর্ত ও রিসোর্ট সুবিধা :
- অন্তত ১০ জনের একটা গ্রুপ হতে হবে ডে আউট ট্যুরের জন্য।
- ২ টি রুম বরাদ্দ দেয়া আছে গ্রুপের জন্য।
- জনপ্রতি ১,৪০০ টাকার প্রয়োজন হবে।
- এই প্যাকেজের ভেতরে থাকছে না খাবারের সুবিধা। তাই খাবারের জন্য আলাদা খরচের প্রয়োজন হবে।
- অন্তত পক্ষে গ্রুপ হতে হবে ২০ জন সদস্যের, তবেই এই রিসোর্টে থাকার সুযোগ পাওয়া যাবে।
- আছে পর্যাপ্ত থাকার ব্যবস্থা।
- জনপ্রতি ভাড়া ২,০০০ টাকা।
- খাবারের জন্য আলাদা ভাবে মূল্য পরিশোধ করতে হবে।
- চেক ইন সকাল ৮.০০ টায়।
- চেক আউট সন্ধ্যা ৬.০০ টা।
যোগাযোগ : নীল কমল রিসোর্ট কালিয়াকৈর, গাজীপুর
মোবাইল : +৮৮০১৭১৫-১০২১৯১
ফেসবুক পেইজ : https://www.facebook.com/neelkomolresort/
তথ্যসূত্র : https://www.facebook.com/neelkomolresort/ https://tour.com.bd/hotels/bangladesh/gazipur/neel-kamol-resort