ব্যস্ততাকে ছুটি দিয়ে ঘুরে আসুন সাভারের রিসোর্ট অ্যাটলান্টিসে

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : নিরিবিলি কিছুটা সময় কাটাতে পারেন রিসোর্ট অ্যাটলান্টিসে

রিসোর্ট অ্যাটলান্টিস রিসোর্ট অ্যাটলান্টিস। ছবি : সংগৃহীত

 প্রতিদিনের প্রচণ্ড ব্যস্ততা নাগরিক জীবনকে যান্ত্রিক করে তুলেছে। নগর জীবনের ক্লান্তি দূর করে সজীবতা ফিরিয়ে আনতে তাই রিসোর্টগুলো এখন সবার জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। নিরিবিলি সময় কাটানোর জন্য রিসোর্টের জুড়ি নেই। এক-দুই দিনের ছুটিতে সবাই এখন ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য রিসোর্টগুলো বেছে নিচ্ছে। অল্প সময়ে ঘুরে আসার জন্য বেছে নিতে পারেন সাভারের রিসোর্ট অ্যাটলান্টিস।

রিসোর্ট অ্যাটলান্টিস, আশুলিয়া। রিসোর্ট অ্যাটলান্টিস-এর পরিপাটি দৃশ্য, আশুলিয়া। ছবি : রিসোর্ট অ্যাটলান্টিস বিডি

 সাভারের জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পাশেই অবস্থিত রিসোর্ট অ্যাটলান্টিস। ঢাকা হতে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রিসোর্টটি একটি থ্রি-স্টার মানের রিসোর্ট। শহরের যান্ত্রিক কোলাহল থেকে ছুটি নিয়ে বিনোদন ও মজার মাধ্যমে সময় কাটানোর উপযুক্ত স্থান এই রিসোর্টটি। ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডমের পাশে অবস্থিত রিসোর্টটি আপনাকে দিবে বিনোদনের সকল উপকরণ। সারাদিন ফ্যান্টাসি কিংডমের অসাধারণ সব রাইড উপভোগ করে বিলাসবহুল শান্ত পরিবেশে বিশ্রাম নেয়ার জন্য আপনি বেছে নিতে পারেন এই রিসোর্টটি। এখানকার হেরিটেজ পার্কে বিভিন্ন ধরনের হস্তশিল্পের তৈরি পণ্য পাওয়া যায়। রিসোর্ট অ্যাটলান্টিসে থাকার জন্য রয়েছে ৬০টি কক্ষ। প্রতিটি কক্ষই শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বিলাসবহুল মানের। প্রতি কক্ষে আছে এলইডি টিভি, হাই স্পিড ইন্টারনেট, টেলিফোন সুবিধা, এন-স্যুট বাথরুম সহ আরও নানা সুযোগ সুবিধা। বিভিন্ন কর্পোরেট মিটিং, কর্মশালা আয়োজনের জন্য রয়েছে অত্যাধুনিক কনফারেন্স রুম। রিসোর্টে আন্তর্জাতিক মানের কুইজিন এর ব্যবস্থা আছে। এছাড়া বিভিন্ন কালচারাল শো, বার-বি-কিউ পার্টি, নানা ধরনের গেমসের আয়োজন করে থাকে রিসোর্ট কর্তৃপক্ষ।

রিসোর্ট অ্যাটলান্টিসের বিলাসবহুল কক্ষ। রিসোর্ট অ্যাটলান্টিসের বিলাসবহুল কক্ষ। ছবি : সংগৃহীত

 এই রিসোর্টে আবাসনের জন্য স্যুট, সুপার ডিলাক্স, ডিলাক্স ও স্ট্যান্ডার্ড মানের কক্ষ পাওয়া যায়। স্যুটের জন্য ভাড়া পড়বে ৮ হাজার ৫০০ টাকা, সুপার ডিলাক্সের ভাড়া ৬ হাজার ৫০০ টাকা, ডিলাক্সের ভাড়া ৫ হাজার ৫০০ টাকা এবং স্ট্যান্ডার্ড রুমের জন্য খরচ পড়বে ৪ হাজার ৭০০ টাকা। রিসোর্টে গাড়ি পার্কিং-এর জন্য সু-ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ : রিসোর্ট অ্যাটলান্টিস জামগড়া, আশুলিয়া, ঢাকা।

মোবাইল : +8801937402948

ওয়েবসাইট :  https://resortatlantisbd.com

ই-মেইল : onlinebooking@resortatlantisbd.com

যেভাবে যাবেন : ঢাকার মতিঝিল বা কল্যাণপুর থেকে বাস যোগে অথবা নিজস্ব পরিবহনে করে সহজেই যেতে পারবেন রিসোর্ট অ্যাটলান্টিসে। মতিঝিল থেকে হানিফ মেট্রো সার্ভিস, মঞ্জিল পরিবহনে চড়ে জামগড়ার এই রিসোর্টে আসতে পারবেন। বাস ভাড়া ৫০ থেকে ৭০ টাকা পড়বে।