মিষ্টি কুমড়ো দিয়ে চিড়ার পোলাও : ব্যতিক্রমধর্মী সুস্বাদু খাবার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : মিষ্টি কুমড়ো দিয়ে মজাদার চিড়ার পোলাও-এর রেসিপি

ছবি : এশিয়ান সি ফুড

মিষ্টি কুমড়ো (Pumpkin) এটি একটি বর্ষজীবি লতানো উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Cucurbita maxima। ধারনা করা হয় যে, ১৯৬০ শতকের দিকে বাংলাদেশে প্রথম মিষ্টি কুমড়োর চাষ শুরু হয়। বাংলাদেশে সচরাচর হলুদ, সবুজ ও কমলা এই তিন রঙের মিষ্টি কুমড়ো দেখা যায়। মিষ্টি কুমড়োর বেশ কিছু উপকারি দিক সম্পর্কে জেনে নেয়া যাক।

  • মিষ্টি কুমড়োর উপকারিতা :
ছবি : সংগৃহীত

 মিষ্টি কুমড়ো বিটা-ক্যারোটিন ও আলফা-ক্যারোটিন-এর মত ক্যারটিনয়েড উপাদানসমূহ রয়েছে যা আমাদের চোখের ছানি পড়া রোধসহ চোখের রেটিনা কোষ রক্ষা করে। মিষ্টি কুমড়োর উচ্চ ফাইবার উপাদান খাদ্য হজমে, ডায়রিয়া নিয়ন্ত্রণ ও পরিপাক নালীতে খাদ্য সঠিক উপায়ে সরবরাহে খুব কার্যকরী ভূমিকা রাখে। মিষ্টি কুমড়োর চূর্ণ ঘিয়ে রান্না করে খেলে বহু মূত্র রোগের ক্ষেত্রে বেশ উপকারি হয়। চুলপড়া কমাতে ও চর্মরোগ প্রতিরোধে মিষ্টি কুমড়ো বিশেষ ভূমিকা পালন করে। মিষ্টি কুমড়ো দিয়ে হালুয়া বানিয়ে খেলে তা আমাদের দৈহিক পুষ্টি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মিষ্টি কুমড়ো গর্ভবতী মায়েদের রক্তস্বল্পতা রোধ করে অকাল প্রসবের সম্ভাবনা কমিয়ে দেয়।

  • মিষ্টি কুমড়োর গুণাগুণ :
মিষ্টি কুমড়োয় রয়েছে অনেক পুষ্টিগুণ। পুষ্টিবিদদের মতে, প্রতি ১০০ গ্রাম মিষ্টি কুমড়ায় রয়েছে খাদ্যশক্তি- ৪১ কিলোক্যালরি, আমিষ- ১ দশমিক ৪ গ্রাম, শর্করা- ৪ দশমিক ৫ গ্রাম, চর্বি- দশমিক ৫ গ্রাম, খনিজ লবণ- দশমিক ৭ গ্রাম, ভিটামিন বি- দশমিক ৭ মিলিগ্রাম, ভিটামিন সি- ২৬ মিলিগ্রাম, ক্যালসিয়াম- ৪৮ মিলিগ্রাম, কোলেস্টেরল- দশমিক শূন্য ৬ মিলিগ্রাম, লৌহ- দশমিক ৭ মিলিগ্রাম, ক্যারোটিন- ৭,২০০ মাইক্রোগ্রাম।
  • উপকরণ :
এক ফালি মিষ্টি কুমড়ো, ২৫০ গ্রাম চিড়া, আধা চা চামচ জিরা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচ শুকনো মরিচের গুড়ো, ৪টি কাচা মরিচ, ২টি তেজপাতা, ৩টি বড় এলাচি, ২ টুকরো দারুচিনি, ১০টি কিচমিচ, আধা চা চামচ হলুদের গুড়ো, স্বাদমতো লবণ, আধা চা চামচ চিনি, ১ কাপ সয়াবিন তেল, ২ টেবিল চামচ ঘি।
  • রন্ধনপ্রণালী
চিড়া ভাজা প্রক্রিয়া : একটি কড়াইয়ে পরিমানমতো তেল ঢেলে তা গরম করে আচ কমিয়ে চিড়াগুলো ভেজে নিতে হবে। ভাজা চিড়াগুলো ফুলে উঠলে নামিয়ে রাখতে হবে।
  • রন্ধনপ্রণালী :
ছবি : পাম্পকিন এন্ড স্পাইস


 মিষ্টি কুমড়োকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। একটি কড়াইয়ে ২ টেবিল চামচ ঘি দিয়ে গরম করে এতে জিরা ফোড়ন, দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়োর টুকরোগুলো ঢেলে দিতে হবে। অল্প আচে ধীরে ধীরে ভাজতে হবে যেন পুড়ে না যায়। মিষ্টি কুমড়োগুলো আধা ভাজা হয়ে এলে জিরা বাটা, মরিচের গুড়ো, হলুদের গুড়ো, স্বাদমতো লবণ, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমান পানি দিয়ে ঢেকে দিতে হবে। মিষ্টি কুমড়োগুলো নরম হয়ে পানি শুকিয়ে এলে চিড়া ভাজা গুলো ঢেলে দিতে হবে। ভাজা চিড়ার সাথে সম্পূর্ণ মিশ্রন টি নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন মিষ্টি কুমড়ো দিয়ে চিড়ার পোলাও।   


তথ্যসূত্র : https://www.bd-pratidin.com/life/2017/04/25/226296