রিসোর্ট রুংরাং : মেঘের দেশে নান্দনিক সৌন্দর্যের এক রিসোর্ট
মেঘের খেলা, সূর্যোদয়ের আলোর মেলা আর সূর্যাস্তের রঙ্গিন রূপ রিসোর্ট রুংরাং এর প্রধান আকর্ষন
চারপাশে মনোরম পাহাড় সারি আর সাদা তুলোর মত মেঘের ভেলা- সাজেকের সৌন্দর্য যেন চিরন্তনী মোহ। অপরূপ সাজেকে একই দিনে প্রকৃতির তিন রকম রূপে আপনি হবেন মুগ্ধ। কখনোবা হঠাৎ বৃষ্টিতে আবার চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মত মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির এই খেলা চলে সারা দিনমান। দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মত, এই সৌন্দর্য যেন চির নতুন। মেঘের খেলা, সূর্যোদয়ের আলোর মেলা আর সূর্যাস্তের রঙ্গিন রূপ আপনাকে বিমোহিত করবেই।
আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা, আপনার প্রাণ জুড়িয়ে দিবে নিমিষেই। সাজেকের এই মোহনীয় দৃশ্যগুলো যদি চমৎকার কোনো রিসোর্টে থেকে উপভোগ করা যায় তাহলে তো কথাই নেই। আর তাই আপনি থাকতে পারেন দারুণ নান্দনিক রুংরাং রিসোর্টে। সাজেক এর প্রাণকেন্দ্রে আর্মি রিসোর্ট থেকে কয়েকশ গজের মধ্যেই রুইলুই পাড়ায় রিসোর্ট রুংরাং অবস্থিত। নান্দনিক নির্মাণ-শৈলীর এই রিসোর্টটি দেখতে দারুণ চমৎকার। রুচিশীল ও পর্যাপ্ত সকল-সুবিধা নিয়ে গড়ে তোলা এই রিসোর্ট থেকে আপনি সাজেকের পুরো সৌন্দর্যটাই প্রাণভরে উপভোগ করতে পারবেন।
রুংরাং অভ্যন্তর
এই রিসোর্টটি দোতলা আর এর তিন পাশে খোলা বারান্দা। বারান্দা থেকে যতদূর চোখ যায় শুধু পাহাড়ের সারি দেখতে পাবেন। ভোর থেকে এখানে মেঘের মিছিল শুরু হয়। রিসোর্টটি বেশ পরিপাটি ও সাজানো। এছাড়া সুযোগ-সুবিধার দিক থেকেও এটি সাজেকের অন্যতম একটি রিসোর্ট। রিসোর্টটির বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় ও পেছনের বারান্দা থেকে সূর্যাস্ত দেখতে পাবেন। একই রিসোর্ট থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় উপভোগ করার সুযোগ সাজেকের অন্যান্য কটেজগুলোতে তেমন নেই। আপনি যদি বর্ষার দিনে এখানে ভ্রমণে আসেন তাহলে দেখতে পাবেন কিভাবে কটেজের জানালা দিয়ে মেঘ রুমে ঢুকে পড়ছে। দারুণ সুন্দর এই কটেজ থেকে আপনি সারাদিন আপনমনে মেঘের লুকোচুরি খেলা দেখতে পাবেন। চাইলেই ছুঁয়ে দিতে পারবেন একমুঠো মেঘ। হারাতে পারবেন উদিত সূর্যের রূপে আবার আনমনা হয়ে যেতে পারবেন রক্তিম সূর্যের দিগন্তরেখায় হারানোর গোধূলি লগ্নে।
খরচপাতি :
ছুটির দিনগুলোতে ডাবল বেডের (৪ জন থাকা যাবে) রুমের ভাড়া ৩৫০০ টাকা। কাপল রুমের ভাড়া ২৮০০ টাকা। এছাড়া সাধারণ দিনগুলোতে ডাবল বেডের (৪ জন থাকা যাবে) রুমের ভাড়া ২৮০০ টাকা। কাপল রুমের ভাড়া ২০০০ টাকা।যোগাযোগ :
ফোন:0188 4710723, 0186 9649817ফেইসবুক পেইজ: https://www.facebook.com/Resort.RungRang
রুবাইদা আক্তার
