করোনার দিনে মাস্কে শিল্পের ছোঁয়া

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : করোনাকালীন স্থবির বিশ্ব ও শৈল্পিক মাস্ক



মাস্কের গ্রাফিতি

গ্রাফিতিতে ফুটে উঠেছে মাস্ক। ছবি : বিবিসি


করোনা যেন এক স্থবিরতার নাম। করোনা থেকে নিরাপদে থাকতে বলা হচ্ছে কোয়ারেন্টাইনে থাকতে, বাইরে বের হলেও যেন ব্যবহার করা হয় মাস্ক। করোনা থেকে সুস্থ থাকতে তাই মাস্কের কদর আজ বিশ্বজুড়ে। করোনার দিনে বিশ্ব স্থবির হয়ে পড়লেও মাস্ক যেন তার জৌলুস ফিরে পেয়েছে করোনার বদৌলতে। স্থবির বিশ্বে শিল্পের ছোঁয়া পেয়েছে মাস্ক। করোনা নিয়ে সচেতনতা থেকে শুরু করে ফ্যাশন দুনিয়া পর্যন্ত, সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে শৈল্পিক মাস্ক। । জীর্ণ, নির্জীব মাস্ক হয়ে উঠেছে শিল্পের প্রতীক। করোনার এই সময়ে বিশ্বজুড়ে মাস্ক-শিল্প নিয়ে আজ বলা হবে।


মাস্কের গ্রাফিতি:

মাস্কের গ্রাফিতি শৈল্পিক মাস্ক

হায়াটি এভরেনের গ্রাফিতি 'করোনা লিসা'। ছবি : বিবিসি


পথে- ঘাটে আজ শুধু মাস্ক-পরা মানুষের দেখা মেলে। শিল্পীরা এই দৃশ্যকেই ফুটিয়ে তুলেছেন গ্রাফিতির মাধ্যমে। হায়াটি এভরেন এর আগেও বিভিন্ন অসাধারণ ছবি তৈরি করেছেন, তবে বর্তমানে তিনি আলোচিত তার ' করোনা লিসা' ছবি তৈরির মাধ্যমে। এতে দেখা যায় করোনালিসা মাস্কের মধ্যদিয়ে ছিদ্র করে ড্রিংকস পান করছেন। হায়াটির করোনালিসা এর অভিনবত্বের মাধ্যমে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে, তাছাড়া জায়গা করে নিয়েছে টি- শার্ট, ব্যাগ এমনকি মগের মধ্যেও।


ফ্যাশন- শো' তে মাস্ক:

ফ্যাশন শোতে মাস্ক শৈল্পিক মাস্ক

প্যারিস ফ্যাশন উইকের ক্যাটওয়াক শো- তে মডেলদের দেখা যায় জাঁকজমকপূর্ণ মাস্কের সাথে। ছবি : বিবিসি


প্যারিস ফ্যাশন উইকের ক্যাটওয়াক শো- তে মডেলদের দেখা যায় জাঁকজমকপূর্ণ মাস্কের সাথে। শুধু মডেলরাই নয়, অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরাও মাস্ক পরেই অনুষ্ঠানে উপস্থিত হয়। করোনার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতেই এমন ধারার ফ্যাশন শো এর আয়োজন করা হয়। সাদামাটা মাস্কের বদলে এমন নানা ডিজাইনের মাস্ক উপভোগ্য হয়ে উঠছে অনেকের কাছেই।


মাস্ক নিন টাইয়ের সাথে মিলিয়ে :

মাস্কের সাথে টাই

টাইয়ের সাথে মিলিয়ে মাস্কের প্রচলন! ছবি : রয়টার্স


 যারা ফিটফাট চলতে পছন্দ করতে বা পোশাক সচেতন, তাদের সবকিছু ম্যাচিং না হলে যেন চলেই না। করোনার সময়েও তাদের চাই পছন্দের ম্যাচিং পোশাক। আর তাদের চাহিদার দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে অভিনব মাস্ক। লম্বা টাই বা বো টাইয়ের সাথে মিল রেখে এক অন্যরকম মাস্ক তৈরি করেছে বার্লিনের টাই কোম্পানি। শুধুমাত্র পুরুষদের জন্যই তৈরি করা এই বিশেষ ধরণের মাস্ক এরই মধ্যে সবার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।


মাস্ক হবে পরিবেশবান্ধব :

মাস্ক হবে পরিবেশবান্ধব

পরিবেশবান্ধব মাস্ক। ছবি : ফোর্বস


 একে অপরের থেকে ছয় ফুট দূরত্ব মেনে চলা ছাড়াও মানতে হবে মাস্ক পরার নিয়ম৷ বাইরে বের হলে অবশ্যই পরতে হয় মাস্ক। এই মাস্কই বর্তমান সময়ে আবার তৈরি করছে পরিবেশ দূষণ। চীনের সমুদ্রসৈকত ভরে উঠেছে এসব মাস্কে। তাই একইসাথে পরিবেশ দূষণ ঢেকাতে ও করোনা থেকে নিরাপদ থাকতে পরিবেশ বান্ধব মাস্ক তৈরি করেছেন ফিলিস্তিনি এক নারী। বড় একটা পাতা দিয়ে রাবারব্যান্ডের সাহায্যে পরিবেশ বান্ধব এই মাস্ক তৈরি করে সে।


ডিজাইনার মাস্ক ব্যবহার :

বলা হয় মাস্ক দুই থেকে আট ঘণ্টার বেশি পরে থাকা ঠিক না। সর্বোচ্চ একদিন ব্যবহার করে জীবাণু ছড়াতে না পারে মতো জায়গায় মাস্ক ফেলে দিতে হবে। আমরা অনেকেই একই মাস্ক ধুয়ে একাধিক বার পরে থাকি৷ তবে ডিজাইনার মাস্ক হলে এতে করে মাস্কটির জৌলুস নষ্ট হয়ে যায়। তাই এমন ডিজাইনার মাস্ক যাতে বারবার ওয়াশিংমেশিনে দিতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু না ধুলেও তো মাস্কের কার্যকারিতা ঠিক থাকে না। আর তাই মাস্ক ধোয়ার নতুন পদ্ধতি বের করা হয়েছে। ফুটন্ত গরম পানি মাস্কের ওপর ঢেলে তা ধুয়ে তোয়ালের মধ্যে বিছিয়ে শুকাতে হবে। এতে করে মাস্কের ডিজাইন অক্ষত থাকবে।  

ইন্দিরা বিশ্বাস   এস এম