সারাদেশ থেকে প্রাচীন বাংলার রাজধানীতে যাওয়ার উপায়

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : পুণ্ড্রনগরসহ প্রাচীন নিদর্শনের খ্যাতি ছাড়াও দই-এর জন্য বিখ্যাত বগুড়া

District Map of Bogra ছবি : সংগৃহীত

রাজশাহী বিভাগের একটি জেলা হচ্ছে বগুড়া। উত্তরবঙ্গের জেলাগুলোর প্রাণকেন্দ্র হিসেবে স্বীকৃত এই জেলা। বগুড়ার যা বিখ্যাত : সান্তাহার সাইলো, পাঁচ পীরের মাজার, আদমদিঘী, বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম মসজিদ, মানকলির কুন্ড ঢিবি, খেরুয়া মসজিদ, বেহুলার বাসর ঘর, মহাস্থানগড়, যোগীর ভবন, ভাসু বিহার। চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে বগুড়া যাওয়া যায় সে সম্পর্কে।

রাজশাহী থেকে বগুড়া :

স্থলপথ :

রাজশাহী থেকে বগুড়ায় আসার জন্য বাস পাবেন। এছাড়াও ঢাকাগামী বিভিন্ন বাসেও বগুড়া আসতে পারবেন।

ঢাকা থেকে বগুড়া :

আকাশপথ :

বগুড়ায় কোনো বিমানবন্দর নেই। তাই বিমানে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে  শাহ মখদুম বিমানবন্দর যেতে হবে আপনাকে। এরপর রাজশাহী থেকে বগুড়ায় যেতে হবে। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ :

একতা ট্রান্সপোর্ট সহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন ঢাকা থেকে বগুড়া যেতে পারবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও এই রুটে রেল সার্ভিস রয়েছে। ট্রেনে করেও ঢাকা থেকে বগুড়া যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে বগুড়া :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী থেকে বগুড়া যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে।

স্থলপথ : টি আর ট্রাভেলসের বাসে সরাসরি চট্টগ্রাম থেকে বগুড়া যেতে পারবেন। এছাড়াও বাস বা ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এরপর বগুড়া যেতে পারবেন।  বাসের কাউন্টার ছাড়াও সহজবিডিটিকিটস এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে বগুড়া :

আকাশপথ :

বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী থেকে এরপর বগুড়া যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।

স্থলপথ :

বিআরটিসি, তুহিন পরিবহন, গোল্ডেন লাইন পরিবহন ইত্যাদি পরিবহন সংস্থার বাসে সরাসরি বরিশাল থেকে রাজশাহী হয়ে বগুড়া যেতে পারবেন।

রংপুর থেকে বগুড়া :

স্থলপথ :

রংপুর থেকে বগুড়ার বাস পাবেন। এছাড়াও ঢাকাগামী বিভিন্ন বাসেও রংপুর থেকে বগুড়ায় আসতে পারবেন।

খুলনা থেকে বগুড়া :

স্থলপথ :

খুলনা থেকে রাজশাহী যেতে হবে প্রথমে আপনাকে। খুলনা থেকে রাজশাহীর রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। চাইলে বাসেও খুলনা থেকে রাজশাহী যেতে পারবেন।

সিলেট থেকে বগুড়া :

আকাশপথ :

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রাজশাহী হয়ে বগুড়া যেতে পারবেন।

স্থলপথ :

শ্যামলী, রইসসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে সিলেট থেকে রাজশাহী আসতে পারবেন। চাইলে বাস বা ট্রেনে ঢাকায় এসেও এরপর রাজশাহী যেতে পারেন। রাজশাহী থেলে বগুড়া যেতে পারবেন। বাসের কাউন্টার ছাড়াও  সহজবিডিটিকিটস এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে বগুড়া :

স্থলপথ :

যশোদা পরিবহনের বাসে সরাসরি ময়মনসিংহ থেকে বগুড়া যেতে পারবেন।