সারাদেশ থেকে কীভাবে সিরাজগঞ্জ কীভাবে যাবেন?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল সিরাজগঞ্জ জেলার তাঁতশিল্প বিশ্ব দরবারে জেলাটিকে পরিচিত করেছে

যমুনার তীরের রাজশাহী বিভাগের একটি জেলা হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের যা বিখ্যাত : পানতোয়া মিষ্টি, মেঘাই ঘাট, রবীন্দ্রনাথের কাছারি বাড়ি, ঐতিহাসিক জয়সাগর দীঘি,বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক, ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজ, হার্ড পয়েন্ট, চায়না বাধ, নবরত্ন মন্দির, সিরাজগঞ্জ জেলা ঘোরাঘুরির এ টু জেড।
চলুন জেনে নেই সারাদেশের ৮ টি বিভাগ থেকে কীভাবে সিরাজগঞ্জ যেতে পারবেন সে সম্পর্কে।
রাজশাহী থেকে সিরাজগঞ্জ :
স্থলপথ : রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসে সিরাজগঞ্জ যেতে পারবেন। রাজশাহী থেকে নন স্টপ সার্ভিস পাবেন সিরাজগঞ্জে আসার জন্য। ভাড়া আনুমানিক ৩০০ টাকা।
ঢাকা থেকে সিরাজগঞ্জ :
স্থলপথ : অভি এন্টারপ্রাইজ, এস আই এন্টারপ্রাইজ ইত্যাদি পরিবহন সংস্থার বাসে ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে পারেন। এছাড়াও সিরাজগঞ্জ এক্সপ্রস, সিল্ক সিটি ইত্যাদি ট্রেনেও ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ :
আকাশপথ :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকায় আসতে পারবেন। ঢাকা থেকে এরপর সিরাজগঞ্জ যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে।
স্থলপথ : ইউনিক সার্ভিস, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে সরাসরি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ যেতে পারবেন। এছাড়াও বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর সিরাজগঞ্জ যেতে পারবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে সিরাজগঞ্জ :
আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। এরপর ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে হবে। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
স্থলপথ : বরিশাল থেকে ঢাকা হয়ে সিরাজগঞ্জ যেতে হবে। বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন ঢাকায় আসার জন্য। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। জলপথ : বরিশাল লঞ্চঘাট থেকে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টার মাঝে অনেক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও পটুয়াখালীর লঞ্চ গুলিতেও আপনি চাইলে ঢাকায় আসতে পারবেন। ঢাকায় পৌছে আপনি বিভিন্ন পথে সিরাজগঞ্জ যেতে পারবেন। লঞ্চের খবরাখবর জানতে বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া, সময়সূচী ক্লিক করুন। সহজ ও বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন।
রংপুর থেকে সিরাজগঞ্জ :
স্থলপথ : রংপুর থেকে ঢাকাগামী বাসে সিরাজগঞ্জ যেতে পারবেন। এছাড়াও রংপুর এক্সপ্রেস ইত্যাদি ট্রেনেও রংপুর থেকে সিরাজগঞ্জ যেতে পারবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে সিরাজগঞ্জ :
আকাশপথ : যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। এরপর ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : খুলনা থেকে ঢাকায় এসে এরপর যেকোনো মাধ্যমে সিরাজগঞ্জ যেতে পারবেন।
সিলেট থেকে সিরাজগঞ্জ :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে পারবেন।
স্থলপথ : মামুন এন্টারপ্রাইজের বাসে সরাসরি সিলেট থেকে সিরাজগঞ্জ আসতে পারবেন। বাস ভাড়া আনুমানিক ৬০০ টাকা।
ময়মনসিংহ থেকে সিরাজগঞ্জ :
স্থলপথ : রাজশাহীগামী বাসে ময়মনসিংহ থেকে সিরাজগঞ্জ যেতে পারবেন। শামীম পরিবহনসহ বিভিন্ন পরিবহন কোম্পানি এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
মোঃ খালিদ বিন জামান এস এম
Click Here To See More