সারাদেশ থেকে কীভাবে যাবেন বেগম রোকেয়া'র জেলা রংপুরে?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল উপমহাদেশে ইংরেজরা প্রথম যেখানে নীল চাষ শুরু করেছিল

rangpur-district ছবি : ম্যাপস্ অফ বাংলাদেশ


'রঙ্গপুর' থেকে কালক্রমে দেশের উত্তর বঙ্গের এই বিভাগের জেলাটির নাম হয়েছে 'রংপুর'। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াসহ রংপুরের বিখ্যাত হচ্ছে ইটকুমারী জমিদার বাড়ী, প্রয়াস সেনা বিনোদন পার্ক, রংপুরের ভিন্ন জগত, দেবী চৌধুরানীর রাজবাড়ী। চলুন জেনে নেই সারাদেশের অন্য ৭টি বিভাগ থেকে কীভাবে রংপুর বিভাগে যেতে পারেন সে সম্পর্কে।

ঢাকা থেকে রংপুর : আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে রংপুরের সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার ,রিজেন্ট এবং ইউ এস বাংলা  এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।

স্থলপথ : নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন ঢাকা থেকে রংপুরে যাওয়ার জন্য। সহজ  ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস ঢাকা রংপুর রুটে রেল সার্ভিস দিয়ে থাকে। রেল সেবা  এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে রংপুর : আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে যেকোনো মাধ্যমে রংপুর যেতে পারবেন। এছাড়াও টি আর ট্রাভেলস চট্টগ্রাম থেকে রংপুরে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা  এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে রংপুর : আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : তুহিন পরিবহনসহ বিভিন্ন পরিবহন কোম্পানির বাসে সরাসরি বরিশাল থেকে রংপুরে যেতে পারবেন।

রাজশাহী থেকে রংপুর :

আকাশপথ : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : রাজশাহী থেকে রংপুরের বাস পাবেন। এসব বাসে রাজশাহী থেকে রংপুর যেতে পারবেন।

খুলনা থেকে রংপুর :

আকাশপথ : যেহেতু খুলনায় কোনো বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে যেতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ারএবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন।

স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে খুলনা থেকে রংপুর যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে রংপুর : আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন।

স্থলপথ : সিলেট থেকে বাস বা ট্রেনে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে রংপুর যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। সোহাগ, গ্রীন লাইন, এনা সহ বিভিন্ন পরিবহনের বাস পাবেন ঢাকায় আসার জন্য।  সহজ  ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে রংপুর :

আকাশপথ : ময়মনসিংহ থেকে ঢাকায় বাস বা ট্রেনে আসতে পারেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন।

স্থলপথ : ময়মনসিংহ থেকে রংপুরগামী বেশ কিছু বাস পাবেন। যশোদা পরিবহন, বাহন পরিবহন সহ ইত্যাদি বাস এই রুটে চলাচল করে।  

মোঃ খালিদ বিন জামান   এস এম