সারাদেশ থেকে কুমিল্লা কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশের প্রত্নতাত্ত্বিক সমৃদ্ধ একটি জেলা কুমিল্লা

Cumilla কুমিল্লা ছবি : সংগৃহীত

কুমিল্লা চট্টগ্রাম বিভাগের একটি জেলা। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপত্যের জন্য এটি বেশ সুপরিচিত। জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যেও সমৃদ্ধ। বন্ধু কিংবা পরিবার নিয়ে অনেকেই কুমিল্লা ঘুরতে আসেন। রাজেশপুর ইকো পার্ক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-বার্ড, ধর্মসাগর দিঘী, ময়নামতি জাদুঘরসহ অনেক স্থান রয়েছে যা আপনি কুমিল্লা ভ্রমণে দেখতে পাবেন। এছাড়াও এই জেলা রসমালাইয়ের জন্য দেশজুড়েই সু-বিখ্যাত। তাই চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে কুমিল্লা যাওয়া যায় সে সম্পর্কে।

ঢাকা থেকে কুমিল্লা

স্থলপথ : ঢাকার সায়েদাবাদ ও কমলাপুর থেকে কুমিল্লাগামী বাস ছেড়ে যায়। প্রিন্স, এশিয়া এয়ারকন, রয়েল সহ বিভিন্ন পরিবহন কোম্পানির এসি বা নন-এসি বাস পাবেন। ভাড়া ১৫০-২৫০ টাকা। ঢাকা থেকে কুমিল্লা পৌছাতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও রেলপথেও আপনি ঢাকা থেকে কুমিল্লা যেতে পারেন। কমলাপুর থেকে মহানগর গোধূলি, উপকুল এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে কুমিল্লায় যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে কুমিল্লা

স্থলপথ : চট্টগ্রাম থেকে এসি বা নন-এসি বাসে কুমিল্লায় পৌঁছতে পারেন। বিভিন্ন জনপ্রিয় পরিবহন কোম্পানি চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। নন-এসি ও এসি ভেদে ভাড়া যথাক্রমে ২০০-৪০০ টাকা। এছাড়াও রেলপথেও আপনি চট্টগ্রাম থেকে কুমিল্লায় যেতে পারেন। মহানগর প্রভাতী, উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেন চট্টগ্রাম কুমিল্লা রুটে চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে কুমিল্লা

আকাশপথ : কুমিল্লায় কোনো বিমানবন্দর নেই। তাই সরাসরি বিমানে কুমিল্লায় আসতে পারবেন না। তবে বরিশাল বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে আপনাকে। বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউএস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা গাড়িতে চট্টগ্রামে পৌঁছাতে পারবেন।

জলপথ : বরিশাল লঞ্চঘাট বা এর আশে পাশের জেলা থেকে সন্ধ্যা ৭টা-সাড়ে ৯টার মাঝে অনেক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন। লঞ্চের খবরাখবর জানতে বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া। বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন।

স্থলপথ : বরিশাল শহর বা এর আশেপাশের অন্যান্য জেলা থেকে ঢাকায় বাসে আসতে পারেন। বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে আপনি ঢাকাগামী বাস পাবেন। গ্রিন লাইন, সাকুরা পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি ও নন-এসি বাস পাবেন। ঢাকায় পৌঁছে কুমিল্লা যেতে পারেন। আবার কিছু বাসে সরাসরি কুমিল্লা যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন।

রংপুর থেকে কুমিল্লা

আকাশপথ : সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ , নভো এয়ার, রিজেন্ট এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে করে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে কুমিল্লায় যেতে পারবেন।

স্থলপথ : রংপুর থেকে নাবিল এন্টারপ্রাইজসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন ঢাকায় আসার জন্য। এরপর ঢাকা থেকে কুমিল্লায় যেতে পারবেন। অনলাইনে বাসের টিকিট সহজ ও বিডিটিকিটস-এ পাবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় পৌঁছে এরপর খাগড়াছড়িতে যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

রাজশাহী থেকে কুমিল্লা

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনাকে ঢাকায় পৌঁছতে হবে। এরপর ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা গাড়িতে কুমিল্লা যেতে পারবেন।

স্থলপথ : রাজশাহী বিভাগ থেকে হানিফ, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। এসব বাসে প্রথমে ঢাকায় এসে এরপর কুমিল্লায় যেতে পারেন। তবে দেশ ট্রাভেলসসহ বিভিন্ন বাসে রাজশাহী থেকে সরাসরি কুমিল্লা যেতে পারেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রুটে সিল্কসিটি, ধূমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনসমূহ ঢাকা রাজশাহী রুটে নিয়মিত চলাচল করে। ট্রেনে ঢাকায় এসে বাস কিংবা ট্রেনে করে কুমিল্লা যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

খুলনা থেকে কুমিল্লা

আকাশপথ : যেহেতু খুলনায় কোনো বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে যেতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। এরপর কুমিল্লা যেতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ারএবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : খুলনা বিভাগের শহরগুলো থেকে হানিফ, সোহাগ পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বাস যাতায়াত করে। এসব বাসে ঢাকায় এসে এরপর ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন। এছাড়াও রেলপথে যশোর থেকে ঢাকায় আসতে পারেন। সীমান্ত, সুন্দরবন ও রূপসা এক্সপ্রেস ঢাকা খুলনা রুটে যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এরপর ঢাকা থেকে কুমিল্লা যেকোনো মাধ্যমে যেতে পারবেন।

সিলেট থেকে কুমিল্লা

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার ,রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে কুমিল্লা যেতে পারবেন।

স্থলপথ : সিলেট বাসস্ট্যান্ড থেকে সরাসরি কুমিল্লাগামী বেশ কিছু বাস পাবেন। নন-এসি ও এসি ভাড়া ৩৫০-৫০০ টাকা। এছাড়াও কুমিল্লা-সিলেট রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে কুমিল্লা

স্থলপথ : ময়মনসিংহ থেকে কুমিল্লার সরাসরি বাস পাবেন। এছাড়াও ঢাকায় এসেও কুমিল্লা যেতে পারেন। এছাড়াও কুমিল্লা-ময়মনসিংহ রুটে ট্রেন সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।