সেন্টমার্টিনের সব হোটেল-রিসোর্টের বিস্তারিত

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : হোটেল সম্পর্কে আগে থেকে জানলে ভ্রমণ হবে সহজ ও সুন্দর

সেন্টমার্টিন মুগ্ধকর সেন্টমার্টিন। ছবি : সংগৃহীত

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এটি দেশের অন্যতম সুন্দর এক স্থান। সাগরের নীল পানিতে প্রশান্তিময় ভ্রমনের জন্য পর্যটকেরা এই সেন্টমার্টিন ভ্রমনকে অনেক পছন্দ করে থাকেন। সেন্টমার্টিন ভ্রমনে হোটেল বা রিসোর্ট খুঁজে বের করাটা খুবই গুরত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় ট্রাভেল বাংলাদেশের পাঠকদের আজ জানানো হবে সেন্টমার্টিনের বিখ্যাত কিছু হোটেল-রিসোর্ট সম্পর্কে। উল্লেখ্য : হোটেল-রিসোর্ট ভাড়া সিজন অনুযায়ী কম-বেশি হতে পারে।

ব্লু মেরিন রিসোর্ট : অবকাঠামোগতভাবে এই রিসোর্ট বেশ চমৎকার। তিন তলা বিশিষ্ট এই হোটেলে রয়েছে ৩৪টি রুম। এসি এবং নন-এসি দু-ধরনের রুম রয়েছে এখানে। বাজারের বেশ কাছেই এই রিসোর্টের অবস্থান। প্রতি রাতের জন্য রুম ভাড়া ৩,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।

ওয়েবসাইট : http://www.bluemarineholidays.com

ফেসবুক পেজ : https://www.facebook.com/pg/Blue-Marine-Resorts

যোগাযোগ : ০১৭১৩৩৯৯০০১, ০১৮৪১৩৯৯২৫০-৫১

সি ভিউ রিসোর্ট এন্ড স্পোর্টস : sea view resort ছবি : বিডি বুকিং ডট কম

এই রিসোর্টের বেশিরভাগ রুমগুলি সি ভিউ। এছাড়াও বিভিন্ন ধরনের স্পোর্টসের ব্যবস্থা রাখা রয়েছে এখানে। রুম ভাড়া আনুমানিক ১,২০০-৩,০০০ টাকা। তবে সিজনভেদে ভাড়া কম-বেশি হতে পারে।

ওয়েবসাইট : https://www.hotelswave.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/seaview.com.bd/

যোগাযোগ : ০১৮৪০৪৭৭৯৫৭

নীল দিগন্তে রিসোর্ট : এই রিসোর্টে রুম সংখ্যা ৩৮টি।  রুমগুলো টিনশেড করা। ভাড়া ২০০০-৪,৫০০ টাকা। রুম থেকে বিচ দেখতে পাবেন না।

ওয়েবসাইট : https://www.neeldiganteresort.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/neeldiganteresort/

যোগাযোগ : ০১৭৩০০৫১০০৫-৮

লাবিবা বিলাস রিসোর্ট : resort-labiba-bilash ছবি : ট্রিপ এডভাইজর

লাবিবা বিলাস বা দ্যা আটলান্টিক রিসোর্টে রয়েছে ৪৩টি রুম। রুম ভাড়া আনুমানিক ৩,৫০০-১২,০০০ টাকা।

ওয়েবসাইট : http://www.labibabilash.com/

ফেসবুক পেজ : https://atlanticresortsaintmartin.com/facilities.php

যোগাযোগ : ০১৭১৪৬৩৪৭৬২

কোরাল ভিউ রিসোর্ট : রিসোর্টটি বেশ বড় এবং এখানে সি ভিউ রুম পাবেন। রুম ভাড়া ২৫০০-৬,০০০ টাকা।

ই-মেইল : coralviewbd@gmail.com

ফেসবুক পেজ : https://www.facebook.com/CoralViewBD/

যোগাযোগ : ০১৮৪৯৩৯৪৫৭৯

কোরাল ব্লু রিসোর্ট :koral blue resort ছবি : বিডি বুকিং ডট কম

সেন্টমার্টিন দ্বীপের সর্বদক্ষিণে এই দ্বীপ অবস্থিত। নিরিবিলি সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই রিসোর্টকে বেছে নিতে পারেন। ভাড়া ৩,০০০-৬,০০০ টাকা। এই রিসোর্টের খাবারও বেশ সুস্বাদু।

ওয়েবসাইট : http://www.coralblueresort.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/coralblueresort/

যোগাযোগ : ০১৮৪৪১৭০৩৫০

ফ্যান্টাসি হোটেল : এটি থ্রি স্টার মানের একটি রিসোর্ট। পুরো সেন্টমার্টিন ঘুরে দেখার জন্য এদের নিজস্ব ব্যবস্থা রয়েছে। ভাড়া ৬,০০০-১৩,০০০ টাকা।

ওয়েবসাইট : https://hotelfantasy.com.bd/

ই-মেইল : info@hotelfantasy.com.bd

ফেসবুক পেজ : https://www.facebook.com/FantasyHotelResort/

যোগাযোগ : ০১৬৭১৭১৭৭৯৯, ০১৮৪৪৪৮৮০৮৩

মিউজিক ইকো রিসোর্ট : music-eco-resort ছবি : ট্রিপ এডভাইজর 

নান্দনিক সৌন্দর্যবিশিষ্ট এই রিসোর্ট বেশ চমৎকার। একইসাথে এটি রক বিচের সৌন্দর্যের জন্য খুবই জনপ্রিয়। মূলত বিভিন্ন মানের টেন্ট দ্বারা রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। ভাড়া ৩,০০০ থেকে ৭,০০০ টাকা।

ওয়েবসাইট : http://musicecoresort.com/

ই-মেইল : reservation@musicecoresort.com

ফেসবুক পেজ : https://www.facebook.com/musicecoresort/

যোগাযোগ : ০১৬১৩৩৩৯৬৯৬

প্রাসাদ প্যারাডাইজ : এই হোটেলের রয়েছে ১৬টি রুম। প্রতি রুম ভাড়া ২,০০০-৪,০০০ টাকা।

ই-মেইল : russell.cox007@gmail.com

ফেসবুক পেজ : https://www.facebook.com/hotelpraasadparadise/

যোগাযোগ : ০১৭৩১৫০৮০৮০

প্রিন্স হেভেন রিসোর্ট : প্রিন্স হেভেনে রয়েছে সর্বমোট ২৪টি রুম। এখান থেকে সমুদ্রের ভিউ বেশ ভালো। এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। ভাড়া ২,৫০০-৩,৫০০ টাকা।

ওয়েবসাইট : https://hotel-prince-heaven.business.site/

ফেসবুক পেজ : https://www.facebook.com/Hotel-Prince-Heaven-178526862900739/

যোগাযোগ : ০১৯১৬০৭০০৮৮

সমুদ্র বিলাস : somudro bilash ছবি : ক্লিক বিডি

সেন্টমার্টিনে হুমায়ুন আহমেদের বাড়িই সমুদ্র বিলাস নামে পরিচিত। সেন্টমার্টিন ভ্রমনে আপনি এখানেও থাকতে পারবেন। বেশ চমৎকার এই রিসোর্টটি।

ওয়েবসাইট : https://somudro-bilash.business.site/

ফেসবুক পেজ : https://www.facebook.com/SomudroBilashHumayunahmed/

যোগাযোগ : ০১৯১১৯২০৬৬

সায়রী ইকো রিসোর্ট : নান্দনিক সৌন্দর্যবিশিষ্ট এই রিসোর্ট দক্ষিণ বীচে অবস্থিত। বিভিন্ন ধরনের ১৮টি রুম রয়েছে এখানে। রুম ভাড়া ১,৫০০-৩,০০০ টাকা।

ওয়েবসাইট : http://shayariecoresort.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/ShayariEcoResort/

যোগাযোগ : ০১৭১১২৩২৯১৭

সমুদ্র কুটির রিসোর্ট : সেন্টমার্টিনের দক্ষিণ বিচে এই রিসোর্টের অবস্থান। রুম ভাড়া ২,০০০-৪,০০০ টাকা।

ওয়েবসাইট : http://www.somudrakutir.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/Samudro.kutir/

যোগাযোগ : ০১৯১৩০৬৩৩৪০

ব্লু লেগুন রিসোর্ট : সেন্টমার্টিনের দক্ষিণ পশ্চিমে এই রিসোর্টের অবস্থান। এর রুম ভাড়া ১,৫০০-৩,৫০০ টাকা।

ই-মেইল : stmartin.bluelagoon@gmail.com

ফেসবুক পেজ : https://www.facebook.com/BlueLagoonResortBD/

যোগাযোগ : ০১৭৫৫০২৮৯৯৩

হোটেল সি ইন : সেন্টমার্টিন বাজারের বেশ কাছেই এই হোটেল অবস্থিত। হোটেলে রয়েছে ২৬টি রুম। রুম ভাড়া ২,০০০-৩,৫০০ টাকা।

ওয়েবসাইট : http://www.hotel-sea-inn.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/seainnhotel/

যোগাযোগ : ০১৮২৪৫১৪১৭২

নীসর্গ কুটির : নীসর্গ কুটির ছবি : বিডি বুকিং ডট কম 

পশ্চিম বিচের নান্দনিক সৌন্দর্যবিশিষ্ট রিসোর্ট নীসর্গ কুটির। রুম ভাড়া ৪,০০০-৫,০০০ টাকা।

ওয়েবসাইট : http://www.nishorgokutir.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/nk.stmartin.bd/

যোগাযোগ : ০১৩১৬৩৭৬৯১৭

ড্রিম নাইট রিসোর্ট : পশ্চিম বিচের শেষ প্রান্তে এই রিসোর্টের অবস্থান। পুরো রিসোর্টে রয়েছে ১৬টি রুম। রুম ভাড়া ২,০০০-৩,০০০ টাকা।

ফেসবুক পেজ : https://www.facebook.com/DreamNightResorts/

যোগাযোগ : ০১৭৯৬০৩১৫৬৪

পান্না রিসোর্ট : পশ্চিম বিচের এই রিসোর্ট সমুদ্র তীরবর্তী। এখানের রুম ভাড়া ১,৫০০-৩,৫০০ টাকা।

ফেসবুক পেজ : https://www.facebook.com/PANNA-RESORTSt-Martin-IslandBangladesh-304020803324872/

যোগাযোগ : ০১৭৬৫১৫২৫৬৫

হোটেল স্যান্ড শোর : বাজার সংলগ্ন এলাকায় এই রিসোর্টের অবস্থান। ভাড়া ১,৫০০-২,৫০০ টাকা।

ওয়েবসাইট : http://www.hotelsandshore.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/hotelsandshore/

সি ফাইন্ড রিসোর্ট : বেশ ভালো মানের এই রিসোর্টটি বিচের বেশ কাছেই অবস্থিত। রুম ভাড়া ২,৫০০-১০,০০০ টাকা।

ফেসবুক পেজ : https://www.facebook.com/seafindfesorts/

যোগাযোগ : ০১৭৩৫৭৮৯১৯১

সানসেট সেরেনিটি রিসোর্ট : চমৎকার এই রিসোর্টটি পশ্চিম দ্বীপে অবস্থিত। মাত্র ৪টি রুম রয়েছে এখানে। রুম ভাড়া ১০,০০০-১২,০০০ টাকা।

ওয়েবসাইট : http://sunsetserenity.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/SunsetNSerenity/

যোগাযোগ : ০১৭৮১৮১৩৩৬০

কিংশুক ইকো রিসোর্ট : সেন্টমার্টিনের পশ্চিম দ্বীপে সুন্দর এই রিসোর্টটি অবস্থিত। রিসোর্টের কিছু রুম থেকে সমুদ্র দেখা যায়। রিসোর্ট ভাড়া ২,৫০০-৪,০০০ টাকা।

ওয়েবসাইট : http://kingshuk.org/eco-tourism.asp

ফেসবুক পেজ : https://www.facebook.com/kingshuk.tourism/

যোগাযোগ : ০১৮১৫৬৪৮৭৩১

সীমানা পেরিয়ে রিসোর্ট : পশ্চিম বিচে অবস্থিত এই রিসোর্ট বেশ বিখ্যাত। ভাড়া ২,৫০০-৪,০০০ টাকা।

ওয়েবসাইট : http://www.shemanapereye.com/

ফেসবুক পেজ : https://www.facebook.com/shemanapereyeresort/

যোগাযোগ : ০১৯১১১২১২৯২ বেলা শেষে রিসোর্ট : এই রিসোর্ট পশ্চিম বিচেই অবস্থিত।

ওয়েবসাইট : http://www.belaseshe.info/

ফেসবুক পেজ : https://www.facebook.com/BelaSesheResort/

যোগাযোগ : ০১৩০৭৮৫৬৯৯৬

হেরিটেজ রিসোর্ট : উত্তর বিচে বেশ ভালো মানের রিসোর্ট এটি। রুম ভাড়া ২,৫০০-৪,০০০ টাকা।

ই-মেইল : saintmartinheritageresort@gmail.com

ফেসবুক পেজ : https://www.facebook.com/SaintMartinHeritageResort/

যোগাযোগ : ০১৮২৩৮৫৭৭৬৬  


মোঃ খালিদ বিন জামান    


স এম


তথ্যসূত্র : https://vromonguide.com/saint-martin-hotel-resorts