সারাদেশ থেকে ঝিনাইদহ কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঝিনুক সংগ্রহের জন্য এই জেলা এককালে বিখ্যাত হয়ে উঠেছিল

jhenaidah ছবি : লোকাল গভার্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট

খুলনা বিভাগের একটি জেলা শহর হচ্ছে ঝিনাইদহ। খেজুড় গুড়, কলা-পানের প্রাচুর্যমণ্ডিত জেলা এই ঝিনাইদহ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার জেলা এই ঝিনাইদহের যা যা বিখ্যাত : জোড়বাংলা মসজিদ, গলাকাটা মসজিদ,নলডাঙ্গা মন্দির, আদিনা মসজিদ, দত্তনগর কৃষি ফার্ম, গোরার মসজিদ, শৈলকুপা শাহী মসজিদ, প্রাচীন শহর মোহাম্মদাবাদ, এশিয়ার বৃহত্তম বটগাছ,মিয়ার দালান, শৈলকুপার রসমালাই। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে ঝিনাইদহ যেতে পারবেন সে সম্পর্কে।

খুলনা থেকে ঝিনাইদহ :

স্থলপথ : খুলনা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে বাস পাবেন।

ঢাকা থেকে ঝিনাইদহ :

আকাশপথ : বিমান পথে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে আসতে হবে আপনাকে। এরপর যশোর থেকে বাস বা গাড়িতে ঝিনাইদহ যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার বাসে সরাসরি ঢাকা থেকে ঝিনাইদহে যেতে পারবেন। এসি এবং নন-এসি উভয় ধরনের বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে ঢাকা থেকে খুলনায় এসে এরপর ঝিনাইদহ যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে ঝিনাইদহ :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর হয়ে এরপর ঝিনাইদহ যেতে হবে। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : পুর্বাশা পরিবহনসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে সরাসরি চট্টগ্রাম থেকে ঝিনাইদহ আসতে পারেন। এছাড়াও চট্টগ্রাম থেকে রেলপথে ঢাকায় এসে এরপর ট্রেনে খুলনায় পৌছে সেখান থেকে ঝিনাইদহে যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে ঝিনাইদহ :

স্থলপথ : বরিশাল থেকে ঝিনাইদহগামী লোকাল বা সরাসরি বাস পাবেন। এছাড়াও যশোরগামী সেভেন স্টার পরিবহনসহ ইত্যাদি বাসে বরিশাল থেকে যশোরে এসে এরপর ঝিনাইদহে পৌছাতে পারবেন।

রংপুর থেকে ঝিনাইদহ :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট বা ইউ এস বাংলার বিমানে করে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকা থেকে বিমানে যশোরে যেয়ে এরপর ঝিনাইদহে যেতে পারবেন।

স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে রংপুর থেকে যশোর যেতে পারবেন। যশোরে পৌঁছে এরপর ঝিনাইদহে যেতে হবে আপনাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে ঝিনাইদহ :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট বা ইউ এস বাংলার সহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে যে কোন মাধ্যমে ঝিনাইদহে যেতে পারবেন।

স্থলপথ : সিলেট থেকে বেশ কিছু পরিবহন সংস্থার বাস খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। এছাড়াও মামুন এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ ইত্যাদি পরিবহন কোম্পানির বাসে সিলেট থেকে যশোর এসে এরপর ঝিনাইদহে পৌছাতে পারবেন।

রাজশাহী থেকে ঝিনাইদহ :

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ ও  ইউ এস বাংলার  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্সগুলোর বিমানে ঢাকায় এসে এরপর বিমানে যশোর যেতে পারবেন। যশোর থেকে ঝিনাইদহে যেতে পারবেন।

স্থলপথ : রাজশাহী থেকে যশোর হয়ে ঝিনাইদহে যেতে পারবেন। এসি বা নন-এসি বাস পাবেন যাতায়াতের জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও ট্রেনে সরাসরি রাজশাহী থেকে যশোর যেতে পারেন। কপোতাক্ষ এক্সপ্রেস সরাসরি এই রুটে চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে ঝিনাইদহ :

আকাশপথ : ময়মনসিংহ থেকে আপনাকে ঢাকায় আসতে হবে প্রথমে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। এরপর যশোর থেকে ঝিনাইদহে যেতে পারবেন।

স্থলপথ : ময়মনসিংহ থেকে যশোরগামী বাসে যশোর পৌঁছে এরপর ঝিনাইদহে যেতে পারবেন।