সারাদেশ থেকে মেহেরপুর কীভাবে যাবেন?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে স্মৃতিবিজরিত একটি জেলা
ছবি : বিপ্লবী পার্বতীপুর
খুলনা বিভাগের একটি জেলা হচ্ছে মেহেরপুর। মেহেরপুর জেলার যা বিখ্যাত : মুজিবনগর, আমঝুপি নীলকুঠি, ভাটপাড়া নীলকুঠি, মেহেরপুরের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সমূহ, মেহেরপুরের মিষ্টি সাবিত্রী ও রসকদম্ব। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে মেহেরপুর যেতে পারবেন সে সম্পর্কে।
খুলনা থেকে মেহেরপুর :
স্থলপথ : খুলনা থেকে মেহেরপুরগামী সরাসরি বাস পাবেন। আর এ পরিবহনের বাসে খুলনা থেকে মেহেরপুর যেতে পারবেন। ভাড়া আনুমানিক ২২০ টাকা।
ঢাকা থেকে মেহেরপুর :
আকাশপথ : বিমান পথে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে যেতে হবে আপনাকে। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর যশোর থেকে বাস বা গাড়িতে মেহেরপুর যেতে পারবেন।
স্থলপথ : শ্যামলী পরিবহন, রয়েল এক্সপ্রেসসহ বেশ কিছু জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও চিত্রা, তূর্ণা ও সুন্দরবন এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে ঢাকা থেকে যশোর হয়ে মেহেরপুর যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
চট্টগ্রাম থেকে মেহেরপুর :
আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলার যেকোনো বিমানে করে যশোর যেতে পারবেন। যশোরে পৌছে এরপর মেহেরপুর যেতে পারবেন। এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।
স্থলপথ : শ্যামলী পরিবহন, রয়েল এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের বাসে সরাসরি চট্টগ্রাম থেকে মেহেরপুর যেতে পারেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন।
বরিশাল থেকে মেহেরপুর :
স্থলপথ : বরিশাল থেকে আলসানি-বরিশাল ডিলাক্স নামে বাস পাবেন সরাসরি মেহেরপুরে যাওয়ার জন্য।
রংপুর থেকে মেহেরপুর :
আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলার বিমানে করে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকা থেকে বিমানে যশোর পৌছাতে পারবেন। যশোর এসে এরপর আপনাকে মেহেরপুর যেতে হবে। স্থলপথ : রংপুর থেকে যশোরে সরাসরি রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। যশোরে গিয়ে এরপর বাস বা গাড়িতে মেহেরপুর যেতে হবে আপনাকে।
সিলেট থেকে মেহেরপুর :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে বিমানে যশোর যেতে পারবেন। যশোরে পৌঁছে এরপর আপনি মেহেরপুর যেতে পারবেন।
স্থলপথ : শ্যামলী পরিবহন সিলেট থেকে মেহেরপুরে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ভাড়া আনুমানিক ৮০০ টাকা। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন।
রাজশাহী থেকে মেহেরপুর :
স্থলপথ : বিআরটিসি, গোল্ডেন স্টার সহ ইত্যাদি বাসে রাজশাহী থেকে মেহেরপুরে যেতে পারবেন। এছাড়াও ট্রেনে সরাসরি রাজশাহী থেকে যশোর যেতে পারেন। কপোতাক্ষ এক্সপ্রেস সরাসরি এই রুটে চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। যশোর পৌঁছে মেহেরপুরে যেতে পারবেন।
ময়মনসিংহ থেকে মেহেরপুর :
স্থলপথ : ময়মনসিংহ থেকে খুলনা বা যশোরগামী বাসে মেহেরপুর যেতে পারবেন।