অন্নপূর্ণা বেজ ক্যাম্প ট্রেক উইথ হিট দ্যা ট্রেইল (১৩ই মে)
হিট দ্যা ট্রেইলের স্পেশাল ইভেন্ট

এক নজরে পুরো ট্রিপঃ
যাত্রার তারিখঃ ১৩ই মে,২০২১
ফেরার তারিখঃ ২২শে মে,২০২১
প্যাকেজ প্রাইসঃ ৩০,০০০ টাকা পার পারসন
বুকিংয়ের শেষ দিনঃ এপ্রিল মাসের ১০ তারিখ
বিস্তারিতঃ
অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক নিয়ে বেশি কিছু বলার দরকার হয়না। নেপালের জনপ্রিয় ২ টা রুটের মধ্যে অন্নপূর্ণা বেইজক্যাম্প অন্যতম। পৃথিবীর অন্যতম কঠিন পর্বতের সামনে নিজেকে আবিষ্কার করাটা এক অভূতপূর্ব অনুভূতি.... অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক বিগেনার লেভেলের ট্রেক, ভালো ফিটনেস আর হালকা হাটাহাটি করার অভ্যাস থাকলেই আপনি এই ট্রেকে অনায়াসে যুক্ত হতে পারবেন।
এই ট্রিপের জন্য কোন শর্ত আরোপ থাকবে না। তবে অবশ্যই গ্রুপ মিটিংয়ে থাকার জন্য আপনাকে চাপাচাপি করা হবে
ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
-১ম দিন
১৩/০৫/২১:-
ঢাকা টু কাঠমুন্ডু ফ্লাইট ।দুপুর ১টার মধ্যে পৌছে যাবো ।তারপর কারো হালকা কেনাকাটা থাকলে করে নিবে ।রাতের বাসে আমরা কাঠমুন্ডু থেকে পোখরা রওনা হয়ে যাবো ।
-২য় দিন
১৪/০৫/২১:-
সারাদিন পোখরায় থাকবো এইদিন, ফেওয়া লেকের পারে অলস সন্ধ্যা আর নৌকা রাইডে কেটে যাবে রিলাক্স একটা দিন।(চাইলে এদিন আমরা ঘান্দ্রুক চলে যেতে পারি ।তাহলে ট্রেক শেষে এসে একটা দিন বেশী রিলাক্স পাবো )
-৩য় দিন
১৫/০৫/২১:-
পোখরা থেকে জিপে করে ঘান্দ্রুক চলে যাবো ডিরেক্ট ।ঘান্দ্রুকে রাত্রিযাপন।
-৪থ দিন
১৬/০৫/২১:-
আজকে থেকে আমাদের ট্রেক শুরু ।প্রথমদিনই মনে হবে আল্পনার ছবিতে আঁকা কোন এক গ্রামের উপর দিয়ে হেটে যাচ্ছি ।আহা মনটা ভরে যাবে ।তবে পুরো রাস্তাটাই অনেক সিড়ি বেয়ে উঠানামা ।
ঘান্দ্রুক থেকে চমরং ( ৫/৭ঘন্টা ট্রেক)
-৫ম দিন
১৭/০৫/২১ :-
চমরং গ্রামটা বেশ সুন্দর ।এখানে প্রায় রাতে তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে রাতে নাচ,গান হয় ।দারুন একটি রাতের জন্য সারাদিনের ক্লান্তি চলে যায় ।
চমরং থেকে ট্রেক করে এদিন চলে যাবো দোভান। ৫-৭ঘন্টা ট্রেক....
-৬ষ্ঠ দিন
১৮/০৫/২১:-
দোভান থেকে মাছুপুছারে বেইজক্যাম্প। ৬ ঘন্টা ট্রেক।
-৭ম দিন
১৯/০৫/২১:-
মাছুপুছারে বেইজক্যাম্প থেকে অন্নপূর্ণা বেইজক্যাম্প ঘুরে ব্যাম্বো চলে আসবো।
-৮ম দিন
২০/০৫/২১:-
ব্যাম্বো থেকে সিনোয়া অথবা ঝিনু নেমে আসবো।
-৯তম
২১/০৫/২১:-
দিন ঝিনু থেকে ২ ঘন্টা ট্রেক করে জিপে পোখরা। রাতের বাসে কাঠমুন্ডু চলে আসবো।
-১০ম দিন
২২/০৫/২১:-
সকালে কাঠমুন্ডু নেমে দুপুরের ফ্লাইটে ঢাকা চলে আসবো।
(যেহেতু করোনার পর ফ্লাইট শুরু হয় সপ্তাহে দুদিন ,সে হিসেবে ইদের আগের ফ্লাইট শিডিউল না বাড়লো আরো ২দিন এড হবে ।সে হিসেবে ট্রেকে অথবা সাইটসিন করে দুদিন কাটাবো আলোচনা সাপেক্ষে। সে খরচ যা হবে তা যোগ হবে )
প্যাকেজে থাকছেঃ
-কাঠমুন্ডু থেকে সকল প্রকার যানবাহন খরচ।
-প্রতিদিন ৩ বেলা খাবার ( ট্রেকের সময় শুধু ভেজ আইটেম থাকবে, তবে এই রুটে খাবারের অনেক অপশন থাকবে)
-অভিজ্ঞ গাইড।
-পোখরায় মাঝারি মানের হোটেলে শেয়ার বেসিসে থাকা, ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা।
-হিট দ্যা ট্রেইলের একটি এক্সক্লুসিভ টিশার্ট।
প্যাকেজে থাকছে নাঃ
-বিমান ভাড়া।
-রুট পারমিট+ টিমস ( ১৩০০ রুপি)
-মেনুর বাইরে যেকোন খাবার
-মিনারেল ওয়াটার, চা, কফি
-পার্ক, বিনোদন, রাইডের টিকেট।
-উপরে উল্লেখিত নয় এমন কিছু।
বুকিং করার আগেঃ
আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
এই ট্রিপের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা মেসেঞ্জার গ্রুপে করবো। কার কি কি লাগবে, কি কি কেনাকাটা করতে হবে, অথবা নতুন কোন প্লান যুক্ত হলে আলোচনা করেই আমরা ঠিক করবো। তাই আপনি যদি নিশ্চিত যেতে চাচ্ছেন তবে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে নিবেন।
ব্যাকপ্যাকিং লিস্ট টা মেসেঞ্জার গ্রুপে সবাইকে দেওয়া হবে।
শর্ত সমুহঃ
-নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
-ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আয়োজকদের সর্বাত্মক সহায়তা করতে হবে।
-ধূমপান করে না এমন কারো সামনে ধূমপান করা যাবে না।
-ভ্রমণ চলাকালীন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।
-সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করত হবে।
-অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
-পরিবেশ ও প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে।
-দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
-দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
-সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
রিফান্ড পলিসিঃ
* আয়োজকদের পক্ষ থেকে সমস্যা বা যেকোন কারণে ট্যুর ক্যান্সেল হলে ১০০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ১ সপ্তাহ আগে বুকিং ক্যানসেল করলে ৮০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ২-৬ দিন আগে বুকিং ক্যানসেল করলে ৪০% রিফান্ড পাওয়া যাবে।
* ট্যুরের ১ দিন আগে বা ট্যুরের দিন ক্যানসেল করলেও কোন রিফান্ড পাওয়া যাবে না।
* রিফান্ড বিষয়ে আপনার যাবতীয় সমস্যার কথা জানাতে ও তথ্য জানতে hi.travelbd@gmail.com-এ মেইল করতে হবে।
করোনা সতর্কতাঃ
* ট্যুরের সময়ে সঠিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সবসময় মাস্ক ব্যবহার করতে হবে।
* করোনার যেকোন লক্ষণ কারো মধ্যে দেখা গেলে তার ট্যুর সঙ্গে সঙ্গে ক্যানসেল করা হবে।