হোটেল গ্র্যান্ড প্যালেস, সিলেট
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সিলেট শহরের জিন্দাবাজারে হোটেল গ্র্যান্ড প্যালেস অবস্থিত

স্থান : জল্লারপাড়া, জিন্দাবাজার, সিলেট ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি খ্যাত সিলেট খুবই সুন্দর একটি জায়গা। দেশ এবং দেশের বাইরে নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ সিলেটে আসেন। তাই আপনার সিলেট ভ্রমণে চার তারকা বিশিষ্ট হোটেল গ্র্যান্ড প্যালেস (Hotel Grand Palace) এ অবস্থান করতে পারেন। আধুনিক সব ধরনের সুবিধার পাশাপাশি এই হোটেলটিকে আভিজাত্য সহকারে সাজানো হয়েছে। সিলেট শহরের জিন্দাবাজারের জল্লারপার এলাকায় এই হোটেলটি অবস্থিত। এই হোটেল থেকে শহরের চারপাশের ভিউ বেশ সুন্দর। আধুনিক সব ফার্নিচার রয়েছে এই হোটেলে যাতে আপনার অবস্থানকালীন সময়টি বেশ আরামদায়ক হয়। এছাড়াও বিনোদনের জন্য সব প্রকারের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। পরিবার,বন্ধু বা সঙ্গীর সাথে আপনার সিলেট ভ্রমণে এই হোটেলে অবস্থান আপনি বেশ উপভোগ করবেন।
আরও পড়ুন : ভ্রমণে ভোজন : সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট ও ঐতিহ্যবাহী খাবার
জেনে নেয়া যাক হোটেল গ্র্যান্ড প্যালেস এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও
- সুইমিং পুল
- গার্ডেন
- বার
- রেস্টুরেন্ট
- ফ্রি প্রাইভেট পার্কিং
- এয়ারপোর্ট ড্রপ অফ এবং পিক আপ
- ফিটনেস সেন্টার
- বিউটি সেন্টার
- স্পা
- কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
- ফ্রুট বাস্কেট
- ওয়াইফাই
- বাঙ্কুয়েট হল
- লন্ড্রি
- ড্রাই ক্লিনিং
- আইরনিং
- সেফটি লকার
- সিসিটিভি
- জরুরী প্রয়োজনে সাথে সাথেই ডাক্তারের সুব্যবস্থা

রুম মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.agoda.com www.booking.com https://grandpalacebd.com/sylhet
আরও পড়ুন : হোটেল নুরজাহান গ্র্যান্ড, সিলেট
যেভাবে যাবেন বাস, ট্রেন কিংবা বিমানে আপনাকে প্রথমে সিলেট যেতে হবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্র্যান্ড প্যালেস মাত্র ৯ দশমিক ১ কিলোমিটার দূরে এটি অবস্থিত। এছাড়াও সিলেট রেলওয়ে স্টেশন থেকে হোটেলটি ১ দশমিক ৭ এবং বাস স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে এর অবস্থান। সিলেট পৌঁছে এরপর চাইলে যেকোনো স্থানীয় পরিবহনের গ্র্যান্ড প্যালেস হোটেলে পৌঁছতে পারবেন। চাইলে হোটেল কর্তৃক পিক আপ/ড্রপ অফ সার্ভিসও নিতে পারবেন। হোটেলটি থেকে জাফলং এর দূরত্ব প্রায় ৫০ দশমিক ৬ কিলোমিটার, রাতারগুলের দূরত্ব প্রায় ২০ দশমিক ৪ কিলোমিটার। হযরত শাহজালাল(র) এর মাজারের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার।
যোগাযোগ ফোন: +8801713558866 , +8801713558877 ইমেইল: info.sylhet@grandpalacebd.com reservations.syl@grandpalacebd.com ওয়েবসাইট: https://grandpalacebd.com/sylhet/ ফেইসবুক: https://www.facebook.com/GrandPalaceSylhet/?ref=page_internal
গুগল ম্যাপে খুঁজে পেতে: ক্লিক করুন
মোঃ খালিদ বিন জামান
এস এম