ভ্রমণে কম খরচে হোটেল বুকিং করার কিছু টিপস
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কম খরচে হোটেও বুকিং ও সহজ আরামদায়ক ভ্রমণ

হোটেল বুকিং সাইট থেকে বুক করা :
অনেক সময়েই বিভিন্ন হোটেল বুকিং সাইট গুলিতে বিভিন্ন রকমের অফার কিংবা ছাড় দিয়ে থাকে। এছাড়াও একই মান এবং সুবিধা সম্বলিত দুটি হোটেলের মাঝে কম খরচ যে হোটেল সেটি আপনি এখান থেকেই জানতে পারবেন। আপনি হোটেলের রেটিংস দেখেও ভালো অথবা খারাপ হোটেল সম্পর্কে বিবেচনা করতে পারবেন।আরও জানতে : বুকিং ডট কম : একজনের স্বপ্ন যেভাবে বৈশ্বিক আবাসনের বৈপ্লবিক পরিবর্তন ঘটালো
বেশিরভাগ হোটেল বুকিং সাইট কম খরচে হোটেল খুঁজে দেয়ার জন্যই তৈরি হয়েছে। তাই হোটেল বুকিং সাইটগুলো থেকে কম খরচে হোটেল খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারেন। এগোডা, বুকিং ডট কম, ট্রিভাগো বেশ জনপ্রিয় হোটেল বুকিং সাইট গুলির মাঝে।
আরও পড়ুন : ফ্লাইট এক্সপার্ট: ভ্রমণে বাংলাদেশের সেরা বুকিং সাইট
হোটেলের ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করা : আপনি যদি গ্লোবাল ব্রান্ডেড হোটেলে থাকার কথা ভাবেন তবে সরাসরি সেসব হোটেলের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। সাধারণত তারা তাদের অফার তাদের নিজেদের সাইটেই পাবলিশ করে থাকে। এসব হোটেলে সরাসরি বুক করলে পরে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। যেমন আপনি লয়ালিটি পয়েন্ট পাবেন যেটা পরবর্তীতে আপনাকে ডিসকাউন্টসহ বিভিন্ন রকম সুবিধা দিবে। এজন্যই এসব হোটেলে অন্য কোন মাধ্যমে বুক করার চেয়ে নিজে থেকে বুক করা ভালো।
দর কষাকষি করা :
রুম খরচ কমাতে দর কষাকষি করতে পারেন। হোটেলে ফোন দিয়ে অথবা সরাসরি যেয়ে হোটেলের রুম ভাড়া দরাদরি করে কমাতে পারেন। অফ সিজন হলে আপনি এভাবে অনেক কম খরচেই রুম পেয়ে যেতে পারেন।
লয়ালিটি রিওয়ার্ড প্রোগ্রাম :
বিভিন্ন ব্রান্ড অথবা মুঠোফোন অপারেটর তাদের কাস্টমারদের বিভিন্ন সময়ে লয়ালিটি পয়েন্ট দিয়ে থাকে। এই লয়ালিটি পয়েন্ট জমিয়ে আপনি বেশ ভালো ডিসকাউন্ট গ্রহণ করতে পারেন। ব্রান্ডগুলোর এই লয়ালিটি প্রোগ্রাম ট্রাভেল ডিলস হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ভ্রমণে আপনার হোটেল খরচ অনেকাংশেই কমে আসবে।ব্যাংক কার্ড ব্যবহার করা :
অনেক সময়েই বিভিন্ন ব্যাংক তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের বেশ ভালো পার্সেন্টেজ ডিসকাউন্ট করে হোটেল বিল পেমেন্টের সময়। বেশ বিলাসবহুল হোটেলে আপনি খরচ অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারেন এরকম ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করে। তাই এরকম অফার সম্পর্কে খোজ নিন এবং বিল পেমেন্টে কার্ড ব্যবহারের চেষ্টা করুন।আরও পড়ুন : সপরিবারে ভ্রমণে যে বিষয় গুলি মাথায় রাখবেন
অন্যের রিজার্ভেশন কেনার চেষ্টা করেন :
অনেক সময় অনেকেই হোটেল রুম রিজার্ভ করেন কিন্তু নানাবিধ ব্যস্ততায় যেতে পারেন না এবং রিজার্ভেশন ক্যন্সেলও করতে পারেন না। এরকম ক্ষেত্রে অনেকেই কম খরচে সেই রিজার্ভ রুম ছেড়ে দেয়ার চেষ্টা করেন। বিভিন্ন সাইট অথবা হোটেল থেকে এরকম অফার সম্পর্কে আপনি জানতে পারবেন। চেষ্টা করুন এরকম কোন অফার গ্রহণ করার। আপনার হোটেল খরচ বেশ কমে আসবে। ভ্রমণকে পুরোপুরি উপভোগের জন্য একটি ভালো মানের এবং আরামদায়ক হোটেল বেশ প্রয়োজনীয়। তাই উপরিউক্ত টিপস অনুসরণ করুন এবং আপনার হোটেল খরচ কমিয়ে ভ্রমণ আরও ভালোভাবে উপভোগ করুন।মোঃ খালিদ বিন জামান এস এম