হট এয়ার বেলুন ফেস্টিভ্যাল : আকাশে ভেসে বাড়ানোর উৎসব

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশে দেশে রোমাঞ্চকর হট এয়ার বেলুন ফেস্টিভ্যাল


বেলুন ভালো লাগে না এমন খুব কম মানুষই রয়েছে। বেলুনকে আকাশে ওড়াবার সাথে সাথে মানুষ পাখির মতো আকাশে ভেসে বেড়ানোর ইচ্ছাকেও আকাশে পাঠিয়ে দেয়। বলা হয় ইচ্ছা থাকলেই নাকি উপায় হয়। তাই মানুষের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই গরম বাতাসের বেলুন বা হট এয়ার বেলুন উদ্ভব করা হয়েছে যাতে করে মানুষ পাখির মতো ভেসে থাকতে পারে আকাশে। আকাশে ভেসে থাকার এই ব্যবস্থা অনেক দেশে রূও নিয়েছে উৎসবে। আকাশে ভেসে থাকার এই মজার উৎসবের গল্প আজ জানানো হবে।


সাগা ইন্টারন্যাশনাল বেলুন উৎসব, জাপান

Saga-balloon

ছবি : ফুকুয়াকা নাউ


জাপানে বেলুন উৎসব শুরু হয় প্রথম ১৯৭৮ সালে কিওসু'তে। প্রতিবছর শরৎকালে আয়োজিত এই উৎসবে সুইজারল্যান্ড, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র থেকে অনেক প্রতিযোগী যোগ দেয়। প্রতিযোগিতা ছাড়াও উৎসবটির মূল আকর্ষণ হলো রাতের আকাশে রঙিন বেলুন। রঙিন এই রাতের আকাশে অসংখ্য গরম বাতাসের বেলুন উড়িয়ে দেয়া হয়। বেলুন ছাড়াও আতশবাজি ও সঙ্গীতের সাথে সময়কে উপভোগ করতেই অনেকেই উৎসবটিতে যোগ দেয়।

আরও পড়ুন : আধারে আলোর মিছিল : বিশ্বের জমকালো ৫ ফানুস উৎসব


তাইতুঙ আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল, তাইওয়ান

mytaiwantour_blog_hotballoon-festival

ছবি : তাইওয়ান সিন


প্রতিবছর গ্রীষ্মের সময় আয়োজিত এই উৎসবটি পর্যটকদের বহুল প্রতীক্ষিত ফেস্টিভ্যাল। এক মাসব্যাপী পালিত এই ফেস্টিভ্যালে রঙিন ও কার্টুন চরিত্র নির্ভর অসংখ্য হট এয়ার বেলুন আকাশে ভাসতে থাকে। যদি আপনি চান এসব রঙিন হট এয়ার বেলুনে আপনিও ভেসে বেড়াবেন আকাশে তার জন্য আপনাকে কমপক্ষে এক মাস আগেই বুকিং সেরে ফেলতে হবে।


আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল, ফিলিপাইন

আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল, ফিলিপাইন

ছবি : উইকিওয়ান্ড


ফিলিপাইনে আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল সাধারণত জানুয়ারি- ফেব্রুয়ারি মাসের ভেতরেই হয়ে থাকে। চার দিনব্যাপী আয়োজিত এই উৎসব ফিলিপাইনের সবচেয়ে বিখ্যাত স্পোর্ট ফেস্টিভ্যাল। ১৯৯৪ সালে যখন প্রথম এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, তখন এর মূল লক্ষ্য ছিলও ফিলিপাইনের অর্থনীতিকে শক্তিশালী করা। সময়ের সাথে সাথে ফেস্টিভ্যালটিতে আরও নানা অনুষঙ্গ যুক্ত হয়েছে যেমন - স্কাইডাইভিং, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার প্রদর্শনী। এশিয়া ও ইউরোপ থেকে পর্যটকদের পাশাপাশি অসংখ্য পাইলট ফেস্টিভ্যালে যোগ দেয়।

আরও পড়ুন : বিশ্বজুড়ে সব অদ্ভুতুড়ে উৎসব



ব্রিস্টল আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল, ইংল্যান্ড

ব্রিস্টল আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল, ইংল্যান্ড

ছবি : দ্যা মিরর


পরিবারের সাথে সময় উপভোগের জন্য ব্রিস্টল আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল খুব বিখ্যাত। তিন দিনব্যাপী আয়োজিত এই উৎসব সাধারণত প্রতি বছর আগস্ট মাসে আয়োজন করা হয়ে থাকে। শিশুদের বিনোদনের জন্য ফেস্টিভ্যাল প্রবেশ উন্মুক্ত রাখা হয়। ফেস্টিভ্যালের সবচেয়ে উপভোগ্য ঘটনা ঘটে রাতে, যখন রাতের আকাশে আতশবাজি ঝলমল করতে থাকে এবং হট এয়ার বেলুনে করে রাতের আকাশের সেই ঝলমল চেহারা দেখা যায়।


আলবাকার্কি আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল, নিউ মেক্সিকো

আলবাকার্কি আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল, নিউ মেক্সিকো

ছবি : ভিজিট আলবাকার্কি


প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত আলবাকার্কি বেলুন ফেস্টিভ্যাল বিশ্বে সবচেয়ে বৃহৎ বেলুন উৎসব। ১৯৭২ সালে মাত্র ১৩টি হট এয়ার বেলুন আকাশে উড়িয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে আলবাকার্কি আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যালে পাঁচশত এর বেশি হট এয়ার বেলুন আকাশে ওড়ে। যেহেতু বিশ্বের সবচেয়ে বড় বেলুন উৎসব তাই এর ভাবগাম্ভীর্যও বিশেষ গুরুত্ব পায়। রঙিন বেলুন থেকে শুরু করে বিভিন্ন কার্টুন চরিত্র, ইতিহাসের বিখ্যাত ব্যক্তি, জীবজন্তু সবকিছু যেন জীবন্ত হয়ে ওঠে বেলুনের মধ্যদিয়ে। ৩৬৫ একর এলাকাজুড়ে নির্মিত বেলুন ফিয়েস্তা পার্কে আকর্ষণীয় বেলুন দেখতে জড়ো হয় শত শত দর্শক।  

ইন্দিরা বিশ্বাস   এস এম