হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল, কুয়াকাটা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সাগরকন্যা কুয়াকাটার ৩ তারকা মানের হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল



হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল (Hotel Graver Inn International )

ছবি : সংগৃহীত


 তিন তারকা হোটেল (***)

স্থান : রাখাইন মহিলা মার্কেট এর পূর্ব পাশে, কুয়াকাটা সাগরকন্যা খ্যাত কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নে অবস্থিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং অনিন্দ্য সৌন্দর্যের সৈকত কুয়াকাটাকে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্রে রূপান্তর করেছে। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সৈকতের একটি। এই সৈকত থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। ১৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের ধারে রয়েছে সারি সারি নারকেল গাছ। ম্যানগ্রোভ বন, দিগন্তহীন সৈকত এবং সুনীল আকাশ হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের।

কুয়াকাটায় সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে শুঁটকি পল্লী, লাল কাঁকড়ার চর, গঙ্গামতির জঙ্গল, ফাতরার বন, রূপালী দ্বীপ, রাখাইন পল্লী, ঝিনুক বিচ, শুটকি পল্লীসহ বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান রয়েছে। বিশাল এই পর্যটন শিল্পকে ঘিরে এখানে গড়ে উঠেছে আধুনিক সুবিধা সম্বলিত নানান আবাসন ঠিকানা। হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল (Hotel Graver Inn International)-এর মধ্যে অন্যতম এবং আধুনিক সুবিধা প্রদানকারী একটি হোটেল। কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেটের পূর্বপাশে অবস্থিত হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল। তিন তারকা মানের আধুনিক এই হোটেলটি পর্যটকদের আরামদায়ক ভ্রমণের অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে।

আধুনিক রুম সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য হোটেলটিতে ফ্রি পার্কিং ফ্যাসিলিটিজ, লকার, ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক, আয়রনিং, লন্ড্রি, বিজনেস সেন্টার সুবিধা প্রদান করছে। এছাড়াও পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ ও দিচ্ছে হোটেলটি। হোটেলে অবস্থিত রেস্টুরেন্টে দেশী এবং চাইনিজ খাবারের পাশাপাশি সামুদ্রিক মাছের স্বাদও গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন : কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সি রিসোর্ট

জেনে নেয়া যাক হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • কার রেন্টাল
  • ফিটনেস সেন্টার
  • বিবিকিউ ফ্যাসিলিটিজ
  • কিডস জোন
  • রেস্টুরেন্ট
  • লকারস
  • ট্যুর ডেস্ক
  • আয়রনিং
  • লন্ড্রি
  • বিজনেস সেন্টার
  • মিটিং/বাংকুয়েট ফ্যাসিলিটিজ
  • ফায়ার এক্সটিংগুইশার
  • সিসিটিভি
  • সেইফটি ডিপোজিট বক্স
রুম টাইপ ও মূল্যমান হোটেল গ্রেভার ইন সুপার ডিলাক্স, প্রিমিয়াম টুইন এবং এক্সিকিউটিভ টুইন মানের রুম সেবা দিয়ে থাকে। রুমের মূল্যমান সিজন বেঁধে প্রায় ৪ হাজার থেকে ৭ হাজার টাকা।

আরও পড়ুন : সিকদার রিসোর্ট এন্ড ভিলা, কুয়াকাটা

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.kothao.com www.tripadvisor.com www.booking.com https://hotelgraverinn.com

যোগাযোগ :

মোবাইল : +88-02-9551476, 04428-56007, 01833318387, 01833318380

ইমেইল : graverinn.sales@gmail.com

ওয়েবসাইট : https://hotelgraverinn.com
ফেইসবুক : https://www.facebook.com/hotelgraverinn

যেভাবে যাবেন :

কুয়াকাটার জিরো পয়েন্ট হতে হাঁটা দূরত্বে রাখাইন মহিলা মার্কেট এর পূর্ব পাশে অবস্থিত হোটেলটি। ১০/১২ মিনিট সময় লাগবে যেতে। অটো নিয়ে যেতে পারেন। এছাড়া বরিশাল এবং পটুয়াখালী হতে রেন্ট এ কার সার্ভিস নিয়ে আসতে পারেন। হোটেলের সাথে যোগাযোগ করলেও রেন্ট এ কার সার্ভিস পেতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে - ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম