সিকদার রিসোর্ট এন্ড ভিলা, কুয়াকাটা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অনিন্দ্য সৌন্দর্যের কুয়াকাটা সৈকত ও সিকদার রিসোর্ট


সিকদার রিসোর্ট এন্ড ভিলা (Sikder Resort & Villa)

কুয়াকাটার এই রিসোর্টটি প্রাকৃতিক পরিবেশের মাঝে বিনোদনের নানান মাধ্যম প্রদান করছে; ছবি : সংগৃহীত


স্থান :  ইকো পার্কের বিপরীত পাশে, কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র সৈকত এবং অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ কুয়াকাটা পর্যটকদের অন্যতম আকর্ষণ আর পর্যটকদের এই আকর্ষণের কেন্দ্র বিন্দুতে রয়েছে সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের চমৎকার একটি দিক হলো এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান হতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায়। সমুদ্র কোলঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চলে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। দীর্ঘ ১৮ কিলোমিটারের এই সৈকতের মোহনীয় রূপ এটিকে সাগরকন্যা খ্যাতি এনে দিয়েছে। অপরূপ এই পর্যটন কেন্দ্রকে ঘিরে এখানে গড়ে উঠেছে আধুনিক মানের হোটেল-রিসোর্টসহ আবাসন ব্যবস্থা। কুয়াকাটার অন্যতম একটি রিসোর্ট সিকদার রিসোর্ট এন্ড ভিলা (Sikder Resort & Villa)। আরামদায়ক এবং চিত্তবিনোদনের খোরাক হয়ে উঠেছে রিসোর্টটি।

আরও পড়ুন : ফাতরার চর: সাগর কন্যা কুয়াকাটার আরেক সৌন্দর্য

সিকদার রিসোর্ট এন্ড ভিলা কুয়াকাটা সৈকতের খুব নিকটেই অবস্থিত। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ছুটি কাটাতে কিংবা হানিমুন করতে বেছে নিতে পারেন সিকদার রিসোর্টকে। কুয়াকাটার নান্দনিক রূপের পাশাপাশি এখানকার আধুনিক সুযোগ সুবিধাও ভ্রমণকে আরামদায়ক ও প্রত্যাশিত করে তুলবে। প্রায় ১৭ একর জমির ওপর প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে রিসোর্টটি। সুইমিং পুল, লেক, পিকনিক স্পট, গাছপালা এবং স্থাপনা দিয়ে সজ্জিত বাগান দিয়ে রিসোর্টটি সাজানো রয়েছে। রেস্টুরেন্ট, বাঙ্কুয়েট হল, হেলি প্যাড, জিম, পার্কিং স্পট সুবিধা রয়েছে রিসোর্টটিতে। এছাড়াও কিডস জোন, প্লে গ্রাউন্ড সহ রিসোর্টটিতে আধুনিক মানের ভিলা ও রুম রয়েছে।


সিকদার রিসোর্ট এন্ড ভিলা (Sikder Resort & Villa)

ভালো মানের রুম, ফিটনেস সেন্টার, মিটিং বা কনফারেন্স রুম সুবিধাও রয়েছে রিসোর্টটিতে; ছবি : সংগৃহীত



জেনে নেয়া যাক সিকদার রিসোর্ট এন্ড ভিলা এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিংপুল
  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • ফিটনেস সেন্টার
  • বিবিকিউ ফ্যাসিলিটি
  • বেবি কেয়ার এন্ড চাইল্ডস জোন
  • হেলি প্যাড
  • লেক
  • প্লে গ্রাউন্ড
  • রেস্টুরেন্ট
  • টিকেট সার্ভিস
  • ট্যুর ডেস্ক
  • আয়রনিং
  • লন্ড্রি
  • অন কল ডক্টর
  • মিটিং/বাঙ্কুয়েট ফ্যাসিলিটিজ
  • ফায়ার এক্সটিংগুইশার
  • সিসিটিভি
  • সেইফটি ডিপোজিট বক্স
  • রুম সার্ভিস


রুম টাইপ ও মূল্যমান

সিকদার রিসোর্ট এন্ড ভিলায় সুপিরিয়র ভিলা, প্রিমিয়ার ভিলা উইদ পুল, প্রিমিয়ার ভিলা উইদাউট পুল, ডিলাক্স রুম উইদ আউট ভিউ, ডিলাক্স রুম উইদ ভিউ, সুপিরিয়র রুম ও প্রিমিয়ার মানের রুম রয়েছে। রুম ও ভিলার মূল্যমান প্রায় ১০ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।

আরও পড়ুন : কুয়াকাটার বিখ্যাত লেবুর চর, পটুয়াখালী

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

www.kothao.com

www.tripadvisor.com

www.expedia.com

http://sikderresort.com

যোগাযোগ

মোবাইল : +8801793777733 (Hotline) | +8801700802726 (Sales & Marketing)

ইমেইল :  sales@sikderresort.com (Sales & Marketing) | sikderresort@gmail.com (General)

ওয়েবসাইট : http://sikderresort.com
ফেইসবুক : https://www.facebook.com/sikderresort/

যেভাবে যাবেন :

কুয়াকাটা জিরো পয়েন্ট হতে আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত রিসোর্টটি। এর অপর পাশে রয়েছে কুয়াকাটা ইকোপার্ক। বাসে করে এসে স্থানীয় বাহনে করে যেতে পারেন রিসোর্টটিতে। এছাড়া বরিশাল এবং পটুয়াখালী হতে রেন্ট এ কার সার্ভিস নিয়ে আসতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম