কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সি রিসোর্ট
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চার তারকা মানের কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সি রিসোর্ট

আরও পড়ুন : সাগরকন্যা কুয়াকাটায় ঘুরে এলাম
পর্যটকদের চাহিদা মাথায় রেখে আধুনিক সেবা প্রদানের উদ্দেশে এখানে বেশ কয়েকটি ভালো মানের হোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে। এর মধ্যে অন্যতম একটি কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সি রিসোর্ট (Kuakata Grand Hotel & Sea Resort)। চার তারকা মানের আধুনিক সুবিধা সমন্বয়ে নির্মিত হোটেলটি বেশ জাঁকজমক ও বিলাসবহুল ভাবেই তৈরি। সুইমিং পুল, ফিটনেস সেন্টার, টেনিস কোর্ট সহ এখানে গ্রাহকদের নানান সুবিধা প্রদান করা হয়। এছাড়া হেলিপ্যাডসহ, কনফারেন্স রুম, চিলড্রেন্স প্লে জোন, রেস্টুরেন্ট এবং নান্দনিক ও বিলাসী আবাসন সুবিধা রয়েছে। হোটেলটির রেস্টুরেন্টে সামুদ্রিক খাবারের পাশাপাশি রিজিওনাল, কন্টিনেন্টাল এবং ইন্টারন্যাশনাল কুইজিন পরিবেশন করা হয়।

জেনে নেয়া যাক কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সি রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও
- সুইমিংপুল
- ফ্রি ওয়াইফাই
- ফ্রি পার্কিং
- ফিটনেস সেন্টার
- হেলি প্যাড
- টেনিস কোর্ট
- চিলড্রেন্স প্লে জোন
- রেস্টুরেন্ট
- কার রেন্টাল
- বিজনেস সেন্টার
- কনফারেন্স রুম
- ভিআইপি লাউঞ্জ
- মিটিং/বাংকুয়েট ফ্যাসিলিটি
- ফায়ার এক্সটিংগুইশার
- সিসিটিভি
- লকার
- রুম সার্ভিস
- হট টাব
রুম টাইপ ও মূল্যমান
কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সি রিসোর্ট এ স্ট্যান্ডার্ড ডিলাক্স, ডিলাক্স, প্রিমিয়াম ডিলাক্স, টুইন ডিলাক্স, ফ্যামিলি স্যুইট, এক্সিকিউটিভ স্যুইট ও প্রেসিডেন্সিয়াল স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান প্রায় ১০ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত।
রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে
www.kothao.com www.tripadvisor.comhttp://www.kuakatagrandhotel.com
যোগাযোগ
মোবাইল : +8801709646350, +8801709646370, +8801709646371, ইমেইল : info@kuakatagrandhotel.comওয়েবসাইট : http://www.kuakatagrandhotel.com/
ফেইসবুক : https://www.facebook.com/KGHotel/
যেভাবে যাবেন :
কুয়াকাটার জিরো পয়েন্ট হতে দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত হোটেলটি। বাসে করে এসে স্থানীয় বাহনে বা হেঁটেই যেতে পারেন। এছাড়া বরিশাল এবং পটুয়াখালী হতে রেন্ট এ কার সার্ভিস নিয়ে আসতে পারেন। হোটেলের সাথে যোগাযোগ করলেও রেন্ট এ কার সার্ভিস পেতে পারেন।গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন
সাখাওয়াত হোসেন এস এম