আকর্ষণীয় সায়মন বিচ রিসোর্ট; ছবি : সায়মন বিচ রিসোর্ট
ধরণ : চার তারকা হোটেল
স্থান : ম্যারিন ড্রাইভ রোড, কলাতলি, কক্সবাজার-৪৭০০
পর্যটন শিল্পে বাংলাদেশের সেরা গন্তব্য কক্সবাজার। সু-দীর্ঘ বালুকাবেলা, অপার সমুদ্রের নীল জলরাশির মাঝে অবসর কাটাতে ছুটে আসা পর্যটকদের আনাগোনা সারা বছরই কম-বেশি দেখা যায় এখানে। সমুদ্রের বিশালতার মাঝে যান্ত্রিক, একঘেয়ে জীবনকে পরিত্রাণ দিতে দেশ-বিদেশ থাকা নানান পর্যটকই ছুটে আসেন এখানে। আর এই বিশাল পর্যটকের জন্য রাত্রি যাপনের ব্যবস্থা করতে কক্সবাজারে রয়েছে কয়েকশ হোটেল রিসোর্ট।
অত্যাধুনিক ও বিলাসবহুল আবাসন ব্যবস্থা নিয়ে সায়মন বিচ রিসোর্ট (Sayeman Beach Resort) এর মধ্যে উল্লেখযোগ্য একটি ।
কক্সবাজারের ম্যারিন ড্রাইভ রোডে অবস্থিত বিচ ঘেঁষা সায়মন বিচ রিসোর্ট ৪ তারকা মানের হোটেল। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হোটেলটি কক্সবাজারের প্রথম বেসরকারি হোটেল। বিলাসবহুল এই হোটেলটির একদম সম্মুখেই রয়েছে সমুদ্র। অত্যাধুনিক সেবা নিশ্চিত করতে হোটেলটি রয়েছে নিজস্ব বিচ, ইনফিনিটি পুল, বারসহ উন্নতমানের রুম। উপভোগ করতে পারবেন জেট স্কি, কায়াক, সার্ফ বোর্ড, বিচ বাইকসহ বিভিন্ন বিচ এক্টিভিটিও।
যেভাবে যাবেন :
সায়মন বিচ রিসোর্ট কক্সবাজার এয়ারপোর্ট হতে ৪ দশমিক ৭ কিলোমিটার এবং কক্সবাজার বাস টার্মিনাল হতে ২ দশমিক ৮ কিলোমিটার দূরত্বে কলাতলি বিচে অবস্থিত। হোটেলের সাথে যোগাযোগ করে এয়ারপোর্ট পিক আপ ড্রপ অফ সেবা নিতে পারেন অথবা স্থানীয় বাহনে করে হোটেলে আসতে পারেন।