ধীরে ধীরে দেশের শীর্ষ হোটেলগুলো খুলছে। খাবার এবং থাকা নিয়ে অনেকেই দিচ্ছে নানা ধরনের আকর্ষণীয় অফার। আজকের ট্রাভেল বাংলাদেশ ধারাবাহিকে থাকছে এমনই কিছু হোটেলের অফারের তথ্য।
প্রতি মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’য় লেডিস নাইট
হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতি মঙ্গলবার উদযাপিত হবে লেডিস নাইট; ছবি : ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা প্রতি মঙ্গলবার মেয়েদের জন্য লেডিস নাইটের অফার দিচ্ছে। অফার অনুযায়ী অ্যাকুয়া ডেকে সিলেক্টেড বেভারেজ এবং ক্যাফে সোশ্যালে সিলেক্টেড খাবার তালিকায় থাকবে ৫০ শতাংশ ছাড়।
স্বাস্থ্যবিধি মেনে হোটেল অ্যাসকটে ইভেন্ট ও খাবার দাবারের সুযোগ; ছবি : অ্যাসকট হোটেল ঢাকা
সামাজিক দূরত্ব মেনে বারিধারার অ্যাসকট হোটেলস ঢাকা নতুন বিভিন্ন ইভেন্ট এবং ভোজের সুযোগ করে দিচ্ছে। বিভিন্ন ভেন্যুতে মিলছে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফারটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মিটিং এর জন্যও হল ভাড়া করা যাবে। অর্ধেক এবং পুরো দিনের জন্য আছে বিভিন্ন প্যাকেজ।
সামুদ্রিক আর প্রাকৃতিক পরিবেশের অনন্য ঠিকানা কক্সবাজারের ইনানী বীচ। এখানে অবস্থিত রয়্যাল টিউলিপ কক্সবাজার বাংলাদেশে শুরু হচ্ছে সামার গেটওয়ে। বুক করলে মিলছে ৫০ শতাংশ ছাড়। দুইজনের জন্য এক রুম ভাড়া নেয়ার এ অফার শুরু হচ্ছে ৬,৯০০ টাকা থেকে। অফারের মধ্যে ব্রেকফাস্ট, ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অন্যান্য সকল সুযোগও যুক্ত আছে।
দ্য ওয়েস্টিন ঢাকা’য় মাস্টারশেফ বার্ক টানসেলের তৈরি খাবার
মাস্টারশেফ বার্ক টানসেলের তৈরি খাবারের স্বাদ পেতে যেতে পারেন দ্য ওয়েস্টিন ঢাকায়; ছবি : দ্য ওয়েস্টিন ঢাকা
মাস্টারশেফ বার্ক টানসেলের নিজ হাতে তৈরি মজাদার স্টেক, পাস্তা এবং সামুদ্রিক খাবারের স্বাদ পাওয়ার সুযোগ দিচ্ছে দ্য ওয়েস্টিন ঢাকা। সকল অর্ডারে ২০ শতাংশ ছাড় থাকছে। অফারটি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হোটেল খোলা রয়েছে।
সিক্স সিজনস হোটেলের বিশেষ আয়োজন কাবাব এক্সোটিকা; ছবি : সিক্স সিজনস হোটেল
হুটহাট মজাদার খাবারের স্বাদ পেতে হলে চলে আসতে পারেন সিক্স সিজনস হোটেলে। স্কাই পুলের ‘কাবাব এক্সোটিকা’য় আনলিমিটেড কাবাবসহ, লেকের অভিনব সৌন্দর্য, গান এবং আনন্দে সময় কাটাতে এই সুযোগের জুড়ি নেই। আর এই সবই মিলছে মাত্র ২,৫৯৯ টাকায়। সামাজিক দূরত্ব বজায় রেখে সময় কাটাতে হবে বলে আগে থেকে বুকিং দিলে ভালো। সিলেক্টেড কার্ডের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।
বিস্তারিত জানতে সিক্স সিজনস হোটেলের ফেসবুক পেইজ https://www.facebook.com/SixSeasonsHotel এ অথবা 01987009826; 01987009851, 01987009810 নম্বরে যোগাযোগ করতে পারেন।
বি:দ্র:আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।