নেদারল্যান্ডসের আমস্টারডাম পার্টির শহর নামেই বেশি জনপ্রিয়। এটি এমন এক শহর যেখানে ভ্রমণে অনেক কিছুই দেখার এবং করার রয়েছে। বলা হয় যে, এই শহর সারা দিন এবং রাত ধরেই জেগে থাকে। এর সৌন্দর্য একেক সময় একেক রকম। আপনি যদি পার্টি পছন্দ নাও করেন তবুও ভ্রমণে আপনার জন্য এখানে অনেক কিছুই রয়েছে। চলুন আমস্টারডামের বিখ্যাত কিছু জায়গা সম্পর্কে জেনে নেয়া যাক।
ভ্যান গগ মিউজিয়াম
ভ্যান গগের উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম সাজানো রয়েছে এখানে; ছবি : লা টাইমস
কালজয়ী চিত্রশিল্পী ভ্যান গগের শ্রেষ্ঠ কাজগুলোর দেখা এখানে পাবেন। অবশ্য তার সৃষ্টকর্মের সবচেয়ে বড় অংশ এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও তার জীবন দর্শন, কাজের ধরন, বিবর্তন ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে প্রদর্শন করে রাখা হয়েছে। এটি পুরো পৃথিবীজুড়েই অত্যন্ত জনপ্রিয় এবং অসংখ্য লোকের সমাগম ঘটে। আমস্টারডাম ভ্রমণে এটি কখনোই মিস করা উচিত না। এটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে।
আমস্টারডাম শহরের অন্যতম উপভোগ্য ক্যানাল ট্যুর; ছবি : পিন্টারেস্ট
আমস্টারডাম শহরের ভেতর দিয়ে ক্যানাল অথবা খাল চিড়ে গিয়েছে। যা শহরটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শহরটির সৌন্দর্য ভালোভাবে উপভোগের জন্য অবশ্যই এখানের বোটে ক্যানাল ট্যুর দিবেন। আর এই ক্যানাল ট্যুর তেমন ব্যয়বহুল নয়।
রিযকস মিউজিয়াম
দশ লক্ষের মতো শিল্পকর্ম সাজানো রয়েছে এই রিযকস মিউজিয়ামে; ছবি : অসাম আমস্টারডাম ডট কম
১৭৯৮ সালে নির্মিত এই মিউজিয়ামে আর্ট এবং ইতিহাসের বেশ সুন্দর এক সংমিশ্রণের দেখা পাবেন। ভ্যান গগ মিউজিয়ামের পাশেই এটি অবস্থিত। বিখ্যাত শিল্পকর্ম দ্য নাইট ওয়াচের দেখা পাবেন এখানে। প্রায় ১০ লক্ষের অধিক শিল্প কর্ম এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এটি খোলা থাকে।
অস্টারপার্কে সময় কাটানো
প্রকৃতির মাঝে অবসর কাটাতে চাইলে যেতে পারেন অস্টারপার্কে; ছবি : সংগৃহীত
আপনি যদি ভিড় এড়িয়ে চলতে চান তবে অস্টারপার্কে সময় কাটাতে পারেন। সবুজ ঘাসের গালিচায় বেশ মনোমুগ্ধকর কিছু সময় কাটিয়ে আসুন এখান থেকে। লোক সমাগম এখানে তুলনামূলক ভাবে কম। ন্যাশনাল স্লেভারি মনুমেন্ট এখানে অবস্থিত। এছাড়াও খেলার মাঠ, পুকুর এবং পিকনিকের জন্য আলাদা স্পট রয়েছে এখানে।
নেদারল্যান্ড বেশ জনপ্রিয় এখানের টিউলিপ বাগানের জন্য। বিশ্বজুড়েই এর বেশ সমাদর রয়েছে। ছোট এই মিউজিয়ামটির চারপাশ ঘিরে রয়েছে টিউলিপ শপ। বিভিন্ন রঙের টিউলিপ দেখার পাশাপাশি আপনার মনের প্রশান্তি দিতে পারে এই মিউজিয়ামটি। অবশ্যই টিউলিপ মিউজিয়াম ভ্রমণ করবেন আমস্টারডাম ভ্রমণে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ৬ টা পর্যন্ত এটি খোলা থাকে।
হারলেম
মধ্যযুগের বিভিন্ন স্থাপনার দেখা পেতে যেতে পারেন হারলেম শহরে; ছবি : আই আমস্টারডাম ডট কম
আমস্টারডাম থেকে ৩৫ কিমি দূরেই এই শহরের অবস্থান। এটি মধ্যযুগের নির্মিত এক শহর। বেশ শান্ত এবং নিরিবিলি এই শহরটি। এখানের চার্চ, মার্কেট, উইন্ডমিল ইত্যাদি বেশ জনপ্রিয় পর্যটকদের নিকট। পুরো শহর আপনি নৌকাতে ঘুরে দেখতে পারেন।
সবুজে মোড়া এই পার্কটি নিরবিলি অবসর কাটাতে জনপ্রিয়; ছবি : উইকিপিডিয়া
১৮৬৫ সালে নির্মিত এই পার্কটি আমস্টারডামে সবচেয়ে বড় এবং বিখ্যাত। প্রায় ১২০ একরজুড়ে বিস্তৃত এই পার্কটিতে হেটে বেড়ানো, সাইক্লিং কিংবা রিলেক্স সবই করতে পারবেন। পার্কটি সবসময় লোকারণ্য হয়ে থাকে। এখানে বিভিন্ন রকমের ইভেন্ট হয়ে থাকে। এছাড়াও লোকাল শপ থেকে কফি নিয়ে এখানে বসে আপনি বেশ সুন্দর এক সময় কাটাতে পারবেন।
আমস্টারডাম বেশ পর্যটক সমৃদ্ধ এক শহর। পুরো বিশ্ব জুরেই অগণিত পর্যটক শহরটি ভ্রমণে আসেন। শহরটি দু-হাতজুড়ে উজাড় করেই পর্যটকদের উপভোগ্য কিছু অভিজ্ঞতা দিয়ে থাকে। তাই নেদারল্যান্ডের রাজধানী এই আমস্টারডাম অবশ্যই ভ্রমণ করার চেষ্টা করবেন।